বিষয়বস্তুতে চলুন

মুশফিকুর রহমান (রাজনীতিবিদ)

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

মুশফিকুর রহমান বাংলাদেশী বর্ষীয়ান রাজনীতিবিদ ও কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতা। সাবেক সচিব, সাবেক বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসনের সাবেক সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।তিনি দেশ টিভির প্রতিষ্ঠাতা।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) এর চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের ৪নং সম্মানিত সদস্য(কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদ মর্যাদা) এবং বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের ২নং সদস্য।

উক্তি

[সম্পাদনা]
  • আমরা বাংলাদেশের মানুষরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্যরা এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না, সে যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা সীমান্তে আছি। একটা বৃহৎ দেশ (ভারত) আছে, তারা আমাদের উন্নয়ন চায় না। আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। রাজনৈতিক স্থিতিশীল না হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসুক। এমন কোনে কাজ না হোক যাতে করে আমরা ভারত বিদ্বেষী হই। আমাদের উচিত না ভারত বিদ্বেষী হওয়া।
    • ২০২৫ সালের ৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথ-সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে। [১][২]

বহিঃসংযোগ

[সম্পাদনা]