বিষয়বস্তুতে চলুন

উচ্ছৃঙ্খল জনতার বিচার

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
(মব জাস্টিস থেকে পুনর্নির্দেশিত)

উচ্ছৃঙ্খল জনতার বিচার বা উচ্ছৃঙ্খল গণবিচার (মব জাস্টিস নামেও ডাকা হয়ে থাকে) একটি অবজ্ঞাসূচক শব্দ, যা সাধারণ জনগণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে অধিকৃত সংখ্যাগরিষ্ঠতাবাদী ধরনের শাসনব্যবস্থাকে বোঝায়, যেখানে গণতন্ত্র বা অন্যান্য বৈধ এবং প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার তুলনায় পুরো সমাজের প্রতিনিধিত্বশীল একটি নাগরিক প্রক্রিয়ার অভাব বা ক্ষতি বিদ্যমান থাকে।

উক্তি

[সম্পাদনা]
  • কোনো মব জাস্টিস সাপোর্ট করি না। কিন্তু।
    একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনির পক্ষ নেওয়া, মিছিল করা, এটা কেমন রাজনীতি? মুক্তিযুদ্ধের বয়ানে খু'নি ও সন্ত্রাসীকে গ্লোরিফাই করা, এটা কেমন সাংবাদিকতা? কিছু হলুদ মিডিয়ার নির্লজ্জ প্রচেষ্টা দৃশ্যমান।
    মনে রাখতে হবে, কথিত চেতনা ব্যবসার কবর রচনা করেছে আমাদের 'প্রজন্ম ২৪'। জেনারেশন জুমারস এই ব্যবসার ওপর বড়ই বিরক্ত। যারাই এই ব্যবসা আবার চাল করবেন, তাদের পরিণতি ৩৬ জুলাইয়ের দিনের মতই হবে।
    এই প্রজন্মকে বোকা ভাববেন না। প্রজন্মের চোখের ভাষা, মনের ভাষা, বুঝাতে না পারাটাই হা'সি'নার জন্য বুমেরাং হয়েছে। আশা করি অতি সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে কেউ ভুল করবেন না।
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে প্রতিহিংসা ও প্রতিশোধস্পৃহা একটি সাংস্কৃতিক রূপ নিচ্ছে; যা আমাদের হাজার হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত সাফল্যকে ম্লান করে দিতে পারে। অপরাধী যত বড় অপরাধ করে থাকুক না কেন, আইনের আওতায় তার বিচার হতে হবে। ঢাবি ও জাবিতে মব কিলিংয়ের মতো হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দুর্বলতা ও ব্যর্থতার স্পষ্ট প্রতিফলন। আমরা এ ধরনের মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
  • বিচারবহির্ভূত কোনো কিছুই আমরা চাই না। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিকের মতামত ও আবেগকে প্রভাবিত করে। তবুও আমরা সর্বাবস্থায় বলি, আপনারা ধৈর্য ধরুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে এগোতে দেন। সেটার মধ্যেই কল্যাণ। মব জাস্টিস শুধু এখানে কিংবা এখন নয়, যুগ যুগ ধরেই এটি চলে আসছে। কোনো মব জাস্টিস আমরা সমর্থন করি না।

অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]