মিশেল আফলাক
অবয়ব
মিশেল আফলাক (আরবি: ميشيل عفلق, ১৯১০ – ২৩ জুন ১৯৮৯) ছিলেন একজন সিরিয়ান দার্শনিক, সমাজবিদ ও আরব জাতীয়তাবাদি। বাথিজম নামক মতাদর্শ গঠনের ক্ষেত্রে তার চিন্তাধারা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অনেক বাথিস্টের মতে তিনি বাথিজমের প্রধান প্রতিষ্ঠাতা। জীবদ্দশায় তিনি কয়েকটি বই লিখেছেন তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল দ্য ব্যাটল ফর ওয়ান ডেস্টিনি (১৯৫৮) এবং দ্য স্ট্রাগল এগেনস্ট ডিস্টরটিং দ্য মুভমেন্ট অব আরব রেভলুশন (১৯৭৫)।
উক্তি
[সম্পাদনা]- ইউরোপ আজও ইসলামের ভয়ে ততটাই শঙ্কিত, যতটা সে অতীতে ছিল। এখন তারা জানে যে ইসলামের শক্তি (যা অতীতে ছিল আরবদের শক্তির প্রকাশ) পুনর্জন্ম লাভ করেছে এবং একটি নতুন রূপে আবির্ভূত হয়েছে এবং তা হচ্ছে আরব জাতীয়তাবাদ।
- মিশেল আফলাক, অন দ্য ওয়ে অফ রিসারেকশন (১৯৪৩)
- এমন একটি দিন আসবে যখন জাতীয়তাবাদীরা নিজেদেরকে ইসলামের একমাত্র রক্ষক হিসেবে আবিষ্কার করবে। যদি তারা চায় যে আরব জাতি বেঁচে থাকার জন্য একটি যথার্থ কারণ পাক, তাহলে তাদের ইসলামকে একটি বিশেষ অর্থ বা মানে দিতে হবে।
- ইন মেমোরি অফ দ্য আরব প্রফেট (১ এপ্রিল ১৯৪৩)
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় মিশেল আফলাক সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।