বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:ARI

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
সাম্প্রতিক মন্তব্য: ARI কর্তৃক ২ মাস আগে "পর্যালোচনা" অনুচ্ছেদে

উইকিউক্তিতে স্বাগত

[সম্পাদনা]

সুপ্রিয় Arijit Kisku,
উইকিউক্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি।
উইকিউক্তি হলো আপনার মত ব্যবহারকারীদের দ্বারা যৌথভাবে তৈরি বিভিন্ন উল্লেখযোগ্য উক্তিসমূহের মুক্ত অনলাইন সংকলন!

কোনও পরামর্শ বা সহায়তার জন্য নির্দ্বিধায় আলোচনাসভায় যান অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞাসা করুন। আপনার সম্পাদনা শুভ হোক ও আবারও স্বাগতম!

উইকিউক্তি অভ্যর্থনা কমিটির পক্ষে,
ফারহান  «আলাপ» ০৪:১১, ১৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী মিলিন্দ পরাণ্ডে আজ বলেন," এরকম একটি অপ্রয়োজনীয় অংশ আছে। এছাড়া কিছু কিছু উক্তি গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে না। গ্রহণ করে নিচ্ছি। কিন্তু সংশোধনের অনুরোধ রইল।NusJaS (আলাপ) ১৩:৩৫, ৭ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@NusJaS ইংরেজি থেকে ডিরেক্ট অনুবাদ। অনুবাদের ক্ষেত্রে কি যাচাই-বাছাই করতে হবে? Arijit Kisku (আলাপ) ১৫:৫০, ৭ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Arijit Kisku হ্যাঁ, ইংরেজিতে থাকা সবকিছুই তো ১০০% সঠিক না। আমরা যদি সঠিকটা বুঝতে পারি, তাহলে সেটাই করা উচিত। NusJaS (আলাপ) ০৭:০৭, ৮ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

চরক

[সম্পাদনা]

নিবন্ধটিতে সম্পাদনা প্রয়োজন। সব ঠিক করে আমাকে মেনশন করে জানান।Mehedi Abedin (আলাপ) ১২:০৬, ১১ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin আমার যে জিনিসগুলো চোখে পড়েছে, সেগুলি আমি সম্পাদনা করেছি। অন্য নির্দিষ্ট কিছু সম্পাদনা করার প্রয়োজন হলে অনুগ্রহ করে উল্লেখ করুন। Arijit Kisku (আলাপ) ২২:৫৬, ১১ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ভারতে বর্ণপ্রথা

[সম্পাদনা]

কিছুটা যান্ত্রিকতা আছে। উক্তির কাঠামো ঠিক রেখে যান্ত্রিকতা সংশোধন করে জানান, আমি গ্রহণ করে নিব। আর হ্যাঁ, "এলস্ট, কনরাড" ব্যক্তির যেসব উক্তি আছে, সেগুলোকে কোনরাড এলস্ট পাতার সঙ্গে লিংক করুন।≈  MS Sakib  📩 ·📝 ১৯:৪১, ২০ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@MS Sakib যেগুলি আমি খেয়াল করেছি সেগুলি সংশোধন করেছি। অন্যান্য যে কোনও সম্পাদনার প্রয়োজন থাকলে অনুগ্রহ করে উল্লেখ করুন। Arijit Kisku (আলাপ) ০৩:১৮, ২১ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Arijit Kisku ধন্যবাদ। গৃহীত হয়েছে। ব্যক্তির নাম প্রচলিত বাংলা ফরম্যাটে লেখার চেষ্টা করবেন। কোনরাড এলস্টের মতোই। আরেকটা উদাহরণ দেখলাম, মালহোত্রা, আর.। এভাবে লিংক করলে তো সঠিক লক্ষ্যে পৌঁছানো যাবে না; রাজিব মালহোত্রা এভাবে লিখবেন। ≈  MS Sakib  📩 ·📝 ১০:২২, ২১ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা, পরবর্তীতে খেয়াল রাখবো। Arijit Kisku (আলাপ) ১১:০৪, ২১ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উক্তি প্রতিযোগিতা ২০২৫: ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয় ARI, শুভেচ্ছা নিন। উইকিউক্তি:উক্তি প্রতিযোগিতা ২০২৫-এ অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জমা দেওয়া এক বা একাধিক নিবন্ধের পর্যালোচনা শেষ হয়েছে ও শব্দযোগের ভিত্তিতে আপনি শীর্ষ ১০ জনের মধ্যে স্থান লাভ করেছেন। আপনাকে পুরস্কার পাঠাতে আমাদের কিছু তথ্য দরকার। দয়া করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। - ≈  MS Sakib  📩 ·📝 ০৮:৩১, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত, ভুল ফর্মের লিংক দেওয়া হয়েছিল। এখন ঠিক করা হয়েছে। পুনরায় পুরণ করার অনুরোধ করছি। ≈  MS Sakib  📩 ·📝 ০৯:০২, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নির্বাচন

[সম্পাদনা]

পাতাটি অসম্পূর্ণ। অনুগ্রহ করে সম্পূর্ণ করুন। Mehedi Abedin (আলাপ) ১৯:৫৯, ৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin ঠিক করেছি। ARI (আলাপ) ০৬:২৯, ৪ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI ধন্যবাদ। পর্যালোচনা করা হবে। যেহেতু পাতা খুব বড় তাই কয়েকদিন সময় লাগতে পারে। Mehedi Abedin (আলাপ) ১৮:৪৭, ৪ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

পাতা ঠিক করেছি

[সম্পাদনা]

আলেকজান্ডার ফ্লেমিং নামক পাতাটা ঠিক করেছি। SMontaha32 (আলাপ) ১১:৫১, ৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@SMontaha32  গৃহীত হয়েছে। ARI (আলাপ) ২৩:২০, ৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

পুনঃপর্যালোচনা

[সম্পাদনা]

আবি আহমেদ এবং পিটার আগ্রি পাতা দুটি সংশোধন করা হয়েছে। পুনরায় পর্যালোচনার অনুরোধ। Borhan (আলাপ) ০৪:৪৪, ৬ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Borhan  গৃহীত হয়েছে। ARI (আলাপ) ২২:২৩, ৬ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

পুনঃপর্যালোচনা

[সম্পাদনা]

@ARI আহমেদ জেওয়াইল পুনরায় দেখার অনুরোধ রইল।Sumanta3023 (আলাপ) ০২:২৭, ৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Sumanta3023  গৃহীত হয়েছে। ARI (আলাপ) ০২:২৯, ৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

যান্ত্রিক অনুবাদ প্রসঙ্গে

[সম্পাদনা]

আমি ডেভিড হিউম নামক উক্তির পাতাটি তৈরী করেছিলাম। কিছু জায়গায় যান্ত্রিকতার কথা বলা হয়েছে।যদি নির্দিষ্ট জায়গাগুলো চিহ্নিত করে দেন, তবে সে ক্ষেত্রে উক্তির পাতাটি সংশোধন করা সহজ হবে।
ধন্যবাদ।
Oindrojalik Watch (আলাপ) ০০:৪৫, ৯ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Oindrojalik Watch প্রথমত, লেখার ফর্ম্যাটিংয়ে ভুল, আপনি বোল্ড, ইটালিক ঠিকঠাক অনুসরণ করেননি; দ্বিতীয়ত সুত্রগুলো আসল ইংরেজির মতো করে বাংলাতে বসানোর চেষ্টা করুন; তৃতীয়ত বিভিন্ন জায়গায় বাক্যগুলো পড়তে অস্বাভাবিক লাগছে। ARI (আলাপ) ০১:৫০, ১০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
পয়েন্টগুলো ধরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে ২য় পয়েন্টটি বুঝতে কিছুটা সমস্যা হয়েছে - আপনি কি সূত্রগুলোর ক্ষেত্রে ইংরেজি হরফ ও সংখ্যাগুলো (যেমন- Book 1, Section 3, Page 45) বাংলায় (১ম খণ্ড, ৩য় অনুচ্ছেদ, পৃষ্ঠা ৪৫) রূপান্তর করতে বলছেন? নাকি বইয়ের নামের বাংলা অনুবাদের কথা বুঝিয়েছেন?
বিষয়টি নিশ্চিত করলে আমার জন্য পাতাটি নিখুঁতভাবে সংশোধন করা সহজ হবে।
Oindrojalik Watch (আলাপ) ০৬:৩৫, ১০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Oindrojalik Watch ** [[Amos Bronson Alcott|Amos Alcott]], ''[https://books.google.it/books?id=fzRaAAAAMAAJ Journals]'', Port Washington, NY: Kennikat Press, 1938, Volume 1, p. 115.** আমোস অলকট, ''[https://books.google.it/books?id=fzRaAAAAMAAJ জার্নালস]'', পোর্ট ওয়াশিংটন, এনওয়াই: কেনিকাট প্রেস, ১৯৩৮, খণ্ড ১, পৃষ্ঠা ১১৫।

আমার মনে হয় আপনার লাইন অনেক বাদ আছে, ইংরেজির থেকে বাংলাতে অনেক লাইন কমে গেছে। ARI (আলাপ) ০৯:২০, ১০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

এক দুটি লিঙ্ক বাদ পড়তে পারে তবে একটি উক্তিও বাদ পড়েনি। কয়েকবার রিভিশন দিয়েছি। লিঙ্কগুলো চেক করে জানাব।
Oindrojalik Watch (আলাপ) ১০:৩৫, ১০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
ইংলিশ পাতার সাথে মিলাতে গেলেই দেখা যায় বাংলা পাতায় অনেক অপ্রয়োজনীয় বোল্ড ইটালিক দেখা যাওয়ার কারনে দেখতে বেখাপ্পা লাগছে। আবার দেখেছি এটি নিয়মেও রয়েছে যে অপ্রয়োজনীয় বোল্ড ইটালিক করা যাবেনা। সেজন্যই লেখার ফর্ম্যাটিংয়ে কিছু জায়গায় ইচ্ছে করেই বোল্ড ইটালিক বাদ দিয়েছি (শুধু সুত্রগুলো ছাড়া)। আশা করি এটি মার্জনা করে নিবেন।
Oindrojalik Watch (আলাপ) ১৩:০৭, ১০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Oindrojalik Watch পাতার অনুচ্ছেদগুলো আবার ইংরেজির সাথে মিলিয়ে দেখুন, অসঙ্গতি আছে। ARI (আলাপ) ১৪:৪০, ১০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
ইংলিশ পাতার সঙ্গে মিলিয়ে পুনরায় কিছু উক্তি ও সুত্র সংশোধন করেছি। কিছু সুত্রে থাকা অতিরিক্ত তথ্য ইংলিশ উইকিলিঙ্ক থেকে মিলিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ইংলিশ উইকিলিঙ্ক দেওয়া নিষেধ। গত সাত দিনের ধারাবাহিক একটানা সম্পাদনার পর আশা করছি পাতাটি যথার্থ সংশোধিত হয়েছে। গ্রহণ করার বিনীত অনুরোধ রইলো।
ধন্যবাদ।
Oindrojalik Watch (আলাপ) ১৫:১৯, ১০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Oindrojalik Watch আর একটি সংশোধন প্রয়োজন, সম্পূর্ণ নিবন্ধে অতিরিক্ত — (em dash) ব্যবহার করেছেন, যেগুলো খুবই দৃষ্টিকটূ এবং যান্ত্রিক অনুবাদের লক্ষণ। এগুলো সংশোধন করে জানান, গ্রহণ করে নেব। ধন্যবাদ! ARI (আলাপ) ২৩:৩৭, ১০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
অবশ্যই। সংশোধন করে জানাচ্ছি। Oindrojalik Watch (আলাপ) ২৩:৪৩, ১০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI
অপ্রাসঙ্গিক এম-ড্যাশ (—) অপসারণ করে সংশোধিত করা হয়েছে ~!
Oindrojalik Watch (আলাপ) ০০:২৩, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Oindrojalik Watch  গৃহীত হয়েছে। ARI (আলাপ) ০১:২৪, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI
আমার তৈরী করা ফজলে রাব্বী পাতাটি একটু পর্যালোচনা করে দেখবেন। @Mehedi Abedin ভাই বলেছিলেন অল্প সংশোধনের পর ফজলে রাব্বী নিবন্ধটি গ্রহন করে নিবেন। কিন্তু তিনি বোধহয় গত ৩দিন অফলাইনে থাকায় তা পর্যালোচিত হয়নি।
Oindrojalik Watch (আলাপ) ১২:৩৩, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)';'উত্তর দিন
@Oindrojalik Watch ধৈর্য ধরুন। পর্যালোচকরা মানুষ। তাদের ব্যক্তিগত জীবন আছে। আবার টেকনিক্যাল ত্রুটির কারণে অনেক সময় নোটিফিকেশন ঠিকমতো আসেনা। আপনি যেদিন সংশোধন করে জানিয়েছেন সেদিন আমাকে মেনশন না করায় নোটিফিকেশন পাইনি। পরের দিন মেনশন করায় নোটিফিকেশন পাওয়ার পর আজ পর্যালোচনা করবো বলে ঠিক করেছি। প্রতিযোগিতায় সব পাতাই পর্যালোচনা হবে, তাই তাড়াহুড়ার কিছু নেই। Mehedi Abedin (আলাপ) ১৪:০৪, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
অবশ্যই।
গ্রহণ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Oindrojalik Watch (আলাপ) ১৭:৪৩, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

যান্ত্রিক অনুবাদ সংশোধন

[সম্পাদনা]

@ARI আমি আপনার নির্দেশনা অনুযায়ী জন চার্লস পোলানি,লেয়োঁ ফুকো এবং এ. সি. বেনসন নিবন্ধগুলো সংশোধন করেছি। এখন আর যান্ত্রিকতা নেই। তাই পুনঃপর্যালোচনা করে গ্রহণ করার অনুরোধ করছি। ধন্যবাদ — 👋 Anaf Ibn Shahibul (📨/📥) 🇧🇩 🌐 ১৩:২৫, ১২ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক আইন

[সম্পাদনা]

নিবন্ধটি ভুলবসত বেখেয়ালে অসম্পূর্ণ ছিল, পুনঃপর্যালোচনার অনুরোধ রইল। Tanbiruzzaman (আলাপ) ০৬:২৪, ১৪ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Tanbiruzzaman  গৃহীত হয়েছে। ARI (আলাপ) ১১:১৯, ১৪ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Tanbiruzzaman পরকাল সম্পর্কে কুরআন নিবন্ধে অতিরিক্ত এম ড্যাশ খুব দৃষ্টিকটূ লাগছে। ARI (আলাপ) ১৫:৩৯, ১৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
সংশোধন করেছি। Tanbiruzzaman (আলাপ) ১৬:২৮, ১৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Tanbiruzzaman  গৃহীত ARI (আলাপ) ১৬:৫৭, ১৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

পুনঃ পর্যালোচনা

[সম্পাদনা]

@ARI, শাহ বানু মামলা পাতার সর্বশেষ সূত্র ঠিক করা হয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারি আর বিহার দুই পাতার সূত্রে সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। অনুগ্রহ করে বুঝিয়ে বললে ভালো হয়। Tuhin (আলাপ) ০৯:৫৪, ১৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Tuhin পশুখাদ্য কেলেঙ্কারি নিবন্ধের একটি তথ্যসূত্রও কাজ করছেনা। খুব সম্ভবত এটাই জেনারেটেড
বিহার নিবন্ধের সূত্রে লিংক যোগ করুন। ARI (আলাপ) ১৩:৩৯, ১৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI পশুখাদ্য কেলেঙ্কারি আর বিহার দুটি পাতায়ই তথ্যসূত্র ঠিক করা হয়েছে। Tuhin (আলাপ) ১৭:০৭, ১৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
এবং স্মৃতি ইরানি পাতায়ও। Tuhin (আলাপ) ১৭:০৮, ১৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin ৩টি নিবন্ধই  গৃহীত ARI (আলাপ) ২২:৩৫, ১৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

দ্রৌপদী

[সম্পাদনা]

দ্রৌপদী নিবন্ধের লেখাগুলো লিংক করা হয়নি। Mehedi Abedin (আলাপ) ১৫:৪০, ১৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin বেশিরভাগ লিংক-ই উইকিপিডিয়া লিংক। যেগুলো উইকিউক্তি লিংক সেগুলো সব যোগ করা হয়েছে। ARI (আলাপ) ২২:৩০, ১৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

পুনঃ পর্যালোচনা

[সম্পাদনা]

জন টিন্ডাল পাতাটি সংশোধন করেছি। অনুগ্রহ করে পুনরায় পর্যালোচনা করবেন। ধন্যবাদ Sumanta3023 (আলাপ) ১৫:০৮, ১৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Sumanta3023  গৃহীত ARI (আলাপ) ০৩:২১, ১৯ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইলিয়াম শকলি পুনঃপর্যালোচনা

[সম্পাদনা]

@ARI আমি উইলিয়াম শকলি নিবন্ধটিকে সংশোধন করেছি এবং পুনঃপর্যালোচনার অনুরোধ করছি। ধন্যবাদ — 👋 Anaf Ibn Shahibul (📨/📥) 🇧🇩 🌐 ০৪:২২, ২১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@ARI আমি দেখলাম আপনি নতুন কিছু পাতা পর্যালোচনা করেছেন। এই নিবন্ধটি অনুগ্রহ করে পুনঃপর্যালোচনা করুন। — 👋 Anaf Ibn Shahibul (📨/📥) 🇧🇩 🌐 ০৭:১৭, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 গৃহীত হয়েছে। ARI (আলাপ) ০৮:০৪, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ — 👋 Anaf Ibn Shahibul (📨/📥) 🇧🇩 🌐 ০৮:২৪, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

সীতা রাম গোয়েল

[সম্পাদনা]

পাতা অসম্পূর্ণ Mehedi Abedin (আলাপ) ১৮:৪১, ২১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

কেমব্রিজ গান

[সম্পাদনা]

এই নিবন্ধটি গ্রহণযোগ্য নয় কেন তা জানালে ভালো হয়। — 👋 Anaf Ibn Shahibul (📨/📥) 🇧🇩 🌐 ০৫:৪৭, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Anaf Ibn Shahibul প্রতিযোগিতার নির্দেশনা অনুসারে নাটক, চলচ্চিত্র, গান, বই, গল্প, কবিতা, উপন্যাস গ্রহণযোগ্য নয়। ARI (আলাপ) ০৮:০০, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে — 👋 Anaf Ibn Shahibul (📨/📥) 🇧🇩 🌐 ০৮:২৫, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

মুহাম্মদ মাহদি আল-জাওয়াহিরি

[সম্পাদনা]

@ARI সূত্রের লিংক যুক্ত করেছি। এবার অনুগ্রহ করে এটিকে গ্রহণ করে নিন। — 👋 Anaf Ibn Shahibul (📨/📥) 🇧🇩 🌐 ০৭:১৬, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 গৃহীত হয়েছে। ARI (আলাপ) ০৮:০২, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ — 👋 Anaf Ibn Shahibul (📨/📥) 🇧🇩 🌐 ০৮:২৪, ২৩ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ

[সম্পাদনা]

@ARI, ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাতাটি বেশ কয়েকবার ম্যানুয়ালি পলিশিং করা হয়েছে। যেখানে আমার কাছে এখনো যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হয়নি।
তবে 'যান্ত্রিক অনুবাদ/ক্রটি' ঠিক কোথায়, একটু দেখিয়ে দিবেন আশা করছি
ধন্যবাদ
Oindrojalik Watch (আলাপ) ০৩:২৪, ২৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাতাটি

[সম্পাদনা]

@ARI, ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাতাটি বেশ কয়েকবার ম্যানুয়ালি পলিশিং করা হয়েছে। যেখানে আমার কাছে এখনো যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হয়নি।
তবে 'যান্ত্রিক অনুবাদ/ক্রটি' ঠিক কোথায়, একটু দেখিয়ে দিবেন আশা করছি
ধন্যবাদ
Oindrojalik Watch (আলাপ) ১০:০১, ২৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Oindrojalik Watch প্রথমত বার বার মেনশন করবেন না, একবার মেনশন হবে, অধৈর্য হবেন না, আমি ঠিক দেখব।

সম্পূর্ণ পাতা না দেখেও বলা যায় এটি অপরিশোধিত যান্ত্রিক অনুবাদ।
  • গণহত্যা (যার মধ্যে হলোকাস্ট অন্তর্ভুক্ত), লাইনে দুটি শব্দেই উইকিপিডিয়া লিংক করেছেন/করা আছে। বাংলা উইকিপিডিয়ায় হলোকাস্ট কোনোও শব্দ নেই, আর এখানে যে গণহত্যা শব্দে উইকিপিডিয়া লিংক করেছেন তার অর্থ ভিন্ন।
  • More and more we felt that only a resolution of the European situation could save Spain, if Spain was to be savedআমরা আমাদের অস্তিত্বের প্রতিটি স্পন্দনে... মর্মে মর্মে উপলব্ধি করছিলাম এতটা নাটকীয় অনুবাদ?
  • they had given thousands of their best sonsহাজার হাজার শ্রেষ্ঠ সন্তানকে মুক্তির লড়াইয়ে যুদ্ধের অগ্নিকুণ্ডে উৎসর্গ করেছিল"। মূল লেখায় মুক্তির লড়াই বা অগ্নিকুণ্ডে উৎসর্গ এরকম কোনো কথা নেই।
  • সূত্রগুলো তে লিংক নেই, সূত্রের শুরুতেই অপ্রয়োজনীয় — (em dash) চিহ্ন।
  • বিভিন্ন জায়গায় টেক্সট ফর্ম্যাটিংয়ের সমস্যা, যেখানে বোল্ড/ইটালিক প্রয়োজন সেখানে বোল্ড/ইটালিক নেই, যেখানে প্রয়োজন নয়, সেখানে আছে।
এগুলো দেখলেই বোঝা যায়। আমি শুধুমাত্র প্রথমের কিছু উক্তির ভুলগুলো তুলে ধরলাম। আপনার সম্পূর্ণ পাতাতেই এই ভুলগুলো রয়েছে।
এই সমস্যাগুলো ঠিক করে জানান, বিশেষ করে শব্দসংখ্যা বাড়ানোর জন্য অতিরঞ্জন করবেন না। খেয়াল রাখবেন পর্যালোচনা নীতিমালা অনুসারে প্রতিটি নিবন্ধ সর্বোচ্চ দুই (২) বার পর্যালোচনা করা যাবে। ARI (আলাপ) ১১:২৩, ২৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI, প্রথমত বারবার মেনশন করলাম না। তবে অতিরিক্ত দেরি না করার পরামর্শ দিচ্ছি।
দ্বিতীয়ত, কিছু জায়গায় ভাবানুবাদ না করলে একদমই আক্ষরিক হয়ে যায় যা পরিহারযোগ্য। তবুও, উপরোক্ত উদাহরণের মতো অতিরিক্ত ভাবানুবাদ অপসারণের চেষ্টা করা হবে। এবং সূত্র থেকে লিঙ্ক তেমন বাদ না পড়লেও লিঙ্কগুলো খুঁজে দেখা হবে। এছাড়া বোল্ড, ইটালিক পরিমার্জন করা হবে, কিন্তু ভিন্ন ভাষা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনমতো ইটালিক রাখা হবে যেগুলো ইংরেজি নিবন্ধে বাদ পড়েছিল। পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য এ ব্যাপারে মন্তব্য রাখবেন। ~আল-মাহমুদ
Oindrojalik Watch (আলাপ) ১৪:৪৬, ২৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Oindrojalik Watch এও মন্তব্যটাও পড়ে মনে হচ্ছে এআই জেনারেটেড।
যাই হোক, ভাবানুবাদ আর অতিরঞ্জন দুটো আলাদা জিনিস। আরও একটি কথা, যখন একই প্যাটর্নে কিছু জিনিস পাল্টাতে থাকে তখন সেটা স্পষ্ট যান্ত্রিক অনুবাদ।
"বিষয়ে প্রয়োজনমতো ইটালিক রাখা হবে যেগুলো ইংরেজি নিবন্ধে বাদ পড়েছিল"- এই কথার অর্থ কি ? ARI (আলাপ) ১৫:০২, ২৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI, খুবই অনুমানযোগ্য উত্তর। এআই জেনেরাটেড উত্তর আপনাকে কেন দিতে যাব? নিজের Key-Board চেপে দিচ্ছি। ভাষা একটু গোছানো হলেই তাকে 'এ-আই জেনেরেটেড' ভাববেন না। যেহেতু আমিই সম্পাদনাটি করছি তাই অতিরিক্ত সন্দিহান হবেন না।। উইকিপিডিয়াতে আমি একদম নবাগত (৪৩ দিন, উইকিউক্তিতে ২৫ দিন) হলেও আমার দীর্ঘদিন সাহিত্যিক-কাব্যিক ঘরানার লেখালেখি করার অভ্যাস রয়েছে।
যাইহোক সেসব বাদ (ব্যক্তিগত হিসেবে নেওয়ার দরকার নেই। \ আলোচনায় কেউ এসব বললে সেটা পছন্দ করিনা), এটা আগেই বলা হয়েছে যে অতিরিক্ত ভাবানুবাদ অপসারণ করা হবে।
"বুঝাতে চেয়েছি যে 'ভিন্ন ভাষা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনমতো ইটালিক রাখা হবে'। যেমনঃ এক জায়গায় ফরাসি অথবা জার্মান ভাষা রয়েছে, সেক্ষেত্রে ওই ভাষাটিকে উপস্থাপনের ক্ষেত্রে বোল্ড করা হবে। এই বিষয়েই মন্তব্য করবেন।"
Oindrojalik Watch (আলাপ) ১৫:৪৫, ২৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Oindrojalik Watch দীর্ঘদিনের পর্যালোচনা অভিজ্ঞতা থেকে বলতে পারি, ৭ লাইনের ইংরেজি থেকে বাংলা ভাবানুবাদ করলেও তা কখনোই ১৮ লাইন হতে পারে না।
প্রতিযোগিতার নিয়মে স্পষ্ট উল্লেখ আছে অনুবাদের ক্ষেত্রে যদি এআই-জনিত সাধারণ ভুল (যেমন ইংরেজি উইকিলিংক, -এর/-এ/-তে ত্রুটি, অপ্রয়োজনীয় বোল্ড, অপ্রয়োজনীয় বুলেট পয়েন্ট, বাংলার পাশে বারবার ব্র্যাকেটে ইংরেজি টার্ম, তথ্যসূত্র অনুপস্থিত ইত্যাদি) পাওয়া যায়, সেক্ষেত্রেও সরাসরি বাতিল করা হবে।
আপনার যদি আমার পর্যালোচনা নিয়ে অন্য কোনও রকম আপত্তি থেকে থাকে তা আপনি প্রতিযোগিতার আলাপ পাতায় তুলে ধরতে পারেন। আর যদি না তা না থাকে তাহলে উল্লিখিত বিয়ষয়গুলো সংশোধন করে আমাকে এখানে মেনশন করুন। ARI (আলাপ) ১৬:১৩, ২৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইলিয়াম শার্প: পুনঃপর্যালোচনা

[সম্পাদনা]

উইলিয়াম শার্প নিবন্ধটিকে সংশোধন করেছি এবং পুনঃপর্যালোচনার অনুরোধ করছি। ~ Md. Muqtadir Fuad (আলাপ) ১৫:৪০, ২৬ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Md. Muqtadir Fuad  গৃহীত ARI (আলাপ) ১১:২৯, ২৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

বমি নিবন্ধ পুনঃপর্যালোচনার অনুরোধ

[সম্পাদনা]

@Arijit Kisku আমি বমি নিবন্ধটি সংশোধন করে মেহেদী আবেদীনকে জানিয়েছিলাম। সে গ্রহণ করে নিলেও আপনি দেখলাম গ্রহণ করেননি। তাই ফাউন্টেইন টুলফোর্জে না দেখাচ্ছে 0 না দেখাচ্ছে 1। তাই অনুগ্রহ করে নিবন্ধটি গ্রহণ করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। — 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ১০:৫৪, ২৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Anaf Ibn Shahibul  গৃহীত ARI (আলাপ) ১১:২৯, ২৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Arijit Kisku ধন্যবাদ — 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ১১:০২, ২৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ

[সম্পাদনা]

@ARI,আদাব
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাতাটি সংশোধন করেছি।
(পাতা থেকে যথাসাধ্য অতিরঞ্জিত ভাবানুবাদ ছেটে, সূত্র-ও যুক্ত করেছি। তবে দীর্ঘ পাতা হওয়া, কিছু ভ্রান্তি থেকে যেতে পারে, তাই কোনো প্র য়োজন হলে অনুগ্রহপূর্বক মেন্শন করবেন) ধন্যবাদ,, Oindrojalik Watch (আলাপ) ২৩:৩৩, ২৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Oindrojalik Watch গতকাল ইতিমধ্যেই একবার মেনশন করেছেন, বারবার মেনশন করবেন না। পর্যালোচকদেরও বাস্তব জীবনে ব্যস্ততা থাকতে পারে। আমি দেখে পর জানাব। ARI (আলাপ) ২৩:৩৭, ২৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI ভাবলাম বোধহয় টেকনিক্যাল সমস্যা হয়েছে। তাই দ্বিতীয়বার করেছি। আপনার ব্যক্তিগত ইমেইল এড্রেস হলে এক্ষেত্রে ভালো হত। Oindrojalik Watch (আলাপ) ২৩:৩৯, ২৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Oindrojalik Watch অপাতত গ্রহণ করেছি। ইটালিক/বোল্ড ঠিক করেননি। আর এখনও অতিরঞ্জনে পরিপূর্ণ। আমি আপনাকে এখানে আবার মেনশন করে কি ঠিক করতে হবে বলে দেব। ARI (আলাপ) ১৪:১০, ২৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Oindrojalik Watch ততক্ষণে আপনি ইংরেজির সাথে ইটালিক/বোল্ড সামঞ্জস্য করুন। ARI (আলাপ) ১৪:১১, ২৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI ধন্যবাদ দা। আমি উক্তির মাঝে বোল্ড/ইটালিক সামঞ্জস্য করেছি, তবু চেক করছি। তবে আপনি কি উক্তিকারীর নামের মধ্যে দেওয়া এক্স্ট্রা বোল্ড+ইটালিক বাদ দেওয়ার কথা বলছেন?> যেমনঃ মুসা গালিব থেকে মুসা গালিব? যদিও এটার জন্য এর আগে কখনো নিবন্ধ ক্যান্সাল হয়নি।।Oindrojalik Watch (আলাপ) ১৪:৩৭, ২৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Oindrojalik Watch ইংরেজিতে যেগুলো বোল্ড/ইটালিক আছে সেগুলো অন্তত বাংলায় করুন। ARI (আলাপ) ০০:৩১, ২৯ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

অ্যানোনিমাস

[সম্পাদনা]

সংশোধন করেছি, পুনঃপর্যালোচনার অনুরোধ। Tanbiruzzaman (আলাপ) ০৪:৪৯, ২৯ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Tanbiruzzaman  গৃহীত ARI (আলাপ) ০৮:৪১, ২৯ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

স্বাধীনতা দিবস (ভারত)

[সম্পাদনা]

স্বাধীনতা দিবস (ভারত) পাতাটির ২টি উক্তি অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক উক্তি ব্যবহার করতে হবে। Mehedi Abedin (আলাপ) ০১:৩৫, ৩০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin সংশোধন করা হয়েছে। ARI (আলাপ) ০২:২৪, ৩০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI গৃহীত হয়েছে। Mehedi Abedin (আলাপ) ০২:৩১, ৩০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

অনিল ভৌমিক

[সম্পাদনা]

আপনি অনিল ভৌমিক এ লিখেছেন "যান্ত্রিক; উৎস ঠিক করুন"। কিন্তু উক্তি গুলোর একটাও অনুবাদ নয়, তাই যান্ত্রিকতার বিষয়টা বুঝলাম না। উৎস হিসেবে যে ওয়েবপেজে উক্তি রয়েছে তার লিংক যোগ করাই আছে, আর কী যোগ করব? নীল নন্দী ১৬:০৫, ৩০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Nil Nandy অনুবাদের জন্য "যান্ত্রিক" শব্দটা ব্যবহার করিনি। আপনি যে সুত্র যোগ করেছেন তা খুললে "Not found, error 404" দেখাচ্ছে।
এআই সাধারণত এমন ভুল করে, যেমন random ইউআরএল যোগ করে। ARI (আলাপ) ০২:০৯, ১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
শায়িত দেবতাদের মন্দির পাতাটার লিংক বদলে দিয়েছি। পুনঃপর্যালোচনার অনুরোধ করছি। নীল নন্দী ০২:৫৫, ১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 গৃহীত ARI (আলাপ) ০৩:০২, ১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

[সম্পাদনা]

আসাদউদ্দিন ওয়াইসি এবং শাহ বানু মামলা পাতার সূত্র সংশোধন করা হয়েছে। বৃন্দাবন পাতায় কী সমস্যা আছে বুঝতে পারছি না। Tuhin (আলাপ) ২০:০১, ২ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

মণিপুর, মৈতৈ জাতি এবং মাইকেল বিশপ এই পাতাগুলো সংশোধন করা হয়েছে। Tuhin (আলাপ) ২০:১১, ২ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin অন্যান্য নিবন্ধগুলো  গৃহীত হয়েছে। ARI (আলাপ) ০০:৪৯, ৩ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin বৃন্দাবন পাতায় ৫নং উক্তিতে
  • মূল ইংরেজি অংশে “neither by their master's orders nor from the severe handling they received in yesterday's fight” বাক্যটি আছে, কিন্তু অনুবাদে এটি সম্পূর্ণ বাদ পড়েছে।
  • “all of them non-combatants and many of them priests” অংশটিও অনুবাদে নেই।
  • “plundering everywhere as directed”–এর ক্ষেত্রে “as directed” (নির্দেশ অনুযায়ী) অংশটি অনুবাদে অনুপস্থিত
  • “general massacre”–এর অনুবাদ “সাধারণ গণহত্যা” হয়েছে। এর বদলে “ব্যাপক গণহত্যা” বা “সর্বত্র গণহত্যা” ব্যবহার করা আরও উপযুক্ত হবে। ARI (আলাপ) ০০:৪৯, ৩ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin আব্রাহাম কাহান নিবন্ধে যাঁর, তাঁর থেকে চন্দ্রবিন্দু সরান। ARI (আলাপ) ০০:৫৯, ৩ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI, বৃন্দাবন এবং আব্রাহাম কাহান উভয় পাতা সংশোধন করা হয়েছে। Tuhin (আলাপ) ১৯:৩৪, ৩ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin  গৃহীত হয়েছে। ARI (আলাপ) ২২:৩৬, ৩ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI, মুহাম্মাদ বখতিয়ার খলজি পাতাটি অনুবাদ করার মাধ্যমে সম্পূর্ণ লেখা হয়েছে। Tuhin (আলাপ) ১৮:২০, ৪ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin অসম্পূর্ণ অবস্থায় শব্দসংখ্যা ছিল ৪২৩, সম্পূর্ণ করার পর ৩৫৮১।
শব্দসংখ্যায় এত বেশি পার্থক্য থাকার জন্য, শব্দসংখ্যা ৪২৩-ই রাখা হয়েছে। ARI (আলাপ) ২৩:০৭, ৫ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI, “শব্দসংখ্যা ৪২৩-ই রাখা হয়েছে” বলতে কী বোঝালেন পরিষ্কার করে বলুন। আপনি “অসম্পূর্ণ অনুবাদ” হিসেবে মার্ক করেছেন বিধায়ই সম্পূর্ণ করা হয়েছে। সম্পূর্ণকরণের পর শব্দ সংখ্যা বাড়বে এটাই স্বাভাবিক। এটা গ্রহণ করতে সমস্যা কোথায় যদিনা কোনো অনুবাদ ত্রুটি না থাকে? Tuhin (আলাপ) ০৫:২৪, ৬ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin সম্পূর্ণ করার পর অসম্পূর্ণ আর সম্পূর্ণ পাতার মধ্যে শব্দের তারতম্য খুব বেশি হওয়ায় আপনাকে Benefit of Doubt দেওয়া যাচ্ছে না। প্রতিযোগিতার সময়সীমার মধ্যে সম্পূর্ণ করলে বাড়তি শব্দ যোগ করা যেত। ARI (আলাপ) ০৫:৪৮, ৬ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@ARI, যদিও এইটা কোথাও নিয়ম হিসেবে লিপিবদ্ধ না, তারপরও আমার কাছে যুক্তিপূর্ণ মনে হয়েছে তাই আপনার যুক্তিকে সাধুবাদ জানাই। আশাকরছি সকল প্রতিযোগীর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। Tuhin (আলাপ) ১৩:৪৬, ৬ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin অন্য এক ব্যবহারকারীর ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয়েছে, ফলাফল পাতায় দেখতে পাবেন। ARI (আলাপ) ১৩:৪৯, ৬ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন