বিষয়বস্তুতে চলুন

সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

সালাহউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পূর্বে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উক্তি

[সম্পাদনা]
  • সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয়, সে জন্যই সব বিষয়ে আপস করেছি, জুলাই সনদেও সই করেছি।
    • ৩০ এপ্রিল ২০২৬, ত্রয়োদশ সংসদ অধিবেশনে [১][২]
  • জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন।
    • ১৭ অক্টোবর ২০২৫ [৩]
  • জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না যা দুদিন পর টিকবে না। নির্বাচন অনিশ্চয়তায় পড়লে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।
    • ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে বলেছেন। ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না
    • ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে বলেছেন। ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। বিদেশি কোনো প্রভু থাকবে না, বন্ধু থাকবে। এই বাংলাদেশ তাবেদারমুক্ত থাকবে।
    • ০৬ আগস্ট ২০২৫ ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিজয় র‍্যালি-পূর্ব এই সমাবেশে বলেছেন।
  • ‘রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করবে (রাজনৈতিক নেতা) তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার। তাহলে আমরা একটা কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পাব।’
    • রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে ছাত্র গণঅভ্যুত্থানে আহত, ক্যানসার আক্রান্ত রোগী ও অসহায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানে বলেছেন।, এমটিভি, ১০ আগস্ট ২০২৫
  • পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে। যারা বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা স্থানীয় ও পিআর পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়? কেউ বোঝে না।’
    • রাজধানীর মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে বলেছেন। ১৮ জুলাই ২০২৫
  • যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশি শক্তির গোলামি করে, তারা বাংলাদেশের বিভিন্ন রকম বিভ্রান্তি করে রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।’
    • কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার এই পথসভায় বক্তব্য বলেছেন।

সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • স্বরাষ্ট্রমন্ত্রী (সালাহউদ্দিন আহমেদ) সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন।
  • এই ক্রিকের্ট বোর্ড বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেসে।
    • হাসনাত আব্দুল্লাহ, সালাউদ্দিনের ছেলেকে ক্রিকেট বোর্ডের সদস্য করার প্রতিক্রিয়ায়
  • সবাই বলে, তারেক রহমান হলেন নমিনাল প্রধানমন্ত্রী আর সালাউদ্দিন আহমেদ হল ফাংশনাল প্রধানমন্ত্রী, আমি বলি না সংসদ থেকে আসার সময় সবাইকে বলতে শুনেছি। এভাবে বলা আসলে আমাদের জন্য ঠিক না। আপনারা এভাবে বলবেন না। আমাদের আসলে এভাবে বলা উচিত না। এভাবে বললে আসলে সেটা শুনতে খুব বাজে শোনায়।
    • হাসনাত আব্দুল্লাহ

বহিঃসংযোগ

[সম্পাদনা]