সৈয়দ জামিল আহমেদ
অবয়ব

সৈয়দ জামিল আহমেদ ( জন্ম: ৭ এপ্রিল ১৯৫৫) একজন বাংলাদেশী পণ্ডিত, নাট্য পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড মিউজিক বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
উক্তি
[সম্পাদনা]- আমরা সব রং, শব্দ, গান ও স্বাদ একইভাবে উপলদ্ধি করি না। সেই অর্থে আমরা সবাই বিশেষ মানুষ।
- শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সৈয়দ জামিল আহমেদ এই সাক্ষাৎকারে বলেছেন।
- আমি যখন কোনো কাজ করতে বসি তখন নিয়মের ধার ধারি না। আমি বই-পুস্তক খুলে বসি না যে কোনো নিয়ম মেনে লিখতে হবে। আমি যখন নির্দেশনা বা পরিচালনার জায়গাটায় কাজ করি তখন আমি বুঝতে চেষ্টা করি টেক্সটের পারফর্মেন্স।
- বাংলা ট্রিবিউন ঈদ সংখ্যা ২০১৯-এ প্রকাশিত অংশের পর থেকে এই সাক্ষাৎকারে বলেছেন। ১৭ মে ২০১৯
- আমি মনে করি চরম সত্য বলে কিছু নাই
- বাংলা ট্রিবিউন ঈদ সংখ্যা ২০১৯-এ প্রকাশিত অংশের পর ২য় পর্ব থেকে এই সাক্ষাৎকারে বলেছেন। ২১ জুন ২০১৯
- আমি মনে করি, রাষ্ট্রকে গণতান্ত্রিক হতে হলে শতবৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। শিল্পকলার চর্চা অর্থাৎ সাংস্কৃতিক অনুশীলন আমাদের গণতন্ত্রের সেই পথ দেখাতে খুব সাহায্য করতে পারে।
- কালবেলা বিশেষ সাক্ষাৎকার "বোরকা, ওয়াজ মাহফিল ইস্যুতে আপনার একটি বক্তব্য নিয়ে আপনাকে ইসলামবিদ্বেষী আখ্যায়িত করা হচ্ছে? এ ক্ষেত্রে আপনার বক্তব্য কী? এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন। ২৫ সেপ্টেম্বর ২০২৪
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় সৈয়দ জামিল আহমেদ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।