স্টিভ আরউইন
অবয়ব

স্টিভ আরউইন (২২ ফেব্রুয়ারি ১৯৬২ – ৪ সেপ্টেম্বর ২০০৬) ছিলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বিয়ারওয়াহতে অবস্থিত 'অস্ট্রেলিয়া জুয়ের মালিক এবং ব্যবস্থাপক। তিনি মূলত তার প্রথাগত ধারার বাইরের বন্যপ্রাণী বিষয়ক তথ্যচিত্র সিরিজ দ্য ক্রোকোডাইল হান্টারেরজন্য বিশ্বব্যাপী সমাদৃত ছিলেন।
উক্তি
[সম্পাদনা]- সাপ কামড়ালে কী করতে হয় বা বিষধর প্রাণীদের আশেপাশে কীভাবে থাকতে হয়।সে বিষয়ে আমার শিক্ষামূলক বার্তার মাধ্যমে আমি সম্ভবত হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছি। হ্যাঁ, আমি রোমাঞ্চপ্রিয়, কিন্তু শিক্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
- *সায়েন্টিফিক আমেরিকান* অনলাইন সাক্ষাৎকার (২৬ মার্চ ২০০১)
- আমার মনে হয় আমার পথ সবসময় বন্যপ্রাণীর দিকেই ছিল। বন্যপ্রাণী অনেকটা চুম্বকের মতো, যা আমি এড়াতে পারি না।

- যদি আমার কোনোদিন কিছু হয়ে যায়, মানুষ বলবে 'আমরা জানতাম কোনো কুমিরই তাকে ধরবে!'
- আইএমডিবি জীবনী থেকে।
- জন্ম একজন 'ওয়াইল্ডলাইফ ওয়ারিয়র' (বন্যপ্রাণী যোদ্ধা) হিসেবে, মৃত্যুও হবে একজন বন্যপ্রাণী যোদ্ধা হিসেবেই।
- রেডিও অ্যালিসে দেওয়া সাক্ষাৎকার।
- তোতাপাখিদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভয় কাজ করে। অন্যান্য সব বন্যপ্রাণীর ক্ষেত্রে আমি যতটা দক্ষই হই না কেন, তোতাপাখিদের আমাকে মেরে ফেলার এক অদ্ভুত ইচ্ছা থাকে। আমি নিশ্চিত নই কেন, তবে তারা আমার জন্য 'ক্রিপ্টোনাইটের' মতো!
- আমি যা করি তা নিয়ে আমি অত্যন্ত আবেগপ্রবণ। আমি আমার কাজকে ভালোবাসি। লোকে বলে, "ঈশ্বর, এই লোকটাকে একটা ভ্যালিয়াম বা অন্য কিছু দাও তো, সে কি একটা দিনও খারাপ কাটাতে পারে না?"
- 'ক্রাইকি' মানে হলো বিস্ময়কর কিছু বা চমৎকার!
- ক্রাইকি, বন্ধু। এমজিএম ভবনের সেই সব নির্বাহী, প্রযোজক আর হাঙরদের সাথে ডিল করার চেয়ে কুমির বা র্যাটল স্নেক সামলানো অনেক বেশি নিরাপদ।
- এবিসিতে অ্যান্ড্রু ডেনটনকে দেওয়া সাক্ষাৎকার (২০০৪)
- আমার ভক্তদের জন্য একটি বার্তা আছে। এই পৃথিবীতে আপনি যা করতে চান, তা অর্জন করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমি খুঁজে পেয়েছি। তা হলো জীবনের যে পথই আপনি বেছে নিন না কেন, তার প্রতি আবেগপ্রবণ এবং উৎসাহী হোন, তবেই আপনি বিজয়ী হবেন।
- অ্যানিম্যাল প্ল্যানেট, ২০০৭।
- স্টিভ একদিন 'ক্রক ওয়ানে' এল এবং আমরা বসে কথা বললাম। সে বলল, "দেখো, আমি যা করতে চাইছি তা নিয়ে তুমি আমাকে শেখাও।" আমি বললাম, "দেখো স্টিভ, তুমি কি জানো যে মানুষ তোমাকে একজন নিরেট বোকা ভাবে?" সে বলল, "হ্যাঁ।" আমি বললাম, "তুমি কি আসলেই বোকা?" সে পালটা প্রশ্ন করল, "জ্যামি, তুমি কি আমার শো দেখো?" আমি বললাম, "খুব একটা না।" সে বলল, "একবারও কি দেখেছ?" আমি বললাম, "হ্যাঁ, দু-একবার।" সে বলল, "কেন দেখেছ?" আমি বললাম, "তুমি কখন ভুল করো তা দেখার জন্য।" সে বলল, "এই তো ধরেছি! যখনই আমি তোমাকে এটি দেখার জন্য আটকে ফেলব যে আমি কোনো ভুল করছি কি না, তখনই আমি তোমাকে যা শেখাব তুমি তা মনে রাখবে।"
- ডঃ জ্যামি সেমুরের স্মৃতিচারণ থেকে (২০১৪)
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় স্টিভ আরউইন সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে স্টিভ আরউইন সংক্রান্ত মিডিয়া রয়েছে।