লেসলি ল্যামপোর্ট

লেসলি ল্যামপোর্ট (জন্ম ৭ ফেব্রুয়ারি, ১৯৪১) হলেন একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং গণিতবিদ। ল্যামপোর্ট মূলত ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে তার যুগান্তকারী কাজ ডকুমেন্ট প্রস্তুত করার সিস্টেম লাটেক্স এর প্রাথমিক বিকাশকারী এবং এর প্রথম ম্যানুয়ালের রচয়িতা হিসেবে সর্বাধিক পরিচিত। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেমের আপাত বিশৃঙ্খল আচরণে (যেখানে একাধিক স্বায়ত্তশাসিত কম্পিউটার বার্তা আদান-প্রদানের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে) স্পষ্ট ও সুনির্দিষ্ট সামঞ্জস্য আরোপ করার জন্য ল্যামপোর্ট ২০১৩ সালে টুরিং পুরস্কার লাভ করেন। তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ অ্যালগরিদম উদ্ভাবন এবং ফর্মাল মডেলিং ও যাচাইকরণ প্রোটোকল তৈরি করেছেন যা বাস্তব ডিস্ট্রিবিউটেড সিস্টেমগুলোর মান উন্নত করে। এই অবদানগুলোর ফলে কম্পিউটার সিস্টেমের নির্ভুলতা, কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
উক্তি
[সম্পাদনা]- ডিস্ট্রিবিউটেড সিস্টেম হলো এমন একটি ব্যবস্থা যেখানে এমন একটি কম্পিউটারের ত্রুটির কারণে (যেটির অস্তিত্ব সম্পর্কে আপনি জানতেনও না) আপনার নিজের কম্পিউটারটিও ব্যবহারের অযোগ্য হয়ে যেতে পারে।
- ২৮ মে ১৯৮৭ সালের ইমেইল https://lamport.azurewebsites.net/pubs/distributed-system.txt ::তেরেসা কে. অ্যাটউড; স্টিফেন আর. পেটিফার; ডেভিড থর্ন (২৬ সেপ্টেম্বর ২০১৬)। বায়োইনফরমেটিক্স চ্যালেঞ্জেস অ্যাট দ্য ইন্টারফেস অফ বায়োলজি অ্যান্ড কম্পিউটার সায়েন্স: মাইন্ড দ্য গ্যাপ। জন উইলি অ্যান্ড সন্স। পৃষ্ঠা ২৬৬। আইএসবিএন 978-0-470-03548-1। এ উদ্ধৃত।
- আমার মনে হয় আমার করা অন্যান্য কাজের দিকে ফিরে তাকালে দেখতে পাই "এই ধারণাটি অন্য কিছু থেকে বিকশিত হয়েছে।" কখনো কখনো এটি আমারই আগের কোনো ধারণার দিকে নিয়ে যেত আবার প্রায়শই এটি এমন কিছুর দিকে নিয়ে যেত যা অন্য কেউ করেছিল। কিন্তু বেকারি অ্যালগরিদম যেন আমার কাছে হঠাৎ করেই শূন্য থেকে আবির্ভূত হয়েছিল। এর আগে এমন কিছুর অস্তিত্ব ছিল না সম্ভবত সে কারণেই আমি এটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী ।
- ডালিয়া মালখি (১৬ সেপ্টেম্বর ২০১৯)। কনকারেন্সি: দ্য ওয়ার্কস অব লেসলি ল্যাম্পোর্ট। অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি এবং মর্গান অ্যান্ড ক্লেপুল প্রকাশনা। পৃষ্ঠা ১৩৭। আইএসবিএন 978-1-4503-7273-2।
- প্রথম কাজ হলো প্রোগ্রামটি কী করবে তা নির্ধারণ করা। আপনি যদি সে বিষয়ে গভীরভাবে চিন্তা না করেন তবে এটি শেষ পর্যন্ত এমন কিছু করবে না যা এর করা উচিত ছিল অথবা আপনি একটি ‘সম্পূর্ণ বাগ-মুক্ত প্রোগ্রাম’ তৈরি করে বসবেন। কারণ একটি বাগ থাকতে হলে প্রোগ্রামটির সঠিকভাবে কাজ করার অর্থ কী সে সম্পর্কে আপনার একটি ধারণা থাকতে হবে। আর প্রোগ্রামটির সঠিকভাবে কাজ করার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞাই যদি না থাকে তবে কোনো বাগ নেই। তবে এটি খুব একটা ভালো পরিস্থিতি নয়।
- পুইউ, টিবি। "দ্য ডিফারেন্স বিটুইন প্রোগ্রামিং অ্যান্ড কোডিং উইথ লেসলি ল্যাম্পোর্ট"। জেডএমই সায়েন্স। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- এত মানুষের এতসব লেখার ভিড়ে দারুণ কোনো লেখা খুঁজে পাওয়া সত্যিই কঠিন ... আপনি যদি এমন একটি অবস্থানে পৌঁছাতে সফল হন যা আপনাকে দারুণ কিছু করার সুযোগ দেয় আর যদি আপনি সত্যিই দারুণ কিছু করে ফেলেন এবং যদি আপনি নিজেও উপলব্ধি করেন যে এটি দারুণ তারপরও আরেকটি বাধা থেকে যায় আর তা হল অন্যদেরকে বোঝাতে হবে যে এটি দারুণ। আর এর জন্য আপনাকে লিখতে হবে।
- নাথান, ডেভিড ই. (মে ২১, ২০১৭)। "কম্পিউটার সায়েন্টিস্ট লেসলি ল্যাম্পোর্ট টু গ্র্যাজুয়েটস: ইফ ইউ ক্যান্ট রাইট, ইট উইল নট কম্পিউট"। ব্র্যান্ডাইস বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- চিন্তা করাটা এই নিশ্চয়তা দেয় না যে আমরা ভুল করব না। কিন্তু চিন্তা না করাটা নিশ্চিত করে যে আমরা ভুল করবই।
- সূত্র: ল্যাম্পোর্ট, লেসলি (জানুয়ারি ২৫, ২০১৩)। "হোয়াই উই শুড বিল্ড সফটওয়্যার লাইক উই বিল্ড হাউসেস"। ওয়্যার্ড ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।