বিষয়বস্তুতে চলুন

স্টিভেন চু

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
২০০৯ সালে স্টিভেন চু

স্টিভেন চু (জন্ম ২৮ ফেব্রুয়ারি,১৯৪৮) হলেন একজন আমেরিকান পদার্থবিদ এবং প্রাক্তন সরকারি কর্মকর্তা। তিনি একজন নোবেল বিজয়ী এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ১২তম জ্বালানি সচিব ছিলেন। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের উইলিয়াম আর. কেনানের জুনিয়র অধ্যাপক এবং আণবিক ও কোষীয় শরীরবৃত্তবিদ্যার অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া,বার্কলেতে তার গবেষণার জন্য এবং বেল ল্যাবরেটরিজ ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেজারের আলোর মাধ্যমে পরমাণুকে শীতলীকরণ এবং আবদ্ধ করণ গবেষণার জন্য সুপরিচিত। এই কাজের জন্য তিনি ১৯৯৭ সালে ক্লদ কোহেন-তানুদজি এবং উইলিয়াম ড্যানিয়েল ফিলিপসের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

উক্তি

[সম্পাদনা]
  • পরমাণুগুলো অনেকটা পতঙ্গের মতো হয়ে যায় এবং তারা উচ্চতর লেজার তীব্রতার অঞ্চলটি খুঁজতে থাকে।
    • ১৩ জুলাই ১৯৮৬ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত জেমস গ্লিকের লেজার্স স্লো অ্যাটম ফর স্ক্রুটিনি প্রবন্ধে উদ্ধৃত করেন কীভাবে পরমাণুকে শীতলকরণ করা হয়।
  • আমার পরিবারের নিকটাত্মীয়দের মধ্যে আমিই সবচেয়ে কম শিক্ষিত ব্যক্তি। আমার অন্য দুই ভাইয়ের একাধিক উচ্চতর ডিগ্রি রয়েছে আর আমার আছে কেবল একটি। [...] তবে সত্যি বলতে নোবেল পুরস্কার পাওয়ার পর এখন আমি নিজেকে তাদের সমান মনে করি।
  • নোবেল পুরস্কার ঘোষণার পর সকাল ৭টা পর্যন্ত অপেক্ষা করে আমি আমার মাকে ফোন করি। তিনি বলেছিলেন “সেটা তো ভালো তা তুমি আমাকে দেখতে আসছ কবে?”
    • নিউ ইয়র্ক টাইমস, ১৬ এপ্রিল ২০০৯ [২]

বহিঃসংযোগ

[সম্পাদনা]