শেখ সাদী
অবয়ব
উক্তি
[সম্পাদনা]- অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।
- দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বল, তারা পরষ্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।
- ভাবুক আর ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ট দরবেশ।
- বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।
- মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।
- আগন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া”।
- মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।
- প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।
- যে মিথ্যায় মঙ্গল নিহিত তাহা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর।
- হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিনের উপর জুলুম করার নামান্তর।
- যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!
- আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
- অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।
- তুমি বদ, লোকে বলে সৎ-ইহা অপেক্ষা তুমি সৎ, লোকে বলে বদ, ইহা ভালো।
- বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকারী।
- বানরকে স্নেহ করিলে মাথায় উঠে।
- বিড়ালকে স্নেহ করিলে কোলে উঠে।
- মিথ্যাবাদীর স্মরণশক্তি অধিক।
- একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
- বিদ্যা এমন সম্পদ যা বিতরণে বাড়ে।
শেখ সাদী সম্পর্কে উক্তি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় শেখ সাদী সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।