সল পার্লমাটার
অবয়ব

সল পার্লমুটার (জন্ম সেপ্টেম্বর ২২, ১৯৫৯) একজন মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। সুপারনোভা পর্যবেক্ষণের মাধ্যমে ডার্ক এনার্জি বা কৃষ্ণ শক্তি আবিষ্কারে অবদানের জন্য তিনি ২০০৬ সালে জ্যোতির্বিদ্যায় শ' পুরস্কার এবং ২০১১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
উক্তি
[সম্পাদনা]- এক শতাব্দী আগেও আমাদের কোনো ধারণা ছিল না যে মহাবিশ্বে আমাদের নিজস্ব মিল্কিওয়ে ছাড়া আরও কিছু আছে। মহাবিশ্বের এই বিশাল আকার, এর প্রসারিত হওয়ার তথ্য এবং এটি যে বিস্ফোরিত নক্ষত্রের মতো বস্তুতে পরিপূর্ণ। এই সব কিছু এবং আরও অনেক কিছু আবিষ্কার করার পরেই আমরা সেই কাজ করতে পেরেছি যা আমাদের এক অজানা শক্তির রূপ নিয়ে ভাবতে বাধ্য করেছে। যা মহাবিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি অংশ জুড়ে রয়েছে।
- নোবেল বক্তৃতা (৮ ডিসেম্বর ২০১১)
- এটি কেবল তার খুব কাছে আসা সবকিছুকেই গিলে খায় না বরং কেউ সেই গল্প বলার জন্য বেঁচেও ফেরে না... সেখানে ভেতরে যাওয়ার পায়ের ছাপ আছে কিন্তু বেরিয়ে আসার কোনো চিহ্ন নেই... যদি ব্ল্যাক হোল বাস্তব না হতো, তবে আমার মনে হয় সায়েন্স-ফিকশন লেখকেরা এটি আবিষ্কার করতে চাইতেন।
- রিভকা গ্যালচেন কর্তৃক উদ্ধৃত, *দ্য নিউ ইয়র্কার* (৩০ মার্চ ২০২৪)
- কিছুটা বিপরীতমুখী হওয়া একজন বিজ্ঞানী হওয়ার এক অদ্ভুত আনন্দ। আপনি সবসময় বোঝার চেষ্টা করেন, "ঠিক আছে, আমি কীভাবে নিজেকে একটি ভুল সিদ্ধান্তের দিকে ধাবিত করছি?" কারণ আপনি যত বেশি এই বিষয়গুলো সঠিকভাবে ধরতে পারবেন, তত বেশি সুযোগ পাবেন আমাদের মস্তিষ্ক কখনো কল্পনাও করতে পারেনি মহাবিশ্বের এমন সব কাণ্ডকারখানা ধরে ফেলার। ...বিজ্ঞানীরা তাদের যে অবস্থাকে দুর্বলতা বলে মনে হয়, সেখান থেকেই তাদের শক্তি তৈরি করেন। তাই কেউ হয়তো ভাবতে পারেন যে বিজ্ঞানীরা সবসময় তাদের ভুলগুলো নতুনভাবে আবিষ্কার করছেন এটা খুব খারাপ অথবা তারা তথ্যের ব্যাপারে কেবল সম্ভাব্যভাবে নিশ্চিত থাকেন এটাও খুব খারাপ। কিন্তু এটাই আসলে বিজ্ঞানীদের সুপারপাওয়ার। আমরা বিশ্বের বিভিন্ন সমস্যা বা বিস্ময়কর বিষয়ের আশ্চর্যজনক সমাধান খুঁজে পেতে সক্ষম হয়েছি। এর বেশিরভাগই ভুল হতে চাওয়ার মানসিকতা এবং ভুল খুঁজে পাওয়ার অভ্যাসের মাধ্যমে সম্ভব হয়েছে।
- *ইস্যুজ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি* (গ্রীষ্ম ২০২৪)
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় সল পার্লমাটার সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।