বিষয়বস্তুতে চলুন

রুবি (প্রোগ্রামিং ভাষা)

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
রুবি প্রোগ্রামিং ভাষার লোগো

রুবি হলো একটি গতিশীল, প্রতিফলিত এবং সাধারণ-উদ্দেশ্যে ব্যবহৃত অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এর সিনট্যাক্স বা লেখার ধরন পার্ল দ্বারা অনুপ্রাণিত এবং এতে স্মলটকের মতো বৈশিষ্ট্য রয়েছে। এটি আইফেল এবং লিস্প প্রোগ্রামিং ভাষা দ্বারাও প্রভাবিত। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে জাপানে ইউকিহিরো মাটজ মাটসুমোতো প্রথম রুবি নকশা ও তৈরি করেন।

উক্তি

[সম্পাদনা]
  • আমি সব সময় জানতাম যে একদিন স্মলটক জাভার স্থান দখল করবে। আমি শুধু জানতাম না যে সেটির নাম হবে রুবি।
  • প্রত্যেকেরই আলাদা প্রেক্ষাপট থাকে। কেউ হয়তো পাইথন থেকে এসেছেন, আবার কেউ পার্ল থেকে; তারা ভাষার বিভিন্ন দিক দেখে অবাক হতে পারেন। তখন তারা আমার কাছে এসে বলেন, 'আমি ভাষার এই বৈশিষ্ট্যটি দেখে অবাক হয়েছি, তাই রুবি ন্যূনতম বিস্ময়ের নীতি লঙ্ঘন করে।' দাঁড়ান, দাঁড়ান। ন্যূনতম বিস্ময়ের নীতিটি শুধু আপনার জন্য নয়। এর অর্থ হলো আমার বিস্ময় যাতে ন্যূনতম হয়। এবং এর মানে হলো রুবি খুব ভালোভাবে শেখার পর আপনার বিস্ময় সর্বনিম্ন হওয়া। উদাহরণস্বরূপ, রুবি ডিজাইন শুরু করার আগে আমি একজন সি++ প্রোগ্রামার ছিলাম। আমি টানা দুই বা তিন বছর শুধু সি++ এ কাজ করেছি। দুই বছর সি++ এ প্রোগ্রামিং করার পরেও এটি আমাকে অবাক করত।
  • একটি বাক্সের ভেতরে একাধিক লাফানো বল হলো একটি সম্প্রদায়ের রূপক। খেয়াল করুন কীভাবে পালিয়ে যাওয়া বলগুলো বিস্ফোরিত হয়। যারা পার্ল থেকে রুবিতে চলে যায়, তাদের ক্ষেত্রেও এমনটাই ঘটে।
    • ল্যারি ওয়াল; "দ্য স্টেট অব দ্য অনিয়ন", পার্ল ডট কম, ১৮ আগস্ট ২০০৪। এটি এক্স-স্ক্রিনসেভার-এর সাথে আসা বক্সড স্ক্রিনসেভারের প্রসঙ্গে বলা হয়েছে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]