রিতা এনজেলু
অবয়ব
রিতা এনজেলু নাইজেরিয়ার আনামব্রা রাজ্যের ওজুবুলু এলাকার একজন স্থানীয় বাসিন্দা। তিনি নাইজেরিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে ডিগ্রি অর্জন করেছেন।
উক্তি
[সম্পাদনা]- আমি বিয়ের কারণে নলিউড ছেড়ে নাইজেরিয়ার বাইরে চলে গিয়েছিলাম। আমি চলে গিয়েছিলাম যেন আমার স্বামীর সাথে থাকতে পারি। আমি বিশ্বাস করি একজন নারীর উচিত তার স্বামীর সাথে যোগ দেওয়া, এর উল্টোটা নয়।
- আমি আপনাকে বলতে পারি, আমার এখন যত্ন নেওয়ার জন্য তিনজন ছেলে আছে। আমার স্বামী এবং দুই ছেলে।
- আমি আমার পরিবারের দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু অবশ্যই আমি চলচ্চিত্র শিল্পের খবরাখবরের সাথে যুক্ত ছিলাম।
- আমার মনে হয় না যে আমি কিছু মিস করেছি। আমি যতদূর জানি, সবকিছুর জন্য নির্দিষ্ট সময় থাকে। ঈশ্বর যখন চেয়েছিলেন তখনই আমি নাইজেরিয়া এবং নলিউড ছেড়েছিলাম। আমি খুব খুশি যে সেই সময়ে বিয়ের প্রস্তাব এসেছিল যা আমাকে দূরে নিয়ে গিয়েছিল।
- বিয়ে, এটি ধন-সম্পদের চেয়েও অনেক বেশি কিছু।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় রিতা এনজেলু সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।