মুহম্মদ নূরুল হুদা
অবয়ব

— মুহম্মদ নূরুল হুদা
মুহম্মদ নূরুল হুদা (৩০ সেপ্টেম্বর, ১৯৪৯) সত্তর দশকের একজন বাংলাদেশী প্রথিতযশা কবি। তিনি জাতিসত্তার কবি হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তার জন্ম ১৯৪৯ খ্রিষ্টাব্দে কক্সবাজার জেলায়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাকে বাংলা একাডেমী পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০২১ সালের ১৩ জুলাই তিনি তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হন।
উক্তি
[সম্পাদনা]- তুমি ভুলে যাচ্ছো স্বপ্ন থেকে বাস্তবতা, উচ্চতর শৃঙ্গ থেকে গভীরতম সমুদ্রদেশ; মনে রেখো এই সত্য, যতদূর বাংলা ভাষা, ততদূর এই বাংলাদেশ।
- হিমাদ্রিশিখরচ্যুত
গঙ্গার পলিতে পূত
বঙ্গোপসাগরে ভাসা এই দেশ অনন্ত অশেষ
যতদূর বাংলাভাষা, ততদূর এই বাংলাদেশ- "যতদূর বাংলাভাষা ততদূর এই বাংলাদেশ" - মুহম্মদ নূরুল হুদা, প্রকাশক: বিভাস, প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৩, পৃষ্ঠা: ১২
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় মুহম্মদ নূরুল হুদা সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।