বিষয়বস্তুতে চলুন

সত্যচরণ লাহা

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

সত্যচরণ লাহা (১৮৮৮ – ১১ ডিসেম্বর ১৯৮৪) ছিলেন ভারতীয় প্রকৃতিবিদ, পক্ষীবিশারদ, শিক্ষাবিদ এবং বিশিষ্ট বুদ্ধিজীবী। তিনি চাকুরির গতানুগতিক জীবনে বদ্ধ না থেকে পাখিদের নিয়ে গবেষণায় তথা পক্ষীতত্ত্ব বিষয়ে পডাশোনা করতেন। তিনি বিজ্ঞানসম্মত উপায়ে পাখিদের পোষ মানানো, খাঁচার বাইরে, অরণ্যে উন্মুক্ত প্রকৃতির মাঝে পাখিদের জীবন বৈচিত্র্য পর্যবেক্ষণ করতেন। তার সরল বাংলায় তথ্যসমৃদ্ধ লেখা তখনকার ‘প্রবাসী’, ‘ভারতবর্ষ’, ‘মর্মবাণী’, ‘বোম্বে জার্নাল অফ নাচারাল হিস্ট্রি’, ‘এভিকালচার’, ‘আইবিস ( ইন্টারন্যাশনাল জার্নাল অফ এভিয়ান সায়েন্স)’ ইত্যাদি দেশ-বিদেশের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার রচিত গ্রন্থগুলি হলো—পাখির কথা (১৯২১), কালিদাসের পাখি (১৯৩৪), জলচারী (১৯৩৫), পেট বার্ডস্ অব বেঙ্গল (১৯২৩) প্রভৃতি। বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে তার একক প্রচেষ্টায় প্রকৃতি নামে বাংলায় একটি দ্বিমাসিক বিজ্ঞানপত্রিকা চালু করেন। বাংলায় বিজ্ঞানবিষয়ক পরিভাষা নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এই বিজ্ঞান পত্রিকা।

উক্তি

[সম্পাদনা]
  • কাকের বাসায় কোকিলশিশু প্রায়ই পুষ্ট হয়, এই জন্য পরভৃৎ কাকের নামান্তর দাঁড়াইয়াছে এবং কোকিল পরভৃত সজ্ঞায় অভিহিত হইয়াছে। অনেক সময়ে এরূপ দেখা যায় যে পরভৃৎ শুধু কাক নয়, কাকেতর বিহঙ্গ (যথা Pica ructica) যাহার নীড়ে কোকিলের ডিম্ব রক্ষিত হয়, তদ্রূপ পরভৃত শুধু কোকিল নয়, কোকিলের জ্ঞাতি-সম্পর্কীয় পক্ষিকুল, যাহারা বিহঙ্গতত্ত্ববিদ্‌গণের মতে কোকিলের সহিত এক বৃহৎ পরিবারভুক্ত।
    • নাটকে পাখীর পরিচয়, পাখীর কথা - সত্যচরণ লাহা, তৃতীয় ভাগ, প্রকাশক- বেঙ্গল বুক কোম্পানী, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯২১ খ্রিস্টাব্দ (১৩২৮ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২৫৫
  • বৃষ্টির পূর্ব্বে ইহারা যে শব্দ করে, তাহা যেন ঠিক ‘শোভিগ’ অথবা কোথাও ‘তফিক’এর মত শুনা যায়। বোধ হয় এইরূপ ধ্বনি করে বলিয়া উহা তফিক্ নামে পরিচিত। হইতে পারে যে, আসন্ন বর্ষায় কোমল করুণ তীব্র কণ্ঠস্বরে চাতকের এই স্বাগতধ্বনি শুনিয়া আকাশ-মার্গে উড্ডীয়মান উন্নমিতচঞ্চু চাতককে অম্ভোবিন্দুগ্রহণচতুর বলিয়া কল্পনা করা হইয়াছে।
    • পাখীর কথা - সত্যচরণ লাহা, তৃতীয় ভাগ, প্রকাশক- বেঙ্গল বুক কোম্পানী, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯২১ খ্রিস্টাব্দ (১৩২৮ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১৬১
  • বৈদিক সাহিত্যেও অধিকাংশ স্থলে কঙ্ক বলিতে বক বুঝায়। Roth প্রণীত St. Petersberg নামক বিরাট অভিধানে কঙ্ক অর্থে Reiher লেখা আছে। এই reiher শব্দ জার্ম্মাণ ভাষায় বক অর্থাৎ heronকে বুঝায়।
    • রঘুবংশ ও কুমারসম্ভব, পাখীর কথা - সত্যচরণ লাহা, তৃতীয় ভাগ, প্রকাশক- বেঙ্গল বুক কোম্পানী, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯২১ খ্রিস্টাব্দ (১৩২৮ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২৬৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]