বিষয়বস্তুতে চলুন

শেখ মুজিবুর রহমানের জন্মদিন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

শেখ মুজিবুর রহমানের জন্মদিন সাধারণত বঙ্গবন্ধুর জন্মদিন হিসেবে পরিচিত। বাংলাদেশে এটি একটি প্রাক্তন সরকারি ছুটির দিন যা বাংলাদেশের কথিত প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনের জন্য প্রতি বছর ১৭ মার্চে পালন করা হয়। এটি অতীতে একটি প্রধান ছুটির দিন যা তার জীবদ্দশায় ১৯৬৭ সালে শুরু হয়ে অব্যাহত রয়েছে। দিবসটি প্রাথমিকভাবে সরকার ও দেশের নাগরিকদের দ্বারা পালন করা হতো যেখানে প্রধান স্থাপনা যেমন ব্যক্তিগত ও সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২০২৪ সালে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ১৬ অক্টোবর উপদেষ্টা পরিষদ দিবসটি বাতিল করেছে।

উক্তি

[সম্পাদনা]
  • আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না। এই দুখিনী বাংলায় আমার জন্মদিনই বা কী, আর মৃত্যু দিনই বা কী? এদেশের জনগণের কাছে জন্মের আজ নেই কোনও মহিমা। জনগণ আজ মৃতপ্রায়। আমার আবার জন্মদিন কী? আমার জীবন নিবেদিত আমার জনগণের জন্যে। আমি যে তাদেরই লোক।
  • আমি একজন মানুষ, আমার আবার জন্মদিবস!
    • ১৯৬৭ সালের ১৭ মার্চ জেলখানায় কাটানো ৪৭তম জন্মদিন সম্পর্কে শেখ মুজিবুর রহমান। [২]
  • আব্বা নিজে কখনও জন্মদিন পালন করতেন না। আমরা খুব ঘরোয়াভাবে পালন করতাম। বাবার পছন্দের খাবার রান্না করতেন মা। আমরা একসঙ্গে বসে খেতাম। এই দিন খুব অল্পই আমরা পেয়েছি। কারণ, অধিকাংশ সময় বাবাকে জেলে থাকতে হয়েছে। একটানা দুটি বছর কখনও আমরা তাঁকে কাছে পাইনি।

বহিঃসংযোগ

[সম্পাদনা]