বিষয়বস্তুতে চলুন

লর্ড লুই মাউন্টব্যাটেন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

লর্ড লুই মাউন্টব্যাটেন (২৫ জুন ১৯০০–২৭ আগস্ট ১৯৭৯) ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথ-এর স্বামী প্রিন্স ফিলিপের মামা। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে ব্রিটিশ সরকার তাকে ভারতের গভর্নর জেনারেল করে পাঠায়।

লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • এই সময় বড়লাট লর্ড মাউন্টব্যাটেন তলে তলে কংগ্রেসকে সাহায্য করেছিলেন। তাঁর ইচ্ছা ছিল তিনি ভারত ও পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে বসবেন। জিন্নাহ রাজি হলেন না, নিজেই পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে বসলেন। মাউন্টব্যাটেন সম্বন্ধে বোধহয় তাঁর ধারণা ভালো ছিল না। মাউন্টব্যাটেন ক্ষেপে গিয়ে পাকিস্তানের সর্বনাশ করার চেষ্টা করলেন। যদিও রেডক্লিফকে ভার দেওয়া হল সীমানা নির্ধারণ করতে, তথাপি তিনি নিজেই গোপনে কংগ্রেসের সাথে পরামর্শ করে একটা ম্যাপ রেখা তৈরি করেছিলেন বলে অনেকের ধারণা।
  • পঞ্জাব ও বাংলাদেশ দুই ভাগ করিয়া সীমান্ত নির্ধারণের জন্য স্যার সিরিল র‍্যাডক্লিফের (Sir Cyril Radcliffe) সভাপতিত্বে দুইটি কমিশন গঠিত হইল। ১৯৪৭ সনের ১৬ই জুলাই ভারত-স্বাধীনতা বিলটি সর্বসম্মতিক্রমে বিলাতের পার্লিয়ামেন্টে গৃহীত হইল এবং স্থির হইল যে ১৫ই অগষ্ট, ১৯৪৭ ভারত স্বাধীন রাজ্য বলিয়া ঘোষিত হইবে এবং ব্রিটিশশাসনের অবসান হইবে। তদনুসারে ১৪ই-১৫ই আগষ্টের মধ্যরাত্রে সংবিধান প্রণয়ন পরিষদের এক বিশেষ অধিবেশনে ঘোষণা করা হইল যে, অতঃপর স্বাধীন ভারত ব্রিটিশ সাম্রাজ্যতন্ত্রের (British Common weatlh) অন্তর্ভুক্ত হইল এবং লর্ড মাউন্টব্যাটেন এই নূতন ভারত-রাজ্যের (Indian Dominion) প্রথম গভর্নর জেনারেল হইলেন।
    • রমেশচন্দ্র মজুমদার। "বাংলা দেশের ইতিহাস, চতুর্থ খণ্ড (১৯০৫-১৯৪৭)" প্রকাশক: জেনারেল প্রিন্টার্স য়্যাণ্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, প্রথম সংস্করণ: ৪ ডিসেম্বর ১৯৭৫, পৃষ্ঠা: ৪০১

বহিঃসংযোগ

[সম্পাদনা]