বিষয়বস্তুতে চলুন

হলুদ (রং)

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

হলুদ হলো একটি রঙ বা বর্ণ। হলুদ রঙ-এর তরঙ্গদৈর্ঘ্য সাধারণত ৫৭০-৫৯০ ন্যানোমিটার হয়ে থাকে। লাল এবং সবুজ রঙের সংমিশ্রণে হলুদ রঙ পাওয়া যায়।

উক্তি

[সম্পাদনা]
  • আমি এই অঘ্রাণেরে ভালোবাসি—বিকেলের এই রঙ—রঙের শূন্যতা
    রোদের নরম রোম—ঢালু মাঠ—বিবর্ণ বাদামি পাখি—হলুদ বিচালি
    পাতা কুড়াবার দিন ঘাসে-ঘাসে—কুড়ুনির মুখে তাই নাই কোনো কথা।
    • জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড) - জীবনানন্দ দাশ, প্রকাশক- বেঙ্গল পাবলিশার্স, কলকাতা, প্রকাশসাল- ১৯৪০ খ্রিস্টাব্দ (১৩৪৭ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৯১
  • পিছনে আঁধার ডাহিন বাঁ-ধার ফিকে ক’রে আনে হলুদ-চাঁদ,
    কালোর ঝালর তুলে ঝল্‌মল হেসে ওঠে যেন দূরের বাঁধ।
    • হলুদ চাঁদ, সুনির্মল বসু, সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা, প্রকাশক- মিত্র ও ঘোষ, কলকাতা, প্রকাশসাল- ১৯২৭ খ্রিস্টাব্দ (১৩৩৪ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৯৯
  • এখানে গাছের পাতা যেতেছে হলুদ হয়ে—নিঃশব্দে উল্কার মতাে ঝ’রে
    একদিন তুমি এসে তবু এই হলুদ আঁচল রেখে ঘাসের ভিতরে
    শান্তি পাবে; সন্ধ্যার জলের দিকে শূন্য চোখে রবেনাকো তাকিয়ে এমন
    অস্পষ্ট সংকটে এসে—মুখে কথা ফুরােবে না—এখন যা গভীর গােপন
    প্রাণের চারুণা পাবে অন্ধকারে; ব্যাপ্তি পাবে;
  • বিয়ের ফুলটি ফোটার আগেই ‘গায়ে হলুদ’ যার,
    সবাই তারে ফেলবে চিনে’—শিউলি যে নাম তার।
    ডাল‍্টি কিছু উঁচুই বটে, কুলীন বাপের মেয়ে,—
    স্বভাবটি তাঁর রুক্ষ যেমন, গরিব সবার চেয়ে।
    • মোহিতলাল মজুমদার, শিউলির বিয়ে, কাব্য-মঞ্জুষা- মোহিতলাল মজুমদার, পঞ্চম সংস্করণ, প্রকাশসাল- বৈশাখ ১৩৬৫ বঙ্গাব্দ, পৃষ্ঠা ১৩৭
  • আসলো উড়ে প্রজাপতি
    আনন্দে মশগুল;
    চলতে পথে দেখতে পেলাম
    হল্‌দে-রঙা ফুল।
    তখন সবে ভোর হয়েছে,
    রাতের আঁধার নাই,
    হলুদ রঙের ছোপ লেগেছে
    পূব গগনে তাই।
    • হল্‌দে-রঙা ফুল, সুনির্মল বসু, সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা, প্রকাশক- মিত্র ও ঘোষ, কলকাতা, প্রকাশসাল- ১৯২৭ খ্রিস্টাব্দ (১৩৩৪ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১০৩
  • এখানে ঘুঘুর ডাকে অপরাহ্ণে শান্তি আসে মানুষের মনে;
    এখানে সবুজ শাখা আঁকাবাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে;
    • জীবনানন্দ দাশ, রূপসী বাংলা - জীবনানন্দ দাশ, প্রকাশক- সিগনেট প্রেস, কলকাতা, প্রকাশসাল- ১৯৫৭ খ্রিস্টাব্দ (১৩৬৪ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৪২
  • সুখ নেইকো মনে
    নেলকাটারটা হারিয়ে গেছে হলুদ বনে বনে।
  • ঝাউ-শাখা দোলে বায়ু-হিল্লোলে—লাউএর মাচায় আলোর ঢেউ,
    এদিকে আঁধার ওদিকে আলোক—এমন দেখেছ তোমরা কেউ?
    • সুনির্মল বসু, হলুদ চাঁদ, সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা- সুনির্মল বসু, প্রকাশক- মিত্র ও ঘোষ, কলকাতা, প্রকাশসাল- ১৯২৭ খ্রিস্টাব্দ (১৩৩৪ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৯৯

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]