বিষয়বস্তুতে চলুন

নুরুল হক নুর

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
(ভিপি নুর থেকে পুনর্নির্দেশিত)

নুরুল হক নুর হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক। ২০১৮ সালে ছাত্রনেতা থাকাকালীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। তিনি রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাতাদের অন্যতম।

উক্তি

[সম্পাদনা]
  • জাতি একবারই স্বাধীন হয়, একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না।
    • ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে। [১]
  • ৭২ এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। তবে সংশোধন করা যেতে পারে।
    • ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে। [২]
  • বাংলাদেশ দখল করা এত সহজ না। আপনাদের একদিক থেকে চীন গুঁতা দেয়, একদিক থেকে পাকিস্তান দেয়। চীন-পাকিস্তান সামলাতে আপনাদের জান শেষ। আপনারা বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না। তিনদিক থেকে গুঁতা শুরু হলে আপনারা টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, গোলামির নয়। 
    • ২০২৫ সালের ২৬ এপ্রিল পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায়।[৩]
  • একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিলো, মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্ধাবাজির দোকানে পরিণত করেছিলো, আজকের জুলাই গণঅভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি ও কতিপয় গোষ্ঠী তাদের রাজনৈতিক ধান্ধাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জুলাই কারো বাপ দাদার সম্পত্তি না, জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সকল শ্রেণি পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল।
    • ২০২৫ সালের ১৬ মে নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে। [৪]

বহিঃসংযোগ

[সম্পাদনা]