মানবহিতৈষণা
অবয়ব
সবচেয়ে সাধারণ অর্থে, মানবহিতৈষণা হল দয়ার, দানশীলতার এবং সহানুভূতির একটি নীতিশাস্ত্র যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সমভাবে এবং নিরপেক্ষভাবে প্রসারিত। ঐতিহাসিকভাবে মানবিকতা একটি বিবর্তনশীল ধারণা হলেও এর বিবর্তনের প্রতিটি পর্যায়ে সর্বজনীনতা একটি সাধারণ উপাদান হিসেবে বজায় ছিল।
উক্তি
[সম্পাদনা]- বর্তমান সময়ের প্রকৃত সীমানা জাতিগুলোর মধ্যে নয়, বরং শক্তিশালী ও ক্ষমতাহীন, মুক্ত ও শৃঙ্খলিত এবং সুবিধাপ্রাপ্ত ও লাঞ্ছিতদের মধ্যে। আজ কোনো দেওয়ালই বিশ্বের এক প্রান্তের মানবহিতৈষণা বা মানবাধিকারের সংকটগুলোকে অন্য প্রান্তের জাতীয় নিরাপত্তা সংকট থেকে আলাদা করতে পারে না।
- কফি আনান; নোবেল বক্তৃতা, অসলো, নরওয়ে (১০ ডিসেম্বর ২০০১)।
- আমাদের যা নিবিড়ভাবে করতে হবে তা হল একত্রে মানুষ হওয়া। জিনিসের চেয়ে মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের জন্য সবচেয়ে বড় সহায়ক হল অন্য একজন মানুষ। আমরা একে অপরকে পেয়েছি। আমাদের সেই সব কিছু বর্জন করতে হবে যা আমাদের অপমানিত করে। মানুষ ভোগের বস্তু নয়।
আমাদের মুনাফার চেয়ে মানুষকে – যেকোনো মুনাফার চেয়ে যেকোনো মানুষকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তবেই আমরা টিকে থাকব...
একত্রে।- ফ্র্যাঙ্ক হার্বার্ট; নিউ ওয়ার্ল্ড অর নো ওয়ার্ল্ড (১৯৭০) এর "ভূমিকা"-য়।
- মানবহিতৈষণা নিয়মাবলি এবং মানবিকতা বলতে কী বোঝায়? বাবাজি বলেন, কারো প্রতি ঘৃণা রাখা উচিত নয়, অন্য মানুষকে ছোট করার চেষ্টা করা উচিত নয়, অন্যকে সাহায্য করার চেষ্টা করা উচিত এবং সকলকে ভালোবাসার চেষ্টা করা উচিত।
- হায়দখান বাবাজি সম্পর্কে শ্রী শাস্ত্রীজি; দ্য টিচিংস অফ বাবাজি (২৫ ডিসেম্বর ১৯৮১) গ্রন্থে উদ্ধৃত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় মানবহিতৈষণা সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিঅভিধানে humanitarianism শব্দটি খুঁজুন।