বিষয়বস্তুতে চলুন

সানি লিওন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন (/liˈoʊni/) নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

উক্তি

[সম্পাদনা]
  • আমি যখন প্রথম ভারতে এসেছিলাম তখন জানতাম, লোকজন নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করবে আমার জন্য। সেটা স্বাভাবিক ছিল। কিন্তু এখনও যখন তারা আমার অতীত নিয়ে কথা বলেন, সেটা আমার কাছে সমস্যার বলেই মনে হয়।
    • গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওন [১]
  • আমি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ম্যাগাজিনের জন্য একটি সাক্ষাৎকার দিচ্ছিলাম এবং তারা বলেছিল, 'আপনি আপনার নাম কী রাখতে চান?' আমি সেই মুহূর্তে কিছুই ভাবতে পারিনি। তখন আমি একটি ট্যাক্স ও রিটায়ারমেন্ট ফার্মে কাজ করতাম এবং আমি এইচআর বিভাগ, অ্যাকাউন্টস এবং অন্য এজেন্টদের জন্য কাজ করতাম। আমি এই সমস্ত বিভাগে কাজের পাশাপাশি আমি একজন মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করেছিলাম। সুতরাং, আমি সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউতে বসেই ভেবেছিলাম যে আমাকে শীঘ্রই ফোন বন্ধ কর্ দিতে হবে। এবং কাজে ফিরে যেতে হবে। কারণ আমি ধরা পড়ে যাব। এবং সেইসময় যখন তারা আমায় নাম কী রাখতে চাই প্রশ্ন করেছিলেন তখন আমি বলেছিলাম, আমার প্রথম নাম হিসাবে সানি ব্যবহার করুন, এবং তারপর আপনি শেষ নাম লিওনি করতে পারেন।...সানি আমার ভাইয়ের ডাকনাম। তাঁর নাম সন্দীপ সিং, আমরা তাঁকে সানি বলে ডাকি। আমার মা ঘৃণা করতেন যে আমি নিজের নাম সানি রেখেছি। তিনি বলেছিলেন, সব নামের মধ্যে, এটাই তুমি কেন বাছলে?
    • এক সাক্ষাৎকারে সানি লিওন [২]

বহিঃসংযোগ

[সম্পাদনা]