বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Stuxnet.02

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
সাম্প্রতিক মন্তব্য: MS Sakib কর্তৃক ৭ মাস আগে "উক্তি প্রতিযোগিতা ২০২৫: ফরম পূরণ করুন" অনুচ্ছেদে

উইকিউক্তিতে স্বাগত

[সম্পাদনা]

সুপ্রিয় Stuxnet.02,
উইকিউক্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি।
উইকিউক্তি হলো আপনার মত ব্যবহারকারীদের দ্বারা যৌথভাবে তৈরি বিভিন্ন উল্লেখযোগ্য উক্তিসমূহের মুক্ত অনলাইন সংকলন!

কোনও পরামর্শ বা সহায়তার জন্য নির্দ্বিধায় আলোচনাসভায় যান অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞাসা করুন। আপনার সম্পাদনা শুভ হোক ও আবারও স্বাগতম!

উইকিউক্তি অভ্যর্থনা কমিটির পক্ষে,
Md Mobashir Hossain (আলাপ) ১৬:৩৭, ১২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আবুল মনসুর আহমেদ

[সম্পাদনা]

সুধী, আবুল মনসুর আহমেদ সম্পর্কে পাতা আগেই উইকিউক্তিতে আবুল মনসুর আহমদ নামে ছিল বিধায় গ্রহণ করতে পারলাম না।Mehedi Abedin (আলাপ) ১১:৫৮, ১৯ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আমি তো নিবন্ধের তলিকার নাম থেকে দেখে বনিয়েছিলাম। ঠিক বুঝলাম না,যদি তৈরিকৃত পাতা থাকে, তাহলে নিবন্ধে আবার তৈরি করতে বলা হলো। Stuxnet.02 (আলাপ) ১৬:২৫, ১৯ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ পুলিশ

[সম্পাদনা]

সুধী, বাংলাদেশ পুলিশ নিবন্ধটি গ্রহণ করা হয়েছে। তবে খেয়াল রাখবেন যে উইকিউক্তির উক্তি যুক্ত করার কিছু নিয়ম আছে। পাতাটির অনেক উক্তি পুলিশ সংক্রান্ত নয় বরং সেগুলো পুলিশরা বলেছেন বলে যোগ করা হয়েছিল। পাশাপাশি সরকারি প্রেসনোট আর নোটিফিকেশনকে উক্তি হিসেবে ব্যবহার করা হয়েছিল (প্রেসনোট ও নোটিফিকেশন যে ব্যবহার করা যায়না তা নয়, কিন্তু ঢালাওভাবে করা যাবেনা)। এসব উক্তিগুলো বাদ দিয়ে পাতাটি গ্রহণ করা হয়েছে।Mehedi Abedin (আলাপ) ১২:০৮, ১৯ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে। Stuxnet.02 (আলাপ) ১৭:১৩, ৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নাসির উদ্দীন ইউসুফ

[সম্পাদনা]

তথ্যসূত্র নিচে না দিয়ে উক্তির নিচেই লিংক করুন।NusJaS (আলাপ) ১১:৫৪, ৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ফকির আলমগীর

[সম্পাদনা]

একইভাবে তথ্যসূত্র...NusJaS (আলাপ) ১১:৫৫, ৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ফকির আলমগীর

[সম্পাদনা]

একইভাবে তথ্যসূত্র...NusJaS (আলাপ) ১১:৫৫, ৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নাসির উদ্দীন ইউসুফ

[সম্পাদনা]

তথ্যসূত্রে ত্রুটি বিদ্যমান। উক্তিগুলো কি chatgpt দিয়ে সংগৃহীত? "First Alo report on theater goals" এখানে First Alo মানে কী? "প্রেক্ষাপট:**" এইটুকু দেখে ChatGPT-ই মনে হচ্ছে। এগুলো পুরোপুরি সংশোধন করুন।≈  MS Sakib  📩 ·📝 ১৮:৪৬, ৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@NusJaS, তার তৈরি ফকির আলমগীর, আবদুশ শাকুর পাতাও AI দিয়ে তৈরি। এগুলো গ্রহণ করেছ কেন!
পর্যালোচনার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত। উক্ত ব্যবহারকারী তথ্যসূত্রের ফরম্যাটিং সম্পর্কে ভালো করেই জানে। তফাজ্জল হোসেন মানিক মিয়া পাতা দেখলেই তা বুঝা যায়। তাই এগুলো দ্রুত "গৃহীত হয়নি" করো! ≈  MS Sakib  📩 ·📝 ১৮:৫০, ৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib একটা ব্যাপার লক্ষণীয় যে আপনার সাথে কোন সম্পাদকের ব্যক্তিগত সম্পর্ক থাকলেও অন উইকি তাকে সম্মান করা সমীচীন। আশা করি শব্দচয়নে আপনি ব্যবহার করবেন। মোবাশশির বার্তা দিন ১১:৪৭, ১০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
জনাব Md Mobashir Hossain, NusJaS বা অন্য কেও কি আপনাকে আপনাকে কোনো অভিযোগ দিয়েছে? ব্যক্তিগত পরিচয়ের চর্চা উইকিতে করা যাবে না এই কথা আপনাকে কে বলেছে কিংবা এই আলোচনায় অসম্মানের কিইবা রয়েছে? আপনার নিজের কাজ যেটা সেখানে মনযোগ দিন, অন্যের কাজে অপ্রয়োজনীয়ভাবে নাক গলিয়ে তাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না, সব জায়গায় উপদেশ বিতরন করবেন না।‌ এই বার্তাটিকে সতর্কতা হিসেবে নিন। MdsShakil (আলাপ) ১৮:০২, ১০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আপনারা কোন বিবাদে জড়িয়েন না। আমি চ্যাট জিপিটি ব্যবহার করিনি, আমি আমার ফ্যাকাল্টির ( আমি রিসার্চ ইন্সটিউটে আছি) সেখানে আমার রিসার্চের জন্য একটি সোর্স খুঁজে বের করার ব্যবস্থা আছে, পাবমেড,এলসিভিয়ার,স্কোপাস, এমন কিছু জার্নালে আমি সূত্র খুঁজে বের করে পড়ি। তেমনটি এখানেও করেছি। কিন্তু ওরা বাংলা নেয় না, নিলেও প্রথম আলোকে এই ফার্স্ট আলো বানায়। আমি চেষ্টা করি প্রতিটি লাইন পড়ে তা ভেরিফাই করার। কিন্তু কিছু ত্রুটি, যেমন এই ফার্স্ট আলো করে রাখে, যা আমার ভুল।
আমি ভবিষ্যতে আরও সতর্ক হবো। আমি পুরুস্কার চাই না। আমাকে বাদ দিতে পারেন নমিনি বা ঐ প্রতিযোগিতা থেকে।
আর প্লিজ, আমি আপনাদের মাঝে বিবাদের কারন হলে, আমি ক্ষমাপ্রার্থি। এখানেই তা সমাপ্তি টানুন। আমি সতর্ক হবো আরও রেফারেন্সিং এর ব্যপারে। Stuxnet.02 (আলাপ) ১৮:১৫, ১০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Stuxnet.02 না, এখানে আসলে বিবাদ হয়নি। NusJaS নতুন পর্যালোচক। এখনও শিক্ষানবীশ পর্যায়ে বলা যায়। তাই পর্যালোচনায় কিছু ত্রুটি থাকতেই পারে। সেটাই উল্লেখ করে বলা হয়েছে। আর মোবাশশির অপ্রয়োজনীয় মন্তব্য করায় তাকে সতর্ক করা হয়েছে। এইটুকুই।
যাইহোক, আপনার পাতাগুলো AI-এর মাধ্যমে তৈরি না হলেও ত্রুটিযুক্ত। এজন্য আপনারই তৈরি তফাজ্জল হোসেন মানিক মিয়া পাতাটি দেখার অনুরোধ রইল। (বাংলা উইকিউক্তির উন্নতিকল্পে) একই ফরম্যাটে এই ৩টা পাতাও ঠিক করার অনুরোধ করছি। ≈  MS Sakib  📩 ·📝 ২০:৪৭, ১০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমি এটা অনুসরণ করবো। আমি আসলে শুরুর পাতাটির মত পরের গুলো তে শ্রম দেই নি, আমি আবার রিসার্চ এবং রি-ফরম্যাট এ ধ্যান দিচ্ছি। ভুল গুলো শুধরে নিচ্ছিল। Stuxnet.02 (আলাপ) ২১:০৮, ১০ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। ফকির আলমগীরআবদুশ শাকুর সংশোধন করা হলে আমাকে জানাবেন। আমি গ্রহণ করে নিব। ঠিকভাবে করলে আপনার তৈরি পাতার মান বেশ ভালো হয়। তাই উইকিউক্তি-সহ বাকি উইকিমিডিয়া প্রকল্প সমৃদ্ধকরণে আপনার ভূমিকা প্রত্যাশা করছি। NusJaS (আলাপ) ০৬:২৬, ১১ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উক্তি প্রতিযোগিতা ২০২৫: ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয় Stuxnet.02, শুভেচ্ছা নিন। উইকিউক্তি:উক্তি প্রতিযোগিতা ২০২৫-এ অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জমা দেওয়া এক বা একাধিক নিবন্ধ পর্যালোচনা শেষে গৃহীত হয়েছে। বিস্তারিত ফলাফল এখানে দেখুন। আপনাকে ডিজিটাল সনদ পাঠাতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। ≈  MS Sakib  📩 ·📝 ১৬:৫৬, ১৮ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন