সাদিক কায়েম
অবয়ব

সাদিক কায়েম একজন বাংলাদেশী ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি)। তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। বর্তমানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।
উক্তি
[সম্পাদনা]- ফতহে মক্কা, ফতহে বাঙ্গালা, ফতহে কুসতুনতিনিয়ার সিলসিলা ধরে আমরা পেয়েছি ফতহে গণভবন- যেদিন গণভবন সত্যিই গণের ভবনে পরিণত হয়।
- ২৩ সেপ্টেম্বর ২০২৪, জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার পর; ‘১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ছিল জুলাই বিপ্লবের জ্বালানি’, যুগান্তর
- "..ডাকসু নির্বাচনে জয়–পরাজয় কিছু নেই । ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে।..."
- ডাকসু নির্বাচনে জিতার পর
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসেবে আমার পরিচয় দিতে চাই না। আমি বোনের ভাই হিসেবে, ছোট ভাইয়ের বড় ভাই হিসেবে এবং বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে চাই। বন্ধুর বন্ধু হিসেবে, শিক্ষকের ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই।
ডাকসু নির্বাচনে জয়–পরাজয় কিছু নেই । ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমরা স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদকে। যাদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আমরা প্রতিটা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সকল শহীদদের। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদকে। এর সঙ্গে ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতনে যতজন শহীদ হয়েছে, সেসব শহীদদের।- ১০ সেপ্টেম্বর ২০২৫, ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে; সব মত ও আদর্শের সঙ্গে মিলে কাজ করার অঙ্গীকার ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েমের, প্রথম আলো
- ওসমান হাদীকে গুলি করা হল। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি।
- সাদিক কায়েম, ১২ ডিসেম্বর ২০২৫, ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় সাদিক কায়েমের হুঁশিয়ারি, যুগান্তর
- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
- সাদিক কায়েম, ১৮ ডিসেম্বর ২০২৫, ওসমান হাদির মৃত্যুতে ভিপি সাদিক কায়েমের প্রতিক্রিয়া, আরটিভি অনলাইন
- "...বর্তমানে আমি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পুণ্যভূমি মক্কায় অবস্থান করছি। শহীদ শরীফ ওসমান বিন হাদীসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় দোয়া করছি। আল্লাহ আমাদের দেশকে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির জনপদ হিসেবে কবুল করুন।..."
- ওমরাহ করার সময় এক পোস্টে
- শহীদের কফিন ছুয়ে আমাদের শপথ— আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাবো।
হে আমাদের মালিক, আমাদেরকে শহীদ হাদীর মতো কবুল করুন। বিপ্লবের পথে, শাহাদাতের পথে।- সাদিক কায়েম, ১৯ ডিসেম্বর ২০২৫, ভেরিফায়েড ফেসবুক পেইজে সাদিক কায়েমের প্রতিক্রিয়া
- শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার যাত্রায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে। আমি অনতিবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একইসাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। বর্তমানে আমি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পুণ্যভূমি মক্কায় অবস্থান করছি। শহীদ শরীফ ওসমান বিন হাদীসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় দোয়া করছি। আল্লাহ আমাদের দেশকে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির জনপদ হিসেবে কবুল করুন।
- ৮ মার্চ ২০২৬, মধ্যরাতে সৌদি আরব থেকে সাদিক কায়েমের বার্তা, কালের কন্ঠ
- আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে।
- ৩০ মার্চ, ২০২৬, আমাদের বার্তা, গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন নাঃ সরকারকে ডাকসু ভিপি, আমাদের বার্তা
- এটা তো পরিষ্কার যে ছাত্রদলের সন্ত্রাসীরা এই হামলার সঙ্গে জড়িত। যারা যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করা হচ্ছে। যারা আহত হয়েছেন, তাঁদের থেকে তথ্য নিয়ে মামলা করা হবে।
- ২২ এপ্রিল ২০২৬, সিটি কলেজে সংঘর্ষের ঘটনার পর ঘটনাস্থলে সাদিক কায়েম, প্রথম আলো
- শাহবাগ এক দিনে তৈরি হয়নি, এটি ‘শতবর্ষী প্রজেক্ট’।
শাহবাগ আন্দোলন হুট করে একদিনে তৈরি হয়নি, বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রক্রিয়ার ফল। অতীতের রাজনৈতিক আন্দোলনগুলোর বিচার না হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি দাবি করেন, রাষ্ট্রীয় ক্ষমতা ও বিচারব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে অনেক ঘটনার সত্য ধামাচাপা দেওয়া হয়েছে।- ৫ মে ২০২৬, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে; ‘শাপলা ও শাহবাগ: মুসলিম রাজনৈতিকতা ও বাঙালি জাতীয়তাবাদের দ্বৈরথ’, দৈনিক ইত্তেফাক
সাদিক কায়েমের সম্পর্কে উক্তি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় সাদিক কায়েম সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে সাদিক কায়েম সংক্রান্ত মিডিয়া রয়েছে।