বিষয়বস্তুতে চলুন

সিরাজুল আলম খান

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

সিরাজুল আলম খান (৬ জানুয়ারি ১৯৪১–৯ জুন ২০২৩) ছিলেন বাংলাদেশের সাবেক ছাত্রনেতা, রাজনীতিবিদ রাজনৈতিক তাত্ত্বিক ও রাষ্ট্রবিজ্ঞানী। তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২-তে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস 'স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামেও পরিচিত। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠন এবং ‘৭ নভেম্বর ১৯৭৫’ এর নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন। বাংলাদেশের রাজনীতিতিতে সিরাজুল আলম ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত ছিলেন।

উক্তি

[সম্পাদনা]
  • বাঙালির জীবন-বিকাশের ইতিহাস দীর্ঘকালের। সুলতানী আমলে বাংলাভাষা, সাহিত্য ও সংস্কৃতির উন্মেষ ঘটে। এই সুলতানী আমলেই 'বাঙালি জাতীয়তাবাদ'-এর 'অঙ্কুর' রোপিত হয়। এ সময়েই বাংলা 'রাজকীয় ভাষা' হিসেবে ব্যবহৃত হতে আমরা দেখি।
    • "বাঙালির জাতীয় রাষ্ট্র", প্রকাশক: ইন্টারন্যাশনাল হিস্টোরিক্যাল নেটওয়ার্ক (আইএইচএন), প্রথম প্রকাশ: জুলাই ২০১৪, পৃষ্ঠা: ৫
  • ১৯৪৭ সালের ভারত বিভক্তি ভারতীয় বাঙালি এবং পাকিস্তানি বাঙালি অথবা হিন্দু বাঙালি ও মুসলমান বাঙালি হিসেবে পরিচয়কে বাঙালির সর্বশেষ পরিচিতি বলে অনেকে ধরে নিয়েছিলো। এ উপমহাদেশের বুদ্ধিবৃত্তির জগত এবং পৃথিবীর অন্যান্য স্থানের গবেষকদের মনেও এই ধারণা বদ্ধমূল হয়ে যায়। বাঙালি আর কোনোদিন স্বীয় পরিচিতি নিয়ে পৃথিবীর বুকে অবস্থান নেবে এটা ছিলো তাঁদের কল্পনাতীত। কিন্তু রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুলসহ আরো অনেকে তাঁদের দর্শন ও সাহিত্য কর্মের মাধ্যমে প্রমাণ করেছিলেন বাঙালির ভবিষ্যৎ সম্ভাবনার কথা। ১৯৩৪ সালে বিহার প্রদেশে অনুষ্ঠিত প্রবাসী বঙ্গীয় সাহিত্য সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন- 'ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের অংশ হলেও কার্যত: বাংলা ও বাঙালি সম্পূর্ণভাবে ভিন্ন দেশ এবং ভিন্ন সংস্কৃতির অধিকারী'।
    • "বাঙালির জাতীয় রাষ্ট্র", প্রকাশক: ইন্টারন্যাশনাল হিস্টোরিক্যাল নেটওয়ার্ক (আইএইচএন), প্রথম প্রকাশ: জুলাই ২০১৪, পৃষ্ঠা: ৫-৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]