বিষয়বস্তুতে চলুন

মুহিব্বুল্লাহ বাবুনগরী

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

মুহিব্বুল্লাহ বাবুনগরী (জন্ম: ১৫ ফেব্রুয়ারি ১৯৩৪) একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের তৃতীয় ও বর্তমান আমীর এবং আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক। এছাড়াও তিনি ইসলামী ঐক্যজোট, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশে দেওবন্দ আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হন।

উক্তি

[সম্পাদনা]
  • হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলাম হেফাজতের জন্য। আমাদেরকে ভ্রান্ত আক্বিদার দলসমূহকে মোকাবেলা করতে হবে এবং নিজেদের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে।
    • ২০২৪ সালের ২৫ অক্টোবর ফেনীর মিজান ময়দানে হেফাজতের শানে রিসালাত সম্মেলনে দেওয়া বক্তৃতায়
  • জামায়াতে ইসলামীর দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি। সবধরনের ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল জামায়াতে ইসলামী। এমনকি তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। জামায়াত প্রকৃত ইসলামি দল নয়, তারা ভণ্ড ইসলামি দল। তারা প্রকৃত ইসলামকে ধারণ করে না। তারা মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না।
    • ২০২৫ সালের ৪ আগস্ট ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনাসভায়। [১][২]

বহিঃসংযোগ

[সম্পাদনা]