মাহমুদুল্লাহ রিয়াদ
অবয়ব
মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ (জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৮৬) ময়মনসিংহে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সিনিয়র সদস্য ছিলেন। রিয়াদ অল-রাউন্ডার, কার্যকরী মিডল অর্ডার ব্যাটার এবং অকেশনাল অফ স্পিন বোলার হিসেবে দলে খেলছেন। তিনি বাংলাদেশ জাতীয় টি ২০ ও টেস্ট দলের সাবেক অধিনায়ক।
উক্তি
[সম্পাদনা]- সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি...আলহামদুলিল্লাহ।
- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনায় মাহমুদুল্লাহ রিয়াদ [১]
- ইয়া (বাংলাঃ হে) আল্লাহ, দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন। হে করিম, হে রহমানুর রহিম, সাহায্য করুন, সাহায্য করুন। হে আল্লাহ আপনি আমাদের রক্ষক। আপনি তাদের রক্ষা করুন এবং তাদের জয়ী করুন আমিন।
- ৭ই এপ্রিল ২০২৫ এ নিজের ফেসবুক পেজে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে করা একটি পোস্টে মাহমুদুল্লাহ রিয়াদ। [২]
- এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।
- ৮ অক্টোবর ২০২৪ এ দিল্লিতে ম্যাচ পূর্ববর্তী একটি সংবাদ সম্মেলনে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর সম্পর্কে মাহমুদুল্লাহ রিয়াদ। [৩]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।