রচনা বন্দ্যোপাধ্যায়
অবয়ব
রচনা বন্দ্যোপাধ্যায় (জন্ম নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়; ২ অক্টোবর ১৯৭২) হলেন একজন ভারতীয় অভিনেত্রী, উদ্যোক্তা, টেলিভিশন উপস্থাপিকা এবং রাজনীতিবিদ। তিনি মূলত বাংলা এবং ওড়িয়া চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত, এর পাশাপাশি তিনি কিছু তেলুগু, তামিল এবং কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ১৯৯১ সালে 'মিস ক্যালকাটা' মুকুট পাওয়ার পাশাপাশি তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় 'মিস বিউটিফুল স্মাইল' সহ ভারতে পাঁচটি সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করেছেন।

উক্তি
[সম্পাদনা]- "আমি অভ্যন্তরীণ সৌন্দর্যে বিশ্বাস করি। এটি অন্তরের সৌন্দর্য, এটি কারো আচরণ; তাদের আত্মার উদারতাই তাদের সুন্দর করে তোলে, অন্য কিছু নয়। কোনো ক্রিম, কোনো ফেসপ্যাক, কোনো সৌন্দর্য পণ্য কাউকে সুন্দর করতে পারে না যদি সে ভেতর থেকে সুন্দর না হয়।"
- "অনেকে বুঝে গেছেন, জেনে গেছেন... আমি অনেক ইন্টারভিউতে অনেকবার বলেছি যে, আমি আর সিনেমা করব না যদি না আমি অত্যন্ত আকর্ষণীয় কিছু পাই, চরম... এমন একটা চরিত্র পাই যা আমার ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে, যা না করলে আমার বাকি জীবন আফসোস হবে... তবেই আমি করব। অন্যথায় আমি সিনেমা করব না।"
- এক্সক্লুসিভ ইন্টারভিউ অফ অ্যাক্টর রচনা ব্যানার্জী — আনন্দবাজার অনলাইন।
- "কিছু না, আমি খুব খুশি থাকতে ভালোবাসি। আমি কখনোই আমার দুঃখ বা উত্তেজনাকে আমার জীবনে আসতে দেই না। আমি সবসময় ইতিবাচক চিন্তা করি, আমি সবসময় জীবনকে ইতিবাচকভাবে অতিবাহিত করি।"
- রচনা রিভিলস হোয়াই শি ইজ নট ডুইং ফিল্মস — ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
- "আসলে মানুষ অনেক কথা বলে। সমালোচকরা অনেক কথা বলেন। ভালো আর মন্দ দুই নিয়েই আপনাকে বাঁচতে হবে। কাউকে চুপ করিয়ে দেওয়া আমার কাজ নয়। আজকাল এসব আর আমাকে প্রভাবিত করে না। তবে মানুষ যা খুশি বলবেই। আমি এসবে গা ভাসাই না। মানুষ আমাকে ট্রোল করে কারণ আমি একজন আবেগপ্রবণ মানুষ। আপনারা আমাকে নিয়ে আলোচনা করলে করুন, আমার কিছু যায় আসে না। কারণ আমাকে আঘাত করা অতটা সহজ নয়।"
- পিপল ট্রোল মি বিকজ আই এম অ্যান ইমোশনাল পারসন, বাট ইট ইজ নট ইজি টু হার্ট মি: রচনা — আনন্দবাজার অনলাইন।
- "প্রতিটি নারীর পর্দা এবং ঘর—উভয় ক্ষেত্রই জয় করার শক্তি আছে। আপনার শক্তিকে আলিঙ্গন করুন এবং সাফল্যের পথ তৈরি করুন। ঘর যেখানে থাকে, সেখানেই আমার প্রাণ থাকে। আমার পেশা এবং একজন গৃহিণী হিসেবে আমার কর্তব্যের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য বজায় রাখা আমার জন্য অত্যন্ত জরুরি।"
- রচনা ব্যানার্জী: অ্যান ইন্সপিরেশন ফর অল বেঙ্গলি হোমমেকারস — ইউথ কি আওয়াজ।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় রচনা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে রচনা বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মিডিয়া রয়েছে।