ব্যবহারকারী আলাপ:Oindrojalik Watch
আলোচনা যোগ করুন
ফজলে রাব্বী
প্রতিযোগিতা উপলক্ষ্যে ফজলে রাব্বী পাতাটি জমা দেওয়ার জন্য অভিনন্দন। তবে খেয়াল করলাম পাতাটিতে কিছু উক্তির সূত্র সুনির্দিষ্ট নয় (যেমন একটি সূত্র হিসেবে বই উদ্ধৃত করা হয়েছে কিন্তু পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করা হয়নি), বিন্যাসে সমস্যা আছে এবং ফিনিশিং ঠিকমতো দেওয়া হয়নি। এগুলো ঠিক না করা পর্যন্ত আমি পাতাটি গ্রহণ করতে পারছিনা। এগুলো ঠিক করে আমাকে এখানে মেনশন করে জানালে (কারণ মেনশন না করলে আমি নোটিফিকেশন পাবো না) আমি আবার পর্যালোচনা করে গ্রহণ করতে পারবো। Mehedi Abedin (আলাপ) ১৩:৩৫, ৯ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
- ধন্যবাদ।
- ফজলে রাব্বী পাতাটি যথাসাধ্য সংশোধনের চেষ্টা করা হয়েছে।
- Oindrojalik Watch (আলাপ) ১৫:২০, ৯ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
- @Mehedi Abedin
- ফজলে রাব্বী পাতাটিতে বইয়ের পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করা হয়েছে এবং বিন্যাসে যথাসাধ্য সংশোধনের চেষ্টা করা হয়েছে। পাতাটি গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ রইলো।
- ধন্যবাদান্তে,
- Oindrojalik Watch (আলাপ) Oindrojalik Watch ১৫:৪২, ১০ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
- @Oindrojalik Watch গৃহীত হয়েছে। কিছু ব্যাপার: সংগ্রামের নোটবুক সংগ্রহশালা, এটাকে সূত্রে উদ্ধৃত করতে পারবেন না। সরাসরি আসল সূত্র উদ্ধৃত করতে হবে। পাশাপাশি খেয়াল করলাম যে আপনি অনলাইন সূত্র উদ্ধৃত করে পাশে পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করেছিলেন। ওয়েবসাইটের পত্রিকা বা বইয়ের মতো পৃষ্ঠা সংখ্যা থাকেনা, সেক্ষেত্রে আপনি এগুলো পেলেন কিভাবে? Mehedi Abedin (আলাপ) ১৪:১৩, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
- আসলে অনলাইন সুত্রের ক্ষেত্রে গুগোল ডক ফাইল হিসেবে এটা ধরে নেওয়া হয়েছে। পিডিএফ আকারে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এটি কী অপসারণ করে দিতে হবে?
- Oindrojalik Watch (আলাপ) ১৭:৪১, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
- @Oindrojalik Watch গৃহীত হয়েছে। কিছু ব্যাপার: সংগ্রামের নোটবুক সংগ্রহশালা, এটাকে সূত্রে উদ্ধৃত করতে পারবেন না। সরাসরি আসল সূত্র উদ্ধৃত করতে হবে। পাশাপাশি খেয়াল করলাম যে আপনি অনলাইন সূত্র উদ্ধৃত করে পাশে পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করেছিলেন। ওয়েবসাইটের পত্রিকা বা বইয়ের মতো পৃষ্ঠা সংখ্যা থাকেনা, সেক্ষেত্রে আপনি এগুলো পেলেন কিভাবে? Mehedi Abedin (আলাপ) ১৪:১৩, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
উইকিউক্তিতে চিত্র যোগ প্রসঙ্গে
[উৎস সম্পাদনা]প্রিয় ঐন্দ্রজালিক ওয়াচ, আশা করছি ভালো আছেন। আপনার উইকিউক্তিতে রাখা অবদানের জন্য অত্যন্ত ধন্যবাদ! আমি উইকিউক্তিতে আপনার যুক্তকৃত চিত্রগুলি দেখলাম যে, আপনি চিত্রের সাথে চিত্রের বিবরণ যুক্ত করছেন। কিন্তু উইকিউক্তিতে বিবরণ যোগের জন্য চিত্র যুক্ত করা হয়না। এর পরিবর্তে চিত্রের সাথে প্রাসঙ্গিক বা ব্যক্তির কোনো উক্তি যুক্ত করা হয়। কাজী নজরুল ইসলাম পৃষ্ঠার প্রথম চিত্রটি দেখতে পারেন। আশা করি, বুঝাতে পেরেছি। আপনার অবদানের জন্য আবারও ধন্যবাদ। ― ☪ কাপুদান পাশা (✉) ১৮:১২, ১৫ মে ২০২৬ (ইউটিসি)
- ঠিক আছে, ধন্যবাদ।
- Oindrojalik Watch (আলাপ) ২৩:১০, ১৫ মে ২০২৬ (ইউটিসি)
আপনাকে প্রসঙ্গ বাধাদান করা হয়েছে
[উৎস সম্পাদনা]সুধী, আশা করি ভালো আছেন। আমি আপনার নিয়মিত অবদান দেখে আনন্দিত ছিলাম। কিন্তু আপনার কাজের প্যাটার্ন দেখে আমি চিন্তিত হচ্ছি। বাংলা উইকিউক্তিতে এখন পর্যন্ত টপিক ব্যানের প্রয়োজনীয়তা দেখা দেয়নি। কিন্তু গত কয়েকদিন যাবত আপনার অবদান ও এই আলোচনা দেখে আপনাকে টপিকব্যান করতে বাধ্য হচ্ছি। বাংলা উইকিপিডিয়ার মতোই আগামী ৬ মাসের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং এর সাথে প্রত্যক্ষ ও/বা পরোক্ষভাবে জড়িত ও/বা সম্পর্কিত যেকোনও কিছু সম্পাদনা করা থেকে নিষেধাজ্ঞা জারি থাকবে।
আপনি কারুর সাথে এই বিষয়ে আলোচনা বা অনুরোধও করতে পারবেন না। আপনি যদি এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই নিষেধাজ্ঞায় উল্লেখিত প্রসঙ্গগুলিতে সম্পাদনা করেন বা কোনো বিতর্কে লিপ্ত হোন, তবে আপনাকে স্থায়ীভাবে বাধা দেওয়া হতে পারে। ― ☪ কাপুদান পাশা (✉) ২০:৫৫, ৪ জুলাই ২০২৬ (ইউটিসি)
- @খাত্তাব হাসান, কেন? বলতে পারবেন? এমন কোনো ধ্বংস্প্রবণতা সম্বন্ধে বলতে পারবেন যা আমি পরে সংশোধন করিনি? আমি আপত্তি জানালাম এই বাধাদানে। - Oindrojalik Watch 🕯⛥☽ ০৫:০৬, ৫ জুলাই ২০২৬ (ইউটিসি)
- আর হ্যা, এই ভাবে যদি আপনি টপিক ব্যান দেন, তাহলে বেশ কয়েকজনকেও দিবেন। আমি তালিকা দিব প্রমাণসহ। - Oindrojalik Watch 🕯⛥☽ ০৫:০৭, ৫ জুলাই ২০২৬ (ইউটিসি)
- @Oindrojalik Watch প্রথম বিষয়, আপনি (হয়তো অজ্ঞাতেই) ব্যবস্থাপনার সাথে খেলা করছেন। দ্বিতীয়ত, আপনি টপিক ব্যান দেয়ার পর এভাবে প্রতি আক্রমণ করতে পারেন না। এটা আপনার বুঝার জন্যই দেয়া হয়েছে। ৬ মাস সময় আপনাকে কেবল আটকে রাখার জন্য নয়, শেখার জন্য দিয়েছি যে, উইকিউক্তি কীভাবে ফাংশন করছে। আপনি উইকিউক্তিতে কেবলই কোনো মতাদর্শের পক্ষে বা অন্য মতাদর্শের বিপক্ষে কাজ করতে পারেন না। যারা উইকিউক্তিতে ধর্মবিরোধী উক্তিও সংযোজন করছে, তারা অন্য কাজও করছে এবং তাদেরকে উইকিউক্তির নিয়ম অনুযায়ী সংশোধন করা হলে আক্রমণাত্মক হচ্ছেনা। আশা করি বুঝতে পেরেছেন। ― ☪ কাপুদান পাশা (✉) ০৭:৪০, ৫ জুলাই ২০২৬ (ইউটিসি)
- আপনি বলছেন যে 'কোনো মতাদর্শের বিপক্ষে কাজ করতে পারেনা।। কিন্তু এটা কোনো নীতিতে আছে কিনা তা জানা নেই। অথবা থাকলেও অন্তত আগে স্পষ্টভাবে সতর্ক করা উচিত ছিল। এটিও আর করা হতো না। অন্তত বলতে পারি যে একটা ব্যক্তিগত গুণ আছে যে কেউ যদি ভুল ধরিয়ে দেয়; তবে তা ২য় বার করিনা। যেমনটি আপনি উপরে 'উইকিউক্তিতে চিত্র যোগ প্রসঙ্গে' বলেছিলেন।
- কিন্তু প্রথমত আপনি তা না করে বা সেই আলোচনা শেষ না হওয়ার আগেই একটা সিদ্বান্তে উপণীত হয়েছেন। যেটাকে অদূরদর্শী সিদ্বান্ত না বলে পারছিনা। কারণ, প্রথমত সেই আলোচনায় উক্ত ব্যবহারকারীকে বলেছিলাম যে, "আমি ২৯ জুলাই মুজিবের নিবন্ধে তার-ই বই থেকে কিছু উক্তি যোগ করেছি। এরপর ঠিক দুদিন পর ১ জুলাই তিনি বিএনপি-জামায়াতের উভয় নিবন্ধে নেতিবাচক উক্তি যোগ করলেন। এখন তার কাছে জানতে চেয়েছিলাম- এর ২দিন পরেই এইভাবে নেতিবাচক উক্তি যুক্ত করা কি 'কাউন্টার' ঘরানার হলো কিনা? কারণ এতে করে উইকিউক্তিতে যুদ্ধ বাধার প্রবল সম্ভাবনা আছে। কিন্তু সেটা একান্তই চাইনা।" দ্বিতীয়ত, তাদের হিপোক্রেসিঃ আলাপ পাতায় উক্ত বার্তা দেওয়ার পর প্রসঙ্গ ঘোরালেন। তৃতীয়ত, তিনি সহ এমন কিছু একাউন্ট আছে যারা আসলেই নির্দিষ্ট মতাদর্শের বিপক্ষে কাজ করে। আর আপনার কাছে খোলাখোলি ভাবে বললে তাদের কার্যক্রম-ই আমাকে অনুপ্রাণিত করেছে। যেহেতু দেখতে পেরেছি তাদের হাজার হাজার সম্পাদনা তবে কিছু দলের বিপক্ষে উক্তি যোগ করেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। সেইজন্যই এই টপিক ব্যান এর বিরুদ্ধে তীব্র আপত্তি।
- এখন সিদ্বান্ত হলো আপনার, যে আপনি/আপনারা কী স্পষ্ঠ করে নীতিমালা প্রণয়ন করবেন কিনা?/তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন কিনা অথবা #টপিক_ব্যান দিবেন কিনা?/অথবা আমাকে দেওয়া টপিক ব্যান স্থগিত করবেন কিনা? - Oindrojalik Watch 🕯⛥☽ ১১:০৬, ৫ জুলাই ২০২৬ (ইউটিসি)
- দেখেন, আপনার অবদান এক এক করে আমি চেক করতে পারবো না। সেজন্যই টপিক ব্যান দেয়া। আমরা সাধারণত আস্থা রাখি। কিন্তু এই আস্থা রাখার একটা সীমা আছে। আপনি যে পাতাগুলিতে সম্পাদনা করছেন, আমি টহলঘরে দেখেও আস্থার কারনে স্কিপ করে গিয়েছিলাম। কিন্তু এই আলোচনা থেকে দেখতে পেলাম, আপনি ওখানে এমন কিছু করেছেন ধারাবাহিক, আপনার উপর এই বিষয়ে আস্থা রাখা আপাতত সম্ভব নয়। আপনি অন্যান্য পাতা ও ভুক্তিগুলি বিনাদ্বিধায় সম্পাদনা করতে থাকুন।
- আর আমার বক্তব্য, মতাদর্শের পক্ষে বা বিপক্ষে কাজ করাটাও আপনি আগে পরে বাদ দিয়ে নিয়েছেন। আমি এর পরের বাক্যেই ধর্মবিরোধীদের উদাহরণ এনেছি। কারণ, প্রতিটি মানুষের কোনো না কোনো মতাদর্শ থাকে। কিন্তু সেটা উইকিউক্তিতে কীভাবে ফাংশন করে, সেটা আপনাকে বুঝতে হবে। ― ☪ কাপুদান পাশা (✉) ১৪:৫৬, ৫ জুলাই ২০২৬ (ইউটিসি)
- আবার একই যান্ত্রিক কথা। প্রশ্নগুলো এড়িয়ে গেলেন।
পুনশ্চঃ আপনি যখন স্বীকারই করলেন যে আমার সম্পাদনাগুলো আপনি চেক না করে 'আস্থার কারণে স্কিপ' করেছিলেন, তবে আমার ওপর এই ব্যানটি কোন তথ্যের ভিত্তিতে দেওয়া হলো? একজন অ্যাডমিন হিসেবে শুধু ব্যক্তিগত 'আস্থা' বা 'অনাস্থা' কি উইকিউক্তির নীতিমালা নির্ধারণের মাপকাঠি? বা শুধু একটি অসম্পূর্ণ আলোচনার উপর ভিত্তি করে!? আমি কেবল আপনার কাছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দোষ বা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ চাইছি, ব্যক্তিগত অনুভূতির ভিত্তিতে নয়। এবং তা অন্যদের ক্ষেত্রে একই ভাবে খাটে কিনা (পক্ষপাতিত্বহীন কিনা) ও পূর্ব আলোচনার বিষয়বস্তু-প্রশ্নসমূহ।- Oindrojalik Watch 🕯⛥☽ ০৪:২১, ৬ জুলাই ২০২৬ (ইউটিসি)- @খাত্তাব হাসান, ৪৮ ঘন্টা হয়তো পার হয়ে গেছে। - Oindrojalik Watch 🕯⛥☽ ১০:১৪, ৮ জুলাই ২০২৬ (ইউটিসি)
- @Oindrojalik Watch আপনাকে আমি ঐ আলোচনার ভিত্তিতে নয়, ঐ আলোচনার সূত্রে বাধাদান করেছি। আর ব্যক্তিগত আস্থা অনাস্থার বিষয় নয়, টহলদানের আমাদের একটা প্যাটার্ন আছে, সেটা আস্থা/অনাস্থার ভিত্তিতেই হয়। দ্বিতীয়ত, আপনি ধারাবাহিক পরিবর্তন করেছেন আর পরে বলেছেন, আমাকে বললে তো আমি শোধরে নেই। কিন্তু আমরা আপনাকে বারবার একই ভুল শোধরানোর জন্য বলতে যাবোনা, সেজন্যই বাধাদানের নিয়ম। আপনাকে আমি উইকিউক্তি থেকে বাধাদান করিনি, টপিক ব্যান করা হয়েছে। আপনি বাকি জায়গাগুলিতে নিয়মিত কাজ করেন ও উন্নয়ন করেন। আর হ্যাঁ, আলোচনায় অন্যদের উপর আরোপ করবেন না। বা কখনো যদি এটা বলেন, অমুকে করেছে তো আমি করবো; এই জিনিসটাকে সিস্টেমের সাথে খেলা করা হিসেবে দেখা হয়।
- কাউকে যদি স্পেসিফিক কোথাও ভুল করতে দেখেন বা রিপিটিটিভ ভুল করতে দেখেন, সেক্ষেত্রে আপনি প্রশাসককে বলুন। কিন্তু আপনি যদি বারবার ব্যক্তিগত আক্রমণে চলে যান, (ইতোমধ্যে দুইতিনবার গিয়েছেন) তাহলে ফাউন্ডেশন আপনাকে পুরো উইকিপ্রকল্প থেকে নিষিদ্ধ করতে পারে। আপনাকে অনুরোধ করবো, আপনি আলাপ পাতাগুলিতে অন্যদের আলোচনা পড়ুন ও আমরা কীভাবে কাজ করার চেষ্টা করি তা বুঝার চেষ্টা করুন। সময় নিন। সরাসরি আলোচনায় যাওয়ার প্রয়োজন নেই। উইকিপিডিয়ার আলাপগুলিও দেখতে পারেন। ― ☪ কাপুদান পাশা (✉) ১১:৪৬, ৮ জুলাই ২০২৬ (ইউটিসি)
- "কিন্তু আমরা আপনাকে বারবার একই ভুল শোধরানোর জন্য বলতে যাবোনা, সেজন্যই বাধাদানের নিয়ম।"- বার বার বলেছেন কই? একবারও তো স্পষ্ঠ নীতিমালা দেখিয়ে আমার আলাপ পাতায় বলেননি যে অমুক কাজে "মতাদর্শের পক্ষে-বিপক্ষে কাজ" হচ্ছে।
- "আপনাকে আমি ঐ আলোচনার ভিত্তিতে নয়, ঐ আলোচনার সূত্রে বাধাদান করেছি।"- ঐ আলোচনা তো সবেমাত্র শুরু হয়েছিল, শেষ হয়নি তখন। কখনো দেখেছেন, দুজন উকিলের শুনানির আগেই বিচারক সাহেব রায় দিয়ে দেয়? অতপরঃ যে ব্যক্তির সূত্রে রায় দিলেন [ফারদিন; যিনি আমার বিরুদ্ধে মাত্র দুটি সূত্র পেশ করেন; তাও আবার একটি আগেই মীমাংসিত!], তার বিরুদ্ধে একই কাজ "মতাদর্শের পক্ষে-বিপক্ষে" কাজের ডজনখানেক হয়তোবা শতাধিক অভিযোগ-প্রমান পেশ করতে পারব। যিনি বিএনপি-জামায়াত উভয়ের নিবন্ধে সাধারণত নেতিবাচক উক্তিই যোগ করে থাকেন। (শুধু কিছু সাম্প্রতিক উদাহরণঃ যেমন তিনি বিএনপি আর জামায়াতের নিবন্ধে যথাক্রমে - [১], [২]। এবং তিনি আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তিত্ব (মুজিব, তোফায়েল ইত্যাদি) ইত্যাদি এর মতাদর্শের পক্ষে কাজ করেন; যেমনঃ- [৩], [৪], [৫] ইত্যাদি। এখন কী এগুলোর উপর ভিত্তি করে জনাব ফারদিন'কে টপিক ব্যান দিবেন না? যদি আমাকে বাধাদানের কারণ তাই হয়ে থাকে।
হয়তোবা তখন ব্যস্ততার কারণে এই প্রমাণগুলো হাজির করতে পারিনি। কিন্তু আলোচনা শেষ হওয়ার আগেই রায়? (আদালত, রায়, উকিল, বিচারক উদাহরণ মাত্র-আক্ষরিকভাবে নয়।) - একই কারণে যদি আমাকে টপিক ব্যান দেওয়া হয়, তবে কথিত একই কাজ ("মতাদর্শের পক্ষে-বিপক্ষে") বার বার বাকি সম্পাদকেরা আমার বহু আগে থেকে করলে কেন তাদেরকে বাধাদান করা হবে না? এটা কী সরাসরি প্রশাসকের দ্বারা "পক্ষপাতিত্ব" নয়? এক্ষেত্রে কী 'ডাবল স্ট্যান্ডার্ড' বা 'দ্বিমুখী নীতি' নীতি পরিহার করা উচিত নয়?
- "ব্যক্তিগত আক্রমণ" কোথায় কীভাবে হলো জানা নেই; থাকলে জানাবেন, সংশোধন করে নিব।
- সেইসাথে উপরে বলেছিলাম, "আপনি/আপনারা কী স্পষ্ঠ করে নীতিমালা প্রণয়ন করবেন কিনা?"
- - Oindrojalik Watch 🕯⛥☽ ১২:৫৮, ৮ জুলাই ২০২৬ (ইউটিসি)
- সুধী, আপনাকে বাংলা উইকিপিডিয়ায় আমি যে কারণে প্রসঙ্গবাধা দিয়েছিলাম, আপনি যদি উইকিউক্তিতে এসেও ঐ জাতীয় কাজ করেন তা মোটেও শুভকর নয়। আপনি ইতোমধ্যে বিষয়গুলো জানেন, নতুন করে আপনাকে বলার কিছু নেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪১, ৮ জুলাই ২০২৬ (ইউটিসি)
- সুধী, উইউক্তিতে কথিত একই কাজ বা ধ্বংসাত্মক সম্পাদনা করেছি কিনা দয়া করে সময় নিয়ে আমার সাম্প্রতীক সম্পাদনার ইতিহাস দেখুন। প্রধান উইকিপিডিয়াতে টপিক ব্যান দেওয়ার আগে এখানে অনেক সক্রিয় ছিলাম। তখন কিছু ভুল হতে পারে। তবে সাম্প্রতিক সম্পাদনায় কোনো 'ভ্যান্ডালিজম' নেই। এবং এরপর এমন কোনো ধ্বংসপ্রবণতা নেই যা পরে সংশোধন করিনি। তখন উইকিউক্তিতেই একটি প্রতিযোগীতায় অংশ নিয়ে ০ শব্দ বাতিল নিয়ে শীর্ষ ১০ এ থাকতে পেরেছি। @আফতাবুজ্জামান, আপনাকে চ্যালেঞ্জ করছি যে সাম্প্রতিক সম্পাদনায় কোনো ধ্বংস প্রবণতা নেই। এবং দেখা যাচ্ছে @খাত্তাব হাসান গভীর কোনো পর্যালোচনা ছাড়াই অথবা নীতিমালা দেখিয়ে নূন্যতম প্রথম স্তরের কোনো সতর্কবার্তা ছাড়াই আমাকে একটি #টপিক_ব্যান দিয়ে দিয়েছেন মূল অভিযুক্তকারীকে বাদে! যেটা অদূরদর্শী-প্রশাসনিক অপরিপক্ষতা এবং সু-স্পষ্ঠ পক্ষপাতিত্ব। - Oindrojalik Watch 🕯⛥☽ ১২:১৩, ৯ জুলাই ২০২৬ (ইউটিসি)
- @খাত্তাব হাসান, এই আলোচনার পর হওয়া তার অবিরত সম্পাদনাগুলোর ডিফারেন্ট যদি চেক করেন, তবে দেখতে পাবেন যে তিনি এখনো রাজনৈতিক মতাদর্শভিত্তিক সম্পাদনা করেই যাচ্ছেন। অতচ একই ধারায় আমার বিরুদ্ধে কথিত ব্যবস্থা নিলেও তার বিরুদ্ধে নেওয়া হচ্ছেনা। এটা উইকিপিডিয়া কমিউনিটির জন্য এটা চরম থেকে চরমতর দ্বিচারীতা।
- যা শুধু উইকিপিডিয়াকে পোলারাইজড হিসেবে বিতর্কিতই করছে। - Oindrojalik Watch 🕯⛥☽ ০৪:৪৪, ১২ আগস্ট ২০২৬ (ইউটিসি)
- সুধী, আপনাকে বাংলা উইকিপিডিয়ায় আমি যে কারণে প্রসঙ্গবাধা দিয়েছিলাম, আপনি যদি উইকিউক্তিতে এসেও ঐ জাতীয় কাজ করেন তা মোটেও শুভকর নয়। আপনি ইতোমধ্যে বিষয়গুলো জানেন, নতুন করে আপনাকে বলার কিছু নেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪১, ৮ জুলাই ২০২৬ (ইউটিসি)
- @খাত্তাব হাসান, ১ মাস ২ দিন অতিক্রমের পরেও যদি এখনো রেস্পন্স না করতে পারেন বা প্রশ্নগুলোর যথাযথ উত্তর না দিতে পারেন, তবে "আমার দেশ" পত্রিকার এই প্রতিবেদনটি প্রায় শতভাগ সত্য বলে প্রমাণিত হবে। - Oindrojalik Watch 🕯⛥☽ ০৪:৩২, ১২ আগস্ট ২০২৬ (ইউটিসি)
- @খাত্তাব হাসান ভাই, যেহেতু আমাকে উদ্দেশ্য করে অভিযোগটি করা হয়েছে তাই আমার জবাব দেওয়া উচিত বলে মনে করি।
প্রথমত উইকিউক্তি কোনো নির্দিষ্ট মতাদর্শের সেন্সরশিপ বোর্ড নয়। এই ব্যাবহারকারী কেবল ওনার ব্যক্তিগত মতাদর্শের সাথে মেলে না এমন উক্তিগুলো অপসারণ বা বিকৃত করার চেষ্টা করেন। সাম্প্রতিক সময়ে আমি যেসব উক্তি যোগ করেছি তার প্রতিটিই নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের যথাযথ সূত্রসহ যুক্ত করা হয়েছে। আমি উইকিউক্তির নিয়ম মেনে উইকিউক্তিকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। কোনো তথ্য বিকৃত করিনি বা মুছেও ফেলিনি। তাহলে উনি কীভাবে আমার গঠনমূলক সম্পাদনার সাথে নিজের তথ্য মুছে ফেলা বা বিকৃত করার মতো ধ্বংসপ্রবণ সম্পাদনার তুলনা করেন? ফারদিন (আলাপ) ১৩:৪৭, ১৩ আগস্ট ২০২৬ (ইউটিসি)- সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো উনি একটি ফেসবুক ভিডিওর দোহাই দিয়ে প্রশাসককে পরোক্ষভাবে ব্ল্যাকমেইল বা ভীতি প্রদর্শন করছেন। যাতে প্রশাসকের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করা যায়। উইকিমিডিয়া প্রকল্পগুলোর বাইরের কোনো প্ল্যাটফর্মের ন্যারেটিভ বা ভিডিও টেনে এনে একজন প্রশাসককে মানসিক চাপে ফেলা সর্বজনীন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
@আফতাবুজ্জামান, @খাত্তাব হাসান, আমি খেয়াল করলাম এই ব্যবহারকারীর ইচ্ছাকৃতভাবে তথ্য অপসারণ ও তথ্য বিকৃতির কাজগুলো শুধুমাত্র বাংলা উইকিপিডিয়া ও উইকিউক্তিতেই সীমাবদ্ধ নয়। বরং অন্যান্য প্রকল্পেও একই ধরনের কাজ করে যাচ্ছেন। en wikiquote তেও তিনি নির্দিষ্ট দলের নাম অপসারণ করে নিজের পছন্দমতো শব্দ ব্যবহার করে ব্যাখ্যা করেছেন। যা উক্তির বিকৃতি। আমি লক্ষ্য করেছি en Wikipedia তেও এই ব্যবহারকারীর biased edit বিতর্কের সৃষ্টি করেছে। তাই আমি মনে করি এই ব্যবহারকারীর বিরুদ্ধে বৈশ্বিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত কিনা এটা নিয়ে ভাবনা শুরু করা উচিত। ফারদিন (আলাপ) ১৪:০৮, ১৩ আগস্ট ২০২৬ (ইউটিসি)
- @খাত্তাব হাসান ভাই, যেহেতু আমাকে উদ্দেশ্য করে অভিযোগটি করা হয়েছে তাই আমার জবাব দেওয়া উচিত বলে মনে করি।
- @খাত্তাব হাসান, ৪৮ ঘন্টা হয়তো পার হয়ে গেছে। - Oindrojalik Watch 🕯⛥☽ ১০:১৪, ৮ জুলাই ২০২৬ (ইউটিসি)
- আবার একই যান্ত্রিক কথা। প্রশ্নগুলো এড়িয়ে গেলেন।
- @Oindrojalik Watch প্রথম বিষয়, আপনি (হয়তো অজ্ঞাতেই) ব্যবস্থাপনার সাথে খেলা করছেন। দ্বিতীয়ত, আপনি টপিক ব্যান দেয়ার পর এভাবে প্রতি আক্রমণ করতে পারেন না। এটা আপনার বুঝার জন্যই দেয়া হয়েছে। ৬ মাস সময় আপনাকে কেবল আটকে রাখার জন্য নয়, শেখার জন্য দিয়েছি যে, উইকিউক্তি কীভাবে ফাংশন করছে। আপনি উইকিউক্তিতে কেবলই কোনো মতাদর্শের পক্ষে বা অন্য মতাদর্শের বিপক্ষে কাজ করতে পারেন না। যারা উইকিউক্তিতে ধর্মবিরোধী উক্তিও সংযোজন করছে, তারা অন্য কাজও করছে এবং তাদেরকে উইকিউক্তির নিয়ম অনুযায়ী সংশোধন করা হলে আক্রমণাত্মক হচ্ছেনা। আশা করি বুঝতে পেরেছেন। ― ☪ কাপুদান পাশা (✉) ০৭:৪০, ৫ জুলাই ২০২৬ (ইউটিসি)