সিকান্দার আবু জাফর
অবয়ব
সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত।
উক্তি
[সম্পাদনা]- সে রাত্রির নীরবতা রোমাঞ্চ আনেনি,
রক্তপায়ী শকুনেরা দিয়েছিলো হানা,
বিবেকের সুন্দরের সম্ভ্রম জানেনি,
সর্বজয়ী হয়েছিলো উদ্ধত বাসনা।- কবিতা: সেই রাত্রি, সংকলন: প্রসন্ন প্রহর, বাংলা একাডেমি, ২০১৯।
- জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।
হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে,
দাস্যের নির্মোক ছাড়তে,
অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।- কবিতা: জনতার সংগ্রাম চলবেই, সংকলন: কবিতাসমগ্র-সিকান্দার আবু জাফর, বিভাস প্রকাশন, ২০১৭।
- গন্তব্য নরকে—
মানুষের কাতর চিৎকারে আকাশ বিদীর্ণ হলো
তবু থামেনি বিভীষিকাময় অভিযাত্রা।
মৃত্যুর দুয়ার খুলে গিলেছে শিশুর হাসি,
জন্ম দিয়েছে বিভীষণ রাত্রির।- কবিতা: গন্তব্য নরকে, সংকলন: কবিতা ১৩৭৪, বাংলা একাডেমি, ২০২০।
- কখনো স্মরণে এলে সেই বিকেল,
ঝড়ের কান্না বৃষ্টির হাহাকার বুকে জমে,
আমি নিথর হয়ে পড়ি।
তোমার ছায়া ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের গন্ধ মেখে,
ভাসি অচেনা নীলিমায়।- কবিতা: কখনো স্মরণে এলে, সংকলন: কবিতা ১৩৭৪, বাংলা একাডেমি, ২০২০।
- বাঙলা ছাড়ো, হে অত্যাচারী!
বাঙলার মাটি রক্তমাখা,
বাঙলার আকাশ বজ্রভরা,
তোমাদের সিংহাসন টলছে,
তোমাদের প্রাসাদ ধ্বংস হবেই।
বাঙলা ছাড়ো, হে অত্যাচারী!- কবিতা: বাঙলা ছাড়ো, সংকলন: বাঙলা ছাড়ো, বাংলা একাডেমি, ২০১৮।
সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- সিকান্দার আবু জাফরের গল্প, উপন্যাস এবং প্রবন্ধ-নিবন্ধ, সম্পাদকীয় সর্বত্রই বাংলাদেশ ও তার শোষিত-বঞ্চিত মানুষের মুক্তি, মানবতার জয়গান মুখ্য হয়ে উঠেছিল। একই সঙ্গে তিনি ছিলেন জাতীয়তাবাদী এবং আন্তর্জাতিকতাবাদী। তাই সারা বিশ্বের বিভিন্ন দেশের মুক্তিকামী মানুষের সপক্ষে সোচ্চার ছিল তাঁর ক্ষুরধার কলম।
- সিকান্দার আবু জাফর ছিলেন বহুমুখী মননের মানুষ। তাঁর কবি ও গীতিকার সত্তা উৎসর্গিত হয়েছে জনমানুষের মুক্তির আবাহনে। একাত্তরের মুক্তিযুদ্ধে যেমন তাঁর সাহসী সাহিত্যিক ভূমিকা ছিল, তেমনি স্বল্পায়ু জীবনে তিনি মানুষের মানবিক অধিকারের পক্ষে সব সময় ছিলেন সোচ্চার।
- তেমনি একজন শব্দসচেতন, সমাজসচেতন সংগ্রামী কবি সিকান্দার আবু জাফর। তিনি তার কাব্যের মূল সুর খুঁজেছেন সমাজ সংঘাতের দুঃখ বেদনার মধ্যে। বক্তব্যে স্পষ্টভাষী এবং মেজাজে বলিষ্ঠ হওয়ার পক্ষপাতী সিকান্দার আবু জাফর।
- সিকান্দার আবু জাফর ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। কবিতা, উপন্যাস, গান, নাটক, গল্প—সৃষ্টিশীল প্রায় সব মাধ্যমেই তিনি বিচরণ করেছেন। প্রবন্ধ লিখেছেন, অনুবাদও করেছেন প্রচুর।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় সিকান্দার আবু জাফর সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।