মাইকেল আতিয়াহ
অবয়ব

স্যার মাইকেল আতিয়াহ (২২ এপ্রিল ১৯২৯ – ১১ জানুয়ারি ২০১৯) ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ, যিনি জ্যামিতি শাস্ত্রে বিশেষজ্ঞ ছিলেন।
| এটি একজন গণিতবিদ বিষয়ক সম্পর্কিত একটি অসম্পূর্ণ পাতা। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে সহায়তা করতে পারেন। |
উক্তি
[সম্পাদনা]- বীজগণিত হলো গণিতবিদের কাছে শয়তানের দেওয়া একটি প্রস্তাব। শয়তান বলে: 'আমি তোমাকে এই শক্তিশালী যন্ত্র দেব, যা তোমার যেকোনো প্রশ্নের উত্তর দেবে। তোমাকে কেবল একটি কাজই করতে হবে, তা হলো তোমার আত্মা আমাকে দিয়ে দেওয়া: জ্যামিতি ত্যাগ করো, আর বদলে তুমি পাবে এই চমৎকার যন্ত্রটি।'
- মাইকেল আতিয়াহ (২০০৪)। কালেক্টেড ওয়ার্কস, খণ্ড ৬ (PDF)। অক্সফোর্ড সায়েন্স পাবলিকেশনস। দ্য ক্ল্যারেন্ডন প্রেস অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন 978-0-19-853099-2। এমআর 2160826।
- আমার নিজের সুপারভাইজার উইলিয়াম হজ, যিনি হারমোনিক ফর্মের উর্বর তত্ত্বের স্রষ্টা, তিনি রামানুজনের মতো প্রতিভাধর ছিলেন না, তবে তিনি অনেকটা সলোমন লেফশেটজের মতো ছিলেন।
- মাইকেল আতিয়াহ (৩ এপ্রিল ২০১৪)। মাইকেল আতিয়াহ কালেক্টেড ওয়ার্কস: ভলিউম ৭: ২০০২-২০১৩। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ২৮৬। আইএসবিএন 978-0-19-968926-2।
- এই ‘হজ কনজেকচার’ বা হজ অনুমান এখন একটি উল্লেখযোগ্য মর্যাদা লাভ করেছে, যা অনেকটা রিম্যান হাইপোথিসিস বা পোয়াঁকারে কনজেকচারের সমপর্যায়ের।
- মাইকেল আতিয়াহ (২৮ এপ্রিল ১৯৮৮)। কালেক্টেড ওয়ার্কস: মাইকেল আতিয়াহ কালেক্টেড ওয়ার্কস: ভলিউম ১: আর্লি পেপারস; জেনারেল পেপারস। ক্ল্যারেন্ডন প্রেস। পৃষ্ঠা ২৫০। আইএসবিএন 978-0-19-853275-0।
- আমি সবসময় বোঝার চেষ্টা করি কেন জিনিসগুলো কাজ করে। এর অর্থ না জেনে কেবল একটি সূত্র পাওয়ার বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি সবসময় পর্দার আড়ালের কারণটি খুঁজি; তাই যদি আমার কাছে কোনো সূত্র থাকে, আমি বুঝতে পারি কেন সেটি সেখানে আছে। আর এই ‘বোঝা’ বিষয়টি খুব কঠিন একটি ধারণা। মানুষ মনে করে গণিত শুরু হয় যখন আপনি একটি উপপাদ্য এবং তার প্রমাণ লিখে ফেলেন। সেটি শুরু নয়, সেটি হলো শেষ। আমার কাছে গণিতের সৃজনশীল জায়গাটি হলো কাগজে কলমে কোনো কিছু লেখার আগের মুহূর্তটি, কোনো সূত্র লেখার আগের সময়টি। আপনি মনে মনে বিভিন্ন বিষয় কল্পনা করেন, সেগুলোকে নিয়ে ভাবেন। আপনি সৃজন করার চেষ্টা করছেন, ঠিক যেমন একজন সংগীতশিল্পী সংগীত তৈরি করেন অথবা একজন কবি কবিতা। এখানে কোনো বাধাাধরা নিয়ম নেই। আপনাকে আপনার নিজের মতো করেই করতে হবে। কিন্তু শেষে, ঠিক যেভাবে একজন সুরকারকে তা কাগজে লিখে রাখতে হয়, আপনাকেও তা লিখতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো উপলব্ধি করা বা বুঝতে পারা। একটি প্রমাণ নিজে থেকে আপনাকে অন্তর্দৃষ্টি বা উপলব্ধি দিতে পারে না। আপনার কাছে একটি দীর্ঘ প্রমাণ থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত কেন এটি কাজ করছে সে সম্পর্কে আপনার কোনো ধারণাই না-ও থাকতে পারে। কিন্তু এটি কেন কাজ করছে তা বোঝার জন্য আপনার একটি সহজাত বোধ থাকতে হবে। আপনাকে এটি অনুভব করতে হবে।
- কোয়ান্টাম ম্যাগাজিনের একটি নিবন্ধে (যখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল: এমন কোনো বড় প্রশ্ন কি আছে যা আপনাকে সবসময় পথ দেখিয়েছে?) [১]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় মাইকেল আতিয়াহ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।