বিষয়বস্তুতে চলুন

ব্রজেন্দ্র চন্দ্র দেব

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

ব্রজেন্দ্র চন্দ্র দেব (১৫ মার্চ ১৯৩২ – ১৩ জানুয়ারি ১৯৯৭) ছিলেন পূর্ব পাকিস্তানের (ওয়ান ইউনিট) বাঙালি ব্যবসায়ী ও সমাজসেবক এবং দেব জমিদার বাড়ির নবম বংশধর।

উক্তি

[সম্পাদনা]
  • কারো প্রতিশ্রুতির পেছনে দৌড় যাপ করে সময় কর্তন করে পরিশ্রম করো না। কারও দয়ায় নয় তোমার দ্বারা কী হবে ভাব।
  • একজন ব্যাক্তি তার পেশাদার কর্মে নিম্ন বা সমাজের অবহেলিত বলে সে ব্যাক্তিটি খারাপ তার নির্ধারণ করলে ভুল হবে দেখতে হবে তার মন, চিন্তাচেতনা ইতিবাচক দিক কী না।
  • ছোটদেরঃ তোমরা অহেতুক নিষ্ফলিত কার্যে পরিশ্রম করে যা বুঝবে তা আমরা ঘরে বসেই জানি। কারণ আমরা তোমাদের গুরুজন।
  • একজন ব্যাক্তি তার ব্যাক্তিগত কার্য সিদ্ধির জন্য জনসম্মুখে মিথ্যা প্রতিশ্রুতি দিল। দেখা যায় তার কার্য সিদ্ধির পর প্রতিশ্রুতি তো দূরের কথা তার ছায়া ই দেখা যায় না।
  • সমাজে সবাই ভালো হওয়ার চেষ্টা করে। কিন্ত কয়জনই তা পারে।
  • ভালবাসা মানুষকে জোরপূর্বক আদায় করা যায় না। শুধু সত্য কথা আর চরিত্র সঠিক থাকার মাধ্যমেই সম্ভব।
  • একজন সত্য ও ধার্মিক মানুষ সবার চোখে ভালো হয় না। কারণ এই যুগটা কলির মিথ্যা তার সত্যকে চাপা দিয়ে অন্ধকারে ডাকা।
  • মানুষ হয়ে যদি মানুষের কল্যাণেই কাজ না করা যায় তাহলে সে মানুষ হয়ে ও হিংস্র প্রাণীর সমতুল্য।
  • মানুষ-মানুষের মধ্যে আমি কোনো ভেদাভেদ দেখতে পাই না। কারণ সকল মানুষের কিন্ত সৃষ্টিকর্তা এক, নাম তার ভিন্ন, উপাসনা পদ্ধতি ভিন্ন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]