স্টিফেন ওকেচুকু কেশি
অবয়ব
স্টিফেন ওকেচুকু কেশি (২৩ জানুয়ারি ১৯৬২ – ৭ জুন ২০১৬) ছিলেন একজন নাইজেরীয় ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার। তার খেলোয়াড়ি জীবনে, কেশি একজন ডিফেন্ডার হিসেবে খেলেছেন এবং নাইজেরিয়া জাতীয় দলের হয়ে ৬০টি ম্যাচে অংশগ্রহণ করেছেন, যা তাকে অবসরের সময়ে দেশের দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়ে পরিণত করেছিল।
উক্তি
[সম্পাদনা]- মানুষ সবসময় সমালোচনা করবে, এটা ঘটবেই। এমনকি ভাই-বোনদের মধ্যেও মতভেদ থাকতে পারে এবং একে অপরকে অপছন্দ করতেও পারে, যদিও তারা একই পরিবারের সদস্য। তাই দেশের প্রত্যেকজন মানুষ আপনাকে পছন্দ করবে—এমনটা ভাবা বুদ্ধিমানের কাজ নয়। আমি কেবল তখনই সীমারেখা টানি, যখন এই সমালোচনা আমার পরিবারের উপর প্রভাব ফেলে।
- কেশি সাক্ষাৎকার: আমি আমার পরিবারের উপর আক্রমণ অপছন্দ করি। দ্যা ক্যাবল (নাইজেরিয়া), ৭ জুলাই ২০১৪
- আমি আবেগ দিয়ে খেলোয়াড় নির্বাচন করি না।
- কেশি সাক্ষাৎকার: আমি আমার পরিবারের উপর আক্রমণ অপছন্দ করি। দ্যা ক্যাবল (নাইজেরিয়া), ৭ জুলাই ২০১৪
- নিজের দেশে কাজ করা যে কতটা কঠিন, আমি এখন বুঝেছি। যখন আমি টোগোকে আফকন ও বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করালাম, তারা আমাকে জাতীয় সম্মাননা এবং কূটনৈতিক পাসপোর্ট প্রদান করেছিল। তাদের কৃতজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ।
- ঈগলস-এর কোচ হওয়ার সিদ্ধান্ত বদলাবো না - কেশি। ভ্যাঙ্গার্ড (নাইজেরিয়া), ৩ জুলাই ২০১৪
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় স্টিফেন ওকেচুকু কেশি সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।