মার্টিন লুইস পার্ল
অবয়ব

মার্টিন লুইস পার্ল (জন্ম ২৪ জুন, ১৯২৭, নিউ ইয়র্ক ৩০ সেপ্টেম্বর, ২০১৪) ছিলেন একজন আমেরিকান পদার্থবিদ এবং রাসায়নিক প্রকৌশলী যিনি টাউ লেপটন আবিষ্কারের জন্য ১৯৯৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
উক্তি
[সম্পাদনা]- প্রকৃতি নিয়ে কাজ করা একজন পরীক্ষককে একটি বাহ্যিক এবং প্রায়শই কঠিন জগতের মুখোমুখি হতে হয়। প্রকৃতির পাঠ্যক্রম পরিবর্তন করা যায় না।
- তার নোবেল আত্মজীবনীতে, সম্পাদনা: গ্যোস্তা এক্সপং (১৯৯৭)। ১৯৯১-১৯৯৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেলের আলোচক। ওয়ার্ল্ড সায়েন্টিফিক। পৃষ্ঠা ১৬১। আইএসবিএন 9810226780।
নোবেল পুরস্কার বক্তৃতা
[সম্পাদনা]- পরীক্ষামূলক বিজ্ঞান হলো একটি কারুশিল্প এবং শিল্পকলা এবং এই শিল্পের একটি অংশ হলো কখন একটি নিষ্ফল পরীক্ষা শেষ করতে হবে তা বুঝতে পারা। কোনো নিষ্ফল পরীক্ষা যদি কোনো ফলাফলের দিকে নাও নিয়ে যায় তবুও একটি শংকা থেকে যায় সেটির প্রতি আচ্ছন্ন হয়ে পড়ার।
- একজন কৌতূহলী পরীক্ষকের জন্য সবসময় দুটি পরীক্ষা চালু রাখা অথবা অন্তত একটি চালু রেখে আরেকটি প্রস্তুত করার পরিকল্পনা করা ভালো।
- নোবেল বক্তৃতা, মার্টিন এল. পার্ল, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৯৫
বিজ্ঞান ও প্রকৌশলে সৃজনশীলতা বিষয়ক প্রবন্ধ
[সম্পাদনা]- সৃজনশীলতার সাধারণ উপাদানগুলো হলো মৌলিকত্ব এবং কল্পনাশক্তি। সৃজনশীলতা নকশা তৈরি, উদ্ভাবন এবং স্বপ্ন দেখার স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রকৌশল এবং বিজ্ঞানে একটি সৃজনশীল ধারণা তখনই কার্যকরী হয় যদি তা তিনটি শর্ত পূরণ করে: প্রাকৃতিক নিয়মের বাধ্যবাধকতা, খরচের সীমাবদ্ধতা এবং প্রযুক্তিগত সম্ভাব্যতা।
- একটি ভালো ধারণা পাওয়ার চাবিকাঠি হলো কল্পনা এবং আবেশ। আপনার কল্পনাকে সাহায্য করতে চোখ-কান খোলা রাখুন। "এখনো উদ্ভাবিত হয়নি" নামক কুসংস্কার এড়িয়ে চলুন।
- প্রতিটি ভালো ধারণার বিপরীতে পাঁচ, দশ বা বিশটি ভুল বা অকেজো ধারণা পাওয়ার আশা রাখুন। আপনি যদি আপনার কল্পনাকে মুক্ত রাখেন তবে খারাপ ধারণাগুলো এড়াতে পারবেন না। খারাপ ধারণার জন্য কোনো স্প্যাম ফিল্টার নেই।
- আপনি একটি খারাপ ধারণাকে ভালো ধারণায় রূপান্তর করতে পারেন খারাপ ধারণাটিকে সময়ের আগেই মেরে ফেলবেন না। একটি খারাপ ধারণাও বিবর্তিত হয়ে ভালো ধারণায় পরিণত হতে পারে।
- আমি সবসময় এমন সহকর্মীদের খুঁজি যারা বুদ্ধিমান এবং যারা অনেক ক্ষেত্রে প্রচুর জ্ঞান রাখেন। এর সুস্পষ্ট সুবিধা হলো আপনার কাজে যে সমস্যাটি বাধা সৃষ্টি করেছে তিনি হয়তো তার সমাধান করতে পারবেন। তাছাড়া বুদ্ধিমান ও জ্ঞানী সহকর্মীরা আপনার সময় বাঁচাতে পারেন এবং তারা বেশ দায়িত্বশীল ও অনুপ্রেরণাদায়ক হয়ে থাকেন!
- সেরা সহকর্মী হলেন তারাই যারা আপনার ধারণা নিয়ে ভাববেন আপনার সাথে কথা বলবেন এবং অন্তর্দৃষ্টি ও গঠনমূলক সমালোচনা দেবেন। নতুন কোনো ধারণার জন্য কাউকে দমিয়ে রাখার প্রয়োজন নেই।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় মার্টিন লুইস পার্ল সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।