সৈয়দ আলী আহসান
অবয়ব
সৈয়দ আলী আহসান (২৬ মার্চ ১৯২২ - ২৫ জুলাই ২০০২) বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ছিলেন। ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। সৈয়দ আলী আহসানকৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসাবে স্বীকৃত।
উক্তি
[সম্পাদনা]- আমি যদি কখনো মহাকাব্য লিখি, সে মহাকাব্যে ঘটনার শাসনে নিয়ন্ত্রিত কোনো কাহিনী থাকবে না; সেখানে ইতিহাসের অংশ, অতর্কিত চিন্তার সংশয়, স্মৃতির অনুরণন, ধর্ম নির্দেশের নিষ্পেষণে আত্মার আর্তনাদ একসঙ্গে কথা বলে উঠবে।
- সৈয়দ আলী আহসান তাঁর কাব্যলোক, সোনার সিলেট
- আবেগ যদি চিন্তার দ্বারা সমর্থিত না হয় এবং বুদ্ধির দ্বারা পরিশোধিত না হয়, তবে সে আবেগ কুহেলিকাই সৃষ্টি করতে পারে, জীবনের সম্ভাবনা জাগায় না। তাই শুধু আবেগের ওপর নির্ভরশীল যেসব কবিতা তাতে কোনো বিস্ময় নেই।
- সৈয়দ আলী আহসান তাঁর কাব্যলোক, সোনার সিলেট
- যে পৃথিবীতে জীবনের স্বাভাবিক ছন্দ ভেঙে গেছে এবং যেখানে মানুষের পদক্ষেপ অর্থহীনতায় যেন উৎসর্গীকৃত সেখানে শৃঙ্খলিত সূরের সম্মোহন কি করে আসে? সেখানে কবিতা বিচিত্র ভঙ্গুর শব্দচূর্ণের উদ্যমহীন সমস্বর।
- সৈয়দ আলী আহসান তাঁর কাব্যলোক, সোনার সিলেট
- বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এ ভাষা আমাদের জাগ্রত চৈতন্যের ভাষা, আমাদের অতীতের ইতিহাসের ভাষা, আমাদের ভবিষ্যতের আনন্দ, অনুজ্ঞা এবং প্রত্যয়ের ভাষা । এ ভাষার বিরুদ্ধে যখন আঘাত এসেছিল তখন সংঘবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের প্রতিবাদটা ছিল অস্তিত্ব রক্ষার প্রতিবাদ । একটি জাতি তার ভাষাকে হারিয়ে ফেললে সে অস্তিত্বহীন হয় । এই অস্তিত্বহীনতা থেকে মুক্তির জন্য আমরা সংগ্রাম করেছিলাম।
- নির্বাচিত প্রবন্ধ পৃষ্ঠা -১০
- কখনও আকাশ, যেখানে অনেক হাসিখুশি ভরা তারা; কখনও সাগর, যেখানে স্রোতের তরঙ্গ দিশাহারা।
- সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি।
সৈয়দ আলী আহসান সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- সৈয়দ আলী আহসান ছিলেন বাংলাদেশের দ্বিতীয়ার্ধের শীর্ষ বুদ্ধিজীবী, কবি ও শিক্ষাবিদ।
- সৈয়দ আলী আহসানের ২০তম মৃত্যুবার্ষিকী: একজন মহান ব্যক্তির জীবন ও কর্ম, দ্যা ডেইলি স্টার
- তিনি ছিলেন একজন বড় কবি, বড় মানুষ। তাঁর অজস্র লেখা। তিনি বড়দের জন্য যেমন লিখেছেন, তেমনি ছোটদের জন্যও তাঁর সাহিত্যের ভাণ্ডার কম নয়।
- সৈয়দ আলী আহসান আমাদের প্রেরণা ও মননশীলতার অনন্য বাতিঘর। জাতীয় চেতনাবোধের আকাশে দীপ্যমান তারকা।
- তাঁর কবিতা 'আমার পূর্ব-বাংলা' তিনটি আলাদা পর্বে লিখিত একটি কবিতা, যা একসঙ্গে নৈসর্গিক বাংলাদেশের একটি অখণ্ড চিত্র ধরে আছে।
- প্রসঙ্গ : সৈয়দ আলী আহসানের কবিতা, সাম্প্রতিক দেশকাল