ভাই
অবয়ব
ভাই বাংলা ভাষার একটি অতি পরিচিত সম্বোধন। ভাই শব্দের উৎপত্তি সংস্কৃত ভ্রাতৃ শব্দ থেকে। কথায় আছে, ‘ভাই বড় ধন রক্তের বাঁধন।
উক্তি
[সম্পাদনা]- তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, অপরের গোয়েন্দাগিরি করো না, অপরের গোপনীয় দোষ অনুসন্ধান করোনা, পরস্পরের পণ্যদ্রব্যের মূল্য বাড়িয়ে দিয়ো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও।
- ইমাম নববীর চল্লিশ হাদিস গ্রন্থে মুসলিম: ২৫৬৪ এর সূত্রে
- হে বীর, সাহস অবলম্বন কর, সদর্পে বল-আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বল, মূখ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই; তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া, সদর্পে ডাকিয়া বল—ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুশয্যা, আমার যৌবনের উপবন, আমার বাৰ্দ্ধক্যের বারাণসী; বল ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বৰ্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বল দিন রাত, "হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা, আমার দুৰ্বলতা কাপুরুষতা দূর কর।”
- স্বামী বিবেকানন্দ, বর্ত্তমান ভারত- স্বামী বিবেকানন্দ, প্রকাশক- উদ্বোধন কার্য্যালয়, কলকাতা, প্রকাশসাল- ১৯০৫ খ্রিস্টাব্দ (১৩১২ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৬৫-৬৬
- বিশ্ব আমার দেশ, সমগ্র মানবজাতি আমার ভাই, এবং ভাল কিছু করা আমার ধর্ম।
- টমাস পেইন
- মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।- ‘সাম্যবাদী’ কবিতা, নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড, প্রকাশক- বাংলা একাডেমী, ঢাকা, পৃষ্ঠা ৮০
- "শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাইয়ের সিনেমার সাফল্যে এত জেলাসি ফিল করলে তো ‘চাপ দ্য প্রেশার’ বাড়বে। কুল ব্রো!"
- ১৪ জুলাই ২০২২-এ অনন্ত জলিলকে উদ্দেশ্য করে একটি ফেসবুক পোস্টে, উদ্ধৃত: ঢাকা ট্রিবিউন
- আমি (জয়নব) একজন ভাইকে হারাতে চলেছি। হায়! যদি মৃত্যু আজই আমাকে জীবন থেকে বঞ্চিত করত! আমার মা ফাতিমা, আমার বাবা , আর আমার ভাই —তারা সবাই এখন নেই। ওহ! তুমি তাদের উত্তরসূরি যাঁরা চলে গেছেন, আর যারা আছেন তাদের অভিভাবক!
- তারীখ আত-তাবারী, খণ্ড ১৯, পৃষ্ঠা ১১৮।
- যদি কোন পুরুষ বা মহিলাকে [মৃত ব্যক্তির সাথে] তার [অথবা] কাললাহ সম্পর্কের কারণে উত্তরাধিকারী করা হয় এবং তার [অথবা] একজন ভাই বা বোন থাকে, তাহলে ভাই বা বোন ছয় ভাগের এক ভাগ পাবে, এবং যদি তারা এর চেয়ে বেশি হয়, তাহলে তারা এক ভাগের অংশীদার হবে, উইলকৃত যেকোনো সম্পত্তি এবং [বকেয়া] ঋণ পরিশোধের পর - কারো ক্ষতি না করে। "এটা আল্লাহর নির্দেশ, আর আল্লাহ করুণাময় ও সর্বজ্ঞ।"
- কুরআন, [কুরআন ৪:১২]।
- কিছুদিন আগে আমি থেইস মারিসের একটি ছবি দেখেছিলাম মাথেইস মারিস, মারিস ভাইদের একজন—তিনজনই ছিলেন ডাচ ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী, হেগ স্কুল ধারার অন্তর্ভুক্ত], যা আমাকে ওই দৃশ্যটির কথা মনে করিয়ে দিয়েছিল। একটি পুরনো ডাচ শহর—সারি সারি বাদামি-লাল রঙের ধাপওয়ালা গেবলওয়ালা বাড়ি, লম্বা সিঁড়ি, ধূসর ছাদ, সাদা বা হলুদ দরজা, জানালার ফ্রেম আর কার্নিস; খালে ভাসছে নৌকা আর একটি বড় সাদা ড্র ব্রিজ, তার নিচ দিয়ে যাচ্ছে একজন মাঝি ওড়না হাতে একটি বার্জ চালাচ্ছেন... খানিক দূরে একটি পাথরের সেতু, যার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কিছু মানুষ আর একটি সাদা ঘোড়ার গাড়ি। চারপাশে নড়াচড়া—একজন কুলি ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছে, কেউ একজন রেলিংয়ে হেলান দিয়ে পানিতে তাকিয়ে আছে, কিছু নারী সাদা টুপি পরা কালো পোশাকে... সবকিছুর ওপর ছেয়ে আছে ধূসর-সাদা আকাশ।
- ভিনসেন্টের চিঠি #০৩১ থেকে, থিওকে লেখা (লন্ডন, ৬ এপ্রিল ১৮৭৫) [১]
- আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর৷
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই৷
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি।- আমাদের গ্রাম, বন্দে আলী মিয়া
- নবী করিম (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয় বিষয় গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় ফাঁস করে দেবে, আল্লাহ তার গোপনীয় বিষয় ফাঁস করে দেবেন। এমনকি এই কারণে তাকে তার ঘরে পর্যন্ত অপদস্থ করবেন।
- (ইবনু মাজাহ : ২৫৪৬)
- মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই,
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই॥- কাজী নজরুল ইসলাম
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ভাই সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিঅভিধানে ভাই শব্দটি খুঁজুন।