বিষয়বস্তুতে চলুন

মেহের আফরোজ শাওন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

মেহের আফরোজ শাওন (জন্ম: ১২ অক্টোবর ১৯৮১) একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

উক্তি

[সম্পাদনা]
  • ‘‘সেই ক্লাস সিক্স-এ পড়ার সময় থেকেই তো ওনার নাটকে অভিনয়, গান করি। ইউনিটের কেউ যদি গান জানতেন, উনি রিহার্সালের পর তাঁর কাছে শুনতে চাইতেন। সেই ভাবে আমার কাছেও অনেক বার শুনতে চেয়েছেন। আমি খুব চটপট গান তুলে নিতে পারতাম বলে আমার নাম দিয়েছিলেন টেপ রেকর্ডার!’’
  • ‘‘বিয়ের আগে আমি তো কোনও দামি উপহার নিতাম না। ওনার পাথরপ্রীতি ছিল খুব। একটা লাল গোমেদ দিয়েছিলেন, খুবই দামী। আমি নিইনি। তারপর যেটা দিলেন তা ওনার পক্ষেই সম্ভব। রেললাইন থেকে তুলে আনা একটা বড় পাথরে কলম দিয়ে কয়েকটা ক্রস চিহ্ন করে দিয়ে বলেছিলেন, এটা নিতে নিশ্চয়ই কোনও বাধা নেই! আমি সেই পাথরটার প্রেমে পড়লাম যেন। সব সময় সঙ্গে রেখে দিতাম, কলেজে নিয়ে যেতাম! মা তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন আমার আচরণে। ওনার একটা গল্প রয়েছে পাথর নামে। সেই গল্পে এই ঘটনার ছায়া রয়েছে।’’
    • ২৫ এপ্রিল ২০১৭, আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকারের সময় হুমায়ুন আহমেদ সম্পর্কে, আনন্দবাজার পত্রিকা
  • ‘‘নব্বই দশকে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখতে চাই। বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’’
    • ৩০ ডিসেম্বর ২০২৫, ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে একটি স্থিরচিত্র পোস্ট করে শাওন লিখেছিলেন যা পরে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়, দৈনিক প্রথম আলো

মেহের আফরোজ শাওন সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • ‘‘মেহের আফরোজ শাওন নিজের পরিচয়ে পরিচিত হয়ে সততার সাথে তার প্রেমের পুরুষকে বিয়ে করেছেন। হুমায়ূনসহ সবাই সুখী হবার অধিকার রাখেন, শাওন না কেনো? এখানে একটি সরল সৎ মেয়ে ৫৬ বছর বয়সের মানুষকে বিয়ে করে অকালেই হারিয়েছে। তবু তাকে নিয়ে সমালোচনা আক্রমনে কারো বুক কাঁপে না?’’

বহিঃসংযোগ

[সম্পাদনা]