সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ (ইংরেজি: Selena Gomez) (জন্ম: ২২শে জুলাই, ১৯৯২) একজন মার্কিন সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী। “বারনি এ্যন্ড ফ্রেন্ডস” টিভি সিরিজের মাধ্যমে সেলেনা প্রথমে আত্মপ্রকাশ করেন। এটি ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত চলে। সেলেনা গোমেজ স্পাই কিডস থ্রিডি গেম ওভার, ওয়াকার টেক্সাস র্যাঙ্গার ট্রায়াল বাই ফায়ার চলচ্চিত্রেও অভিনয় করেন। এছাড়া তিনি ডিসনি চ্যানেলের দ্য স্যুট লাইফ অফ জ্যাক এন্ড কোডি সিরিজেও অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর তিনি ডিসনির উইজার্ডস অফ ওয়েভার্লি প্লেস সিরিজের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন। এটি সাফল্য অর্জন করে এবং সেলেনা বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হন। পরবর্তিতে সেলেনা ডিসনি চ্যানেলের বিভিন্ন সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে জোনাস ব্রাদারস: লিভিং দ্য ড্রিম, ডিসনি চ্যানেল গেমস উল্লেখযোগ্য। ২০০৯ সালে সেলেনা প্রিন্সেস প্রোটেকশন প্রোগ্রাম এবং উইজার্ডস অফ ওয়েভার্লি প্লেস দ্য মুভি চলচ্চিত্র দু'টিতে অভিনয় করেন। এরপর সেলেনা কিস অ্যান্ড টেল নামে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের শীর্ষ দশে স্থান লাভ করে।
উক্তি
[সম্পাদনা]- আমি বুঝতে পেরেছি, মানুষ সবসময় সেই জিনিসটাই চায়, যা তাদের নেই। কিন্তু দিন শেষে, তোমার কাছে যা নেই তার চেয়ে তোমার কাছে যা আছে তা অনেক বেশি সুন্দর!
- টুইস্ট ম্যাগাজিন (২০০৮), উদ্ধৃত:"11 inspirational Selena Gomez quotes the world needs in a year like 2016", নিক গ্রিমশো, বিবিসি রেডিও ১ (২০১৬)।
- আমি ছোটবেলায় খুব লাজুক ছিলাম।
- সেলেনা গোমেজ [১]