বিষয়বস্তুতে চলুন

র‍্যাচেল ভাইস

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
যখন আমি সংলাপ বলা বন্ধ করি, তখন আর সেটা সত্য থাকে না।

র‍্যাচেল হ্যানা ভাইস (জন্ম ৭ মার্চ ১৯৭০) একজন ব্রিটিশ অভিনেত্রী। তিনি একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ড এবং ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।

উক্তি

[সম্পাদনা]
  • ছোটবেলায় নর্থ লন্ডনে বড় হওয়ার সময় কখনো ভাবিনি যে আমি একদিন 'উইকেড উইচ অব দ্য ইস্ট'-এর চরিত্রে অভিনয় করব।
  • আমি তখন বেশটা ছেলেমানুষ ধরনের ছিলাম, গাছে চড়তাম—তাই কোনোদিন এই চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখিনি।
    • মন্তব্য: তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই চরিত্রে অভিনয় তাঁর শৈশবের কোনো কল্পনা ছিল কি না।
    • সূত্র: hellomagazine.com
  • আমি মনে করি, একজন মা এবং অভিনেত্রী হিসেবে সফল হতে চাইলে চরিত্রের ভার সবসময় বহন করা যাবে না। পরিচালক যখন "অ্যাকশন" বলেন, তখন থেকে "কাট" বলার আগ পর্যন্ত সবটাই আমার জন্য সত্য। কিন্তু সংলাপ বলা বন্ধ করলেই, সেটা আর সত্য থাকে না।

বহিঃসংযোগ

[সম্পাদনা]