সিরিল রেডক্লিফ
অবয়ব
সিরিল জন রেডক্লিফ (৩০ মার্চ ১৮৯৯ - ১ এপ্রিল ১৯৭৭) ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী এবং আইন লর্ড যিনি ভারত ভাগে তার ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর হিসেবে ১৯৬৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
উক্তি
[সম্পাদনা]- আমার কাছে বিকল্প কোনো উপায় ছিল না, সময় এতই কম ছিল যে আমি এর চেয়ে ভালো কাজ করতে পারতাম না।একই পরিমাণ সময় দেওয়া হলে আমি আবারো একই কাজ করতাম। তবে যদি দুই থেকে তিন বছর সময় পেতাম, তাহলে হয়তো আমি এর চেয়ে ভালো কিছু করতে পারতাম।
- ব্রিটিশ ভারতের সীমানা নির্ধারণ কমিটির চেয়ারম্যান হিসাবে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে। [১]
- আট কোটি মানুষ চরম দুঃখ-দুর্দশা ও অভিযোগ নিয়ে আমাকে খুঁজবে। আমি চাই না তাদের সঙ্গে আমার দেখা হোক।
- সিরিল রেডক্লিফ [২]
সিরিল রেডক্লিফ সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- পঞ্জাব ও বাংলাদেশ দুই ভাগ করিয়া সীমান্ত নির্ধারণের জন্য স্যার সিরিল র্যাডক্লিফের (Sir Cyril Radcliffe) সভাপতিত্বে দুইটি কমিশন গঠিত হইল। ১৯৪৭ সনের ১৬ই জুলাই ভারত-স্বাধীনতা বিলটি সর্বসম্মতিক্রমে বিলাতের পার্লিয়ামেন্টে গৃহীত হইল এবং স্থির হইল যে ১৫ই অগষ্ট, ১৯৪৭ ভারত স্বাধীন রাজ্য বলিয়া ঘোষিত হইবে এবং ব্রিটিশশাসনের অবসান হইবে।
- রমেশচন্দ্র মজুমদার। "বাংলা দেশের ইতিহাস, চতুর্থ খণ্ড (১৯০৫-১৯৪৭)" প্রকাশক: জেনারেল প্রিন্টার্স য়্যাণ্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, প্রথম সংস্করণ: ৪ ডিসেম্বর ১৯৭৫, পৃষ্ঠা: ৪০১
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় সিরিল রেডক্লিফ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।