সিরাজ সিকদার
সিরাজুল হক সিকদার (২৭ অক্টোবর ১৯৪৪-২ জানুয়ারি ১৯৭৫) বাংলাদেশের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন। ১৯৬৮ খ্রিষ্টাব্দের ৮ জানুয়ারি তিনি সমমনা কয়েকজনকে নিয়ে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেন—যার লক্ষ্য ছিল পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে পূর্ববাংলাকে মুক্ত করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা, সমাজতন্ত্র ও সাম্যবাদ অভিমুখে যাত্রা করবার লক্ষ্যে বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করা। সিরাজ সিকদার গ্রেফতার হন ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি এবং পরদিন ২ জানুয়ারি গভীর রাতে তাকে হত্যা করা হয়। অ্যান্থনি মাসকারেনহাস তার বাংলাদেশ: রক্তের ঋণ গ্রন্থে বর্ণনা করেছেন যে, সিরাজের বোন শামীম সিকদার তার ভাইকে হত্যার জন্য শেখ মুজিবকে অভিযুক্ত করেছিলেন। হত্যাকাণ্ডের ১৭ বছর পর ১৯৯২ খ্রিষ্টাব্দের ৪ জুন এই বিষয়ে আদালতে মামলা করা হয়। সেই মামলা এখনো বিচারাধীন।
উক্তি
[সম্পাদনা]- যুক্তবাংলার দাবি পূর্ব বাংলা ও ভারতীয় বিপ্লব বিরোধী দাবি।
- "সিরাজ সিকদার-এর নির্বাচিত রাজনৈতিক রচনাবলী", প্রকাশক: শ্রাবণ প্রকাশনী, প্রকাশকাল: অক্টোবর ২০১৪, পৃষ্ঠা: ১১৬
- পূর্ব বাংলার জনগণ কখনও নিজেদেরকে অর্ধেক জাতি বা খণ্ডিত জাতি হিসেবে মনে করেননি। তাহলে তারা সশস্ত্র সংগ্রামের সময় যুক্তবাংলার দাবি পেশ করতেন। মওলানা ভাসানীর যুক্তবাংলার দাবি জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও কাল্পনিক।
- "সিরাজ সিকদার-এর নির্বাচিত রাজনৈতিক রচনাবলী", প্রকাশক: শ্রাবণ প্রকাশনী, প্রকাশকাল: অক্টোবর ২০১৪, পৃষ্ঠা: ১১৫
সিরাজ সিকদার সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- অকারণে আজকে বঙ্গবন্ধুকে যদি সিরাজ সিকদারের মৃত্যুর জন্য টানাটানি করা হয় এটা খুবই জঘন্য কাজ হবে, খুবই ভুল কাজ হবে।
- জাফরুল্লাহ চৌধুরী, ২০২১ সালের ১৩ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সভায় সভাপতির বক্তব্যে। [১]