ব্রায়ান পি. শ্মিট
অবয়ব
ব্রায়ান পল শ্মিট (জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৬৭) একজন আমেরিকান-অস্ট্রেলীয় জ্যোতির্পদার্থবিজ্ঞানী। তিনি ২০০৬ সালে শ পুরস্কার এবং ২০১১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
উক্তি
[সম্পাদনা]- আমরা যখন অতিনবতারা আবিষ্কার করি, তখন আমাদের নিকটবর্তী এবং দূরবর্তী উভয় অনুসন্ধানেই নানা ধরণের নির্বাচনজনিত প্রভাবের সম্মুখীন হতে হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব হলো মালমকুইস্ট বায়াস – এটি এমন একটি নির্বাচনজনিত প্রভাব যা উজ্জ্বলতা-সীমিত অনুসন্ধানের ক্ষেত্রে সংবেদনশীলতার সীমার কাছাকাছি থাকা গড় মানের চেয়ে বেশি উজ্জ্বল বস্তুগুলোকে খুঁজে পেতে পরিচালিত করে। এই বিচ্যুতির কারণ হলো, অস্পষ্ট বস্তুগুলোর তুলনায় উজ্জ্বল বস্তুগুলোকে মহাকাশের অনেক বড় আয়তনজুড়ে শনাক্ত করা সম্ভব হয়। মালমকুইস্ট বায়াসজনিত ত্রুটিগুলো দূরত্ব পরিমাপ পদ্ধতির সহজাত বিচ্ছুরণের বর্গের সমানুপাতিক হয়ে থাকে। যেহেতু টাইপ ওয়ান-এ সুপারনোভাগুলো দূরত্বের অত্যন্ত নির্ভুল নির্দেশক, তাই এই ত্রুটিগুলোর পরিমাণ বেশ কম – প্রায় ২%। আমরা এই প্রভাবগুলো অনুমান করতে এবং আমাদের উপাত্তের সেট থেকে সেগুলো দূর করতে মন্টে কার্লো সিমুলেশন ব্যবহার করি।
- "মেজারিন গ্লোবাল কারভেচার অ্যান্ড কসমিক অ্যাক্সিলারেশন উইথ সুপারনোভা" (PDF)। বুলেটিন অফ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। 32: 269–281। ২০০৪। (পৃষ্ঠা ২৭৬ থেকে উদ্ধৃত)
- মহাবিশ্বের প্রসারণকে ভিত্তি হিসেবে ধরে তাত্ত্বিকভাবে মহাবিশ্বের একটি আদর্শ মডেল তৈরি করা হয়েছিল, যা ১৯৯৮ সালে আমাদের ত্বরান্বিত মহাবিশ্ব আবিষ্কারের সময় পর্যন্ত প্রচলিত ছিল। এই আদর্শ মডেলটি সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব এবং দুটি ধারণার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। প্রথম ধারণাটি ছিল মহাজাগতিক নীতি: মহাবিশ্ব বৃহৎ পরিসরে সমজাতীয় এবং সবদিকে সমান, এবং দ্বিতীয় ধারণাটি ছিল এটি সাধারণ বস্তুকণা দিয়ে গঠিত। অর্থাৎ এমন পদার্থ যার ঘনত্ব মহাকাশের আয়তনের সাথে সরাসরি সমানুপাতিক হারে হ্রাস পায়। এই কাঠামোর মধ্যে থেকে সামগ্রিক তত্ত্বটির পর্যবেক্ষণমূলক পরীক্ষা করা এবং এই মডেলের মৌলিক ধ্রুবকগুলোর মান নির্ণয় করা সম্ভব ছিল – যেমন বর্তমান প্রসারণের হার হাবলের ধ্রুবক) এবং মহাবিশ্বে পদার্থের গড় ঘনত্ব। এই মডেলের জন্য মহাবিশ্বের ঘনত্বের সাথে মহাজাগতিক মন্দনের হার এবং মহাকাশের জ্যামিতিক কাঠামোর সরাসরি সম্পর্ক স্থাপন করাও সম্ভব ছিল। এতে বলা হয়েছিল যে পদার্থ যত বেশি হবে মন্দন তত দ্রুত ঘটবে, একটি সংকট ঘনত্বের উপরে মহাবিশ্বের সসীম (বদ্ধ) জ্যামিতি থাকে এবং এই সংকট ঘনত্বের নিচে মহাবিশ্বের একটি হাইপারবোলিক (উন্মুক্ত) জ্যামিতি থাকে।
- "দ্য পাথ টু মেজারিন অ্যান অ্যাক্সিলারেটিং ইউনিভার্স" (PDF)। নোবেল লেকচার। ডিসেম্বর ৮, ২০১১। পৃষ্ঠা 4।
- … একজন ব্যক্তি আসলে নোবেল পুরস্কার প্রত্যাশা করেন না। আমার মতে, আমি সত্যিই অবাক হয়েছিলাম কারণ যখন আপনি ত্বরান্বিত প্রসারণের মতো কিছু আবিষ্কার করেন—তখন প্রশ্ন জাগে যে কিসের কারণে এই ত্বরণ ঘটছে? আমরা এর একটি নাম দিয়েছি—কৃষ্ণ শক্তি—কিন্তু আমরা এটি এখনও বুঝতে পারিনি। আমার জীবদ্দশায় যদি আমরা এটি বুঝতে না পারি তবে আমি অবাক হব না। এটি না বুঝে আমি অনুভব করেছিলাম যে এটি নোবেল পুরস্কারের যোগ্য হবে না। গত বছর আমার বয়স মাত্র ৪৪ ছিল, তাই এত দ্রুত পুরস্কার পাওয়াটা আমার জন্য কিছুটা বিস্ময়কর ছিল।
- "ইন্টারভিউ উইথ ব্রায়ান শ্মিট" (PDF)। কাভলি আইপিএমইউ নিউজ (নং ২০): ১৮–২৪। ডিসেম্বর ২০১২। (পৃষ্ঠা ২১ থেকে উদ্ধৃত; সাক্ষাৎকার গ্রহণকারী মেলিনা বারস্টেন)
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিপিডিয়ায় ব্রায়ান শ্মিট সম্পর্কে বিশ্বকোষীয় নিবন্ধ
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৬৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ
- অস্ট্রেলিয়ার শিক্ষাবিদ
- যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানী
- অস্ট্রেলিয়ার জ্যোতির্বিজ্ঞানী
- মহাবিশ্বতত্ত্ববিদ
- যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানী
- অস্ট্রেলিয়ার পদার্থবিজ্ঞানী
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রের নোবেল বিজয়ী
- অস্ট্রেলিয়ার নোবেল বিজয়ী
- রয়্যাল সোসাইটির ফেলো
- যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের সদস্য
- পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী