শরিফুল রাজ
অবয়ব

শরিফুল রাজ একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল যিনি পরাণ এবং হাওয়া চলচ্চিত্র দুটিতে অভিনয়ের জন্য পরিচিত।
উক্তি
[সম্পাদনা]- আমি আসলে তার (পরীমনি) সঙ্গে থাকতে সক্ষম না। আমি বিয়ের পর নিজেকে বদলে ফেলেছি। মানুষ হিসেবে তার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমাদের সন্তান হওয়ার পর কিছু মানুষ আমার সংসারে যুক্ত হয়েছেন, তারা ভালো মানুষ নন। আমি কিন্তু ওর সব কথা শুনি, আমরা বিশ্বাস করি একে অপরকে খারাপ কাজের দিকে এগিয়ে দেব না। সেও আমার কাজ নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে সেই কথা আমি ২০ কোটি মানুষকে জানাতে চাই না।
- ৪ জুন একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে দাম্পত্য জীবন ও বিচ্ছেদ নিয়ে এই সাক্ষাৎকারে বলেছেন। ০৫ জুন ২০২৩
- আমি বিশ্বাস করি, আমাদের এই বাংলাদেশি গল্প বলার দায়িত্ব আমাদেরই নিতে হবে। যখন কেউ আমাকে দক্ষিণী অভিনেতা ভেবে ফেলে, তখন মনে হয় আমি নিজেকে পুরোপুরি তুলে ধরতে পারিনি। তাই আমি সবসময় বলি, আমি বাংলাদেশের সন্তান, এই দেশের মাটির গন্ধ আমার অভিনয়ে থাকতে হবে। আমি বাংলাদেশের অভিনেতা।
- সম্প্রতি এক এই সাক্ষাৎকারে বলেছেন। ইত্তেফাক,১৭ জুন ২০২৫
- জীবনে অনেক প্রেম করেছি। একটাও টেকসই হয়নি।
- সম্প্রতি এক এই সাক্ষাৎকারে বলেছেন। ২২ মে ২০২৪,ইত্তেফাক
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় শরিফুল রাজ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।