বিষয়বস্তুতে চলুন

লর্ড ইনফেমাস

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

রিকি টি ডানিগান (১৭ নভেম্বর ১৯৭৩ – ২০ ডিসেম্বর ২০১৩), যিনি লর্ড ইনফেমাস মঞ্চনামে অধিক পরিচিত, ছিলেন টেনেসির মেম্ফিস হতে আগত একজন মার্কিন র‍্যাপার। তিনি মূলত মেম্ফিসের র‍্যাপ গ্রুপ থ্রি ৬ মাফিয়ার প্রারম্ভিক সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

উক্তি

[সম্পাদনা]
  • অবশ্যই, অবশ্যই। আগে যেসব ঘটনা ঘটেছিল এবং যেসব সফলতা আমরা পেয়েছিলাম সেগুলো না থাকলে তো আর সরাসরি পাতাল থেকে উঠে অস্কার পর্যন্ত যাওয়া সম্ভব হতো না। মানুষ তো একেবারে শুরু থেকেই আপনাকে আকাদেমির মতো জায়গায় স্বীকৃতি দেবে না। আমি জেল থেকে বের হওয়ার পর পলের সাথে আসলে এই ব্যাপারে কথা বলেছিলাম। আমি ওকে অভিনন্দন জানাই, কারণ আমি আগের দিনই ছাড়া পেয়েছিলাম। আমি তাকে বলেছিলাম: ‘আমি তোমার জন্য গর্বিত’। উত্তরে সে বলেছিল: ‘আমার জন্য গর্বিত হওয়ার কিছু নেই, কারণ আমরা যা করেছি তার পেছনে তুমিও আছো। তোমার অবদান ছাড়া এটা হতো না’।
  • আমি কখনো থ্রি ৬ ছাড়িনি। আমি সবসময়ই থ্রি ৬-এর অংশ ছিলাম। কিছুদিন জেলে ছিলাম, আর সেটা গ্রুপের অগ্রগতি আটকে দিচ্ছিল। আমি চাইনি আমার ভাইয়ের পথ আটকে দিই — জানেনই তো, পল আমার সৎ ভাই। ওরা তখন নিজেদের মতো কাজ চালিয়ে যাচ্ছিল। আর জেলে যাওয়া চুক্তিভঙ্গের মতোই, তাই সোনির সাথে আমাদের সবকিছু নষ্ট হয়ে যায়। তখনও তারা মাত্র ডাবল প্ল্যাটিনাম অ্যালবাম আর 'হাসল অ্যান্ড ফ্লো' সাউন্ডট্র্যাকের জন্য অস্কারজয়ী একক গান প্রকাশ করেছিল, তাই আমাকে অপেক্ষা করতে হয়েছিল। তবে এখন আবার ওদের সঙ্গে কাজ শুরু করবো। অন্তত আমি আর আমার ভাই মিলে সেই পুরনো 'কাম উইথ মি টু হেল'-এর মতো কিছু করব। আর থ্রি ৬ সম্ভবত ভবিষ্যতে চমকপ্রদ কিছু উপহার দিতে পারে, যদিও সেটা নিয়ে এখনও আলোচনা চলছে।
  • তিনি আমাদের ঘরের সব শব্দ সহ্য করতেন, কারণ আমরা প্রথমে আমাদের বেডরুমে একটা ছোট স্টুডিও দিয়েছিলাম। আর সেই ঘরটা ছিল মা আর বাবার ঘরের পাশেই। আমাদের গানের আওয়াজ এবং সবসময় নানা র‍্যাপারদের আসা-যাওয়ার কারণে অনেক হট্টগোল হতো। তবুও তারা সেটা মেনে নিয়েছিলেন। আর আমরা যখন ছোট ছিলাম তখন তিনি প্রচুর রকসঙ্গীত শুনতেন, যেটা আমাদের উপর প্রভাব ফেলেছিল। তিনি আমাদের গির্জাতেও নিয়ে যেতেন। যদিও সেই অভ্যাসটা আমরা খুব একটা ধরে রাখতে পারিনি।

বহিঃসংযোগ

[সম্পাদনা]