বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
(শিবির থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (যা কেবল ছাত্রশিবির নামেও পরিচিত) বাংলাদেশের একটি ইসলামী রাজনৈতিক ছাত্র সংগঠন। ইসলামি ছাত্র সংগঠন গুলোর মধ্যে এটি অন্যতম প্রধান। পাকিস্তান আমলে এই দলটির পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ (ইসলামী জমিয়ত-ই-তালাবা পাকিস্তানের পূর্ব পাকিস্তান শাখা)। মুসলিম ছাত্র ব্যতীত কেউ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য হতে পারেনা। তবে যে কোনো ধর্ম বা মতবাদের অনুসারী ছাত্ররা এই সংগঠনের সমর্থক হতে পারে। তাদের সংগঠন সঙ্গীত হলো “পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজীর রাস্তা ধরেছি

উক্তি

[সম্পাদনা]
  • ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না। এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে।
    • জাহিদুল ইসলাম ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ফেসবুক পেজে ছাত্রদলের উদ্দেশ্যে।পোস্ট বলেছেন।
  • রাজনৈতিক লড়াই করে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। আমাদের লড়াই শুরু হবে শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে। আগামীকাল (আজ শুক্রবার) বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে, তাহলেই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।
    • ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এই কথা বলেন। [১]

শিবিরকে নিয়ে উক্তি

[সম্পাদনা]
  • ছাত্রশিবিরকে আমরা ২৪-এ সহযোদ্ধা হিসেবে পেয়েছি। তাদেরকে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেয়েছি। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার ভূমিকা রেখেছিল ছাত্রশিবির। আমরা আমাদের পক্ষ থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সত্য কখনো চাপা রাখা যায় না। সত্য প্রকাশিত হওয়া শুধু সময়ের অপেক্ষা।
    • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, ৩১ ডিসেম্বর, ২০২৪ , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্য [২]
  • আমি বলেছি জামাতের অনেক ভালো লোক আছে। অনেক ব্রিলিয়েন্ট ছেলে আছে যারা শিবির করে। যদিও রগ কাটা ছেলে, এখন যে তারা স্লোগান দেয়...এখন শুধু শোনা যায়: "আমার ভাইয়ের রক্তে লাল, সেনাবাহিনী চ্যাটের বাল। পুলিশ আমার চ্যাটের বাল।" এরা নাকি ইসলাম! এদের মেয়েরা এই স্লোগান দেয়।...এরা নাকি শিবির, এরা নাকি ইসলাম!
    • ফজলুর রহমান। ২০২৫ সালের ২৩ নভেম্বর চ্যানেল ২৪ এর এক টকশোতে তিনি এই কথা বলেন। [৩]
  • আমাদের ছাত্র মুহি (মহিউদ্দিন খান) যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি সেই শিবিরই সবচেয়ে ভালো।
    • শিবির নেতা মহিউদ্দিন খান সম্পর্কে ফেসবুক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন মোনামি, ২ অক্টোবর, ২০২৪ [৪]

বহিঃসংযোগ

[সম্পাদনা]