সের্গেই কোরোলেভ
অবয়ব

সের্গেই পাভলোভিচ কোরোলিয়ভ (রুশ: Сергей Павлович Королёв, ইউক্রেনীয়: Сергі́й Па́влович Корольо́в) (১২ জানুয়ারি ১৯০৭ – ১৪ জানুয়ারি ১৯৬৬) ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার মহাসূন্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতার সময় শীর্ষস্থানীয় সোভিয়েত রকেট প্রকৌশলী এবং মহাকাশযান নকশাকার ছিলেন। তিনি অনেকের কাছে ব্যবহারিক মহাকাশবিজ্ঞানের জনক হিসেবে বিবেচিত হন। তিনি আর-৭ রকেট, স্পুটনিক ১-এর বিকাশ এবং লাইকা, স্পুটনিক ৩, বেলকা ও স্ট্রেলকা এবং প্রথম মানুষ ইউরি গাগারিনকে মহাকাশে পাঠানোর সাথে যুক্ত ছিলেন।
উক্তি
[সম্পাদনা]- আমাকে অভিনন্দন জানাচ্ছেন কেন? আমরা খনিশ্রমিকের মতো মাটির নিচে কাজ করি বলে কেউ আমাদের নাম জানে না।
- ইউরি গাগারিনের মহাকাশযাত্রার পঞ্চম বার্ষিকীতে অভিনন্দিত হওয়ার পর দেওয়া উত্তর
- এবিসি নিউজ-এ প্রকাশিত "দ্য সোভিয়েত স্পেস ইঞ্জিনিয়ার, সের্গেই কোরোলিয়ভ, হু ইন্সপায়ার্স ইলন মাস্ক" (১৭ অক্টোবর ২০২১)
- মহাকাশজয়ের ফলে আমাদের গ্রহের চারপাশে প্রায় ৪০,০০০ কিলোমিটার উচ্চতায় প্রতিদিন প্রদক্ষিণকারী স্যাটেলাইট সিস্টেম তৈরি করা সম্ভব হবে। এটি সার্বজনীন যোগাযোগ ব্যবস্থা এবং রেডিও ও টেলিভিশন সম্প্রচার নিশ্চিত করবে। পৃথিবীতে অমিমাংসিত সমস্যা বলে কিছু নেই।
- এমন একদিন আসবে যখন মানুষ বহনকারী মহাকাশযান পৃথিবী ছেড়ে দূরবর্তী গ্রহ এবং জগতে যাত্রা করবে। আজকে এটি কেবল একটি লোভনীয় কল্পনার মতো মনে হলেও বাস্তবে তা নয়। প্রথম দুটি সোভিয়েত স্পুটনিকের উৎক্ষেপণ ইতিমধ্যে পৃথিবী থেকে মহাকাশে একটি মজবুত সেতু তৈরি করেছে এবং এর মাধ্যমে তারার দেশে যাওয়ার পথ খুলে গেছে।
- অ্যাব্রিভিয়েটেড লাইভস ট্র্যাজিক টেলস অব আর্টিস্টস সায়েন্টিস্টস অ্যান্ড রাইটার্স, পৃ. ১২৮ (২০২২)
- যে কেউ জটিল জিনিস বানাতে পারে, তবে আমাদের কাজ সরলতার দ্বারা নির্ধারিত হয়।
- এসওএস ইম অল. প্যানেন, প্রবলেম আন্ড কাটাস্ট্রোফেন ডার বেমানটেন রউমফার্ট [এসওএস ইন স্পেস. ব্রেকডাউন্স, প্রবলেমস অ্যান্ড ডিজাস্টার্স ইন ম্যানড স্পেসফ্লাইট], পৃ. ১৬৩ (২০০০)
- আজ মানবজাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বপ্ন পূরণ হয়েছে। মহাকাশ দখলের অভিযান শুরু হয়েছে।
- জেমস ওবার্গ রচিত রেড স্টার ইন অরবিট (১৯৮১)-এ ১৯৫৭ সালের একটি উক্তি হিসেবে উদ্ধৃত।
সের্গেই কোরোলিয়ভ সম্পর্কে
[সম্পাদনা]
- তিনি সেরাদের একজন ছিলেন।
- ইলন মাস্ক, আরএফই/আরএল-এ প্রকাশিত "ইলন মাস্ক ইনভাইটস ফ্যামিলি অব ফেমড সোভিয়েত রকেট সায়েন্টিস্ট টু ট্যুর স্পেসএক্স" (১১ জুলাই ২০২০)
- সোভিয়েতরা ইচ্ছাকৃতভাবে নিজেদের ভৌগোলিক বিভ্রান্তি তৈরি করেছিল, যাতে তাদের মানববাহী মহাকাশ কেন্দ্রের অবস্থান লুকিয়ে রাখা যায়। ১৯৫৭ সালের দিকে সিআইএ-র গুপ্তচর বিমান মধ্য এশীয় রেলওয়ে স্টেশন তিউরাতামের কাছে প্যাডটি শনাক্ত করে। সিআইএ বিশ্লেষকরা পরবর্তীতে সব সময় একে "তিউরাতাম" হিসেবে ভুল বানানে লিখতে থাকেন। ১৯৬১ সালে সোভিয়েতরা অতীত ভৌগোলিক ভুল তথ্যের একটি বৃথা প্রচেষ্টা হিসেবে তাদের উৎক্ষেপণ স্থলের নাম দেয় "বাইকোনুর"। এটি মূলত মহাকাশ ঘাঁটি থেকে শত শত মাইল দূরের একটি ছোট খনির গ্রাম বাইকোনিরের একটি অদ্ভুত লিপ্যন্তর ছিল। ১৯৯১ সালে যখন কাজাখস্তান স্বায়ত্তশাসিত হয় এবং মহাকাশ বন্দরের নামমাত্র সার্বভৌমত্ব গ্রহণ করে, তখন এর নেতারা একে "বাইকোনির" বলে উল্লেখ করতে শুরু করেন। হয়তো একদিন রাশিয়ানরা একবারের মতো এই দীর্ঘদিনের প্রতারণা বাদ দিয়ে যে মানুষটি এটি প্রতিষ্ঠা করেছেন, সেই সের্গেই কোরোলিয়ভ নামে মহাকাশ ঘাঁটির নামকরণ করবেন। তখন বিশ্বের সব মানচিত্রে একটি একক এবং সম্মানজনক নাম দেখা যাবে।
- জেমস ওবার্গ, "ওমনি ম্যাগাজিন, পৃ. ৩৮" (মে ১৯৯৩)
- তিনি খুবই ইতিবাচক মানসিকতার মানুষ ছিলেন; এটি তার ভেতরের গুণ ছিল। তিনি শ্রমিক থেকে শুরু করে সব স্তরের মানুষকে আকর্ষণ করার চেষ্টা করতেন। তার কর্মক্ষেত্রে সব ধরনের মানুষ কাজ করতেন। আমি প্রতিযোগী নকশা ব্যুরোয় কাজ করলেও তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। বরং আমার এমন এক অনুভূতি কাজ করত যা আমাকে তার দিকে টেনে নিয়ে যেত। কারণ তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি সবাইকে দিয়ে তার কাজ করাতে পারতেন, অথচ কাউকে কোনো চাপ দিতেন না।
- সের্গেই ক্রুশ্চেভ, পিবিএস-এ প্রকাশিত "ইন্টারভিউ উইথ ড. সের্গেই এন. ক্রুশ্চেভ"
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় সের্গেই কোরোলেভ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।