হেইনরিখ রোরার
অবয়ব
(হাইনরিখ রোরার থেকে পুনর্নির্দেশিত)

হাইনরিখ রোরার (জন্ম: ৬ জুন, ১৯৩৩ – ১৬ মে, ২০১৩) একজন সুইস পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি এবং কগের্ড বিনিগ যৌথভাবে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ উদ্ভাবনের জন্য ১৯৮৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
উক্তি
[সম্পাদনা]- তাই আসন্ন ন্যানোমিটার যুগকে আন্তঃবিভাগীয় যুগ হিসেবেও অভিহিত করা যেতে পারে।
- ১৯৯৩ সালের ২৫ জুন টোকিও বিশ্ববিদ্যালয়ে তাঁর নিশিনা মেমোরিয়াল লেকচার ক্ষুদ্রকরণের অগ্রগতি কীভাবে স্ব-সংযোজনকারী আণবিক কাঠামো তৈরির কৌশল বিকাশের ইঙ্গিত দেয় তা ব্যাখ্যা করতে গিয়ে হাইনরিখ রোরার এই কথা বলেন। প্রকাশিত হয়েছে: Nishina memorial lectures: creators of modern physics। Springer। ২০০৮। পৃষ্ঠা 506। আইএসবিএন 4431770550।
- আমার জানামতে, উল্লেখযোগ্য কোনো অগ্রগতিই কখনও প্রতিযোগিতা থেকে জন্ম নেয়নি। ... বিজ্ঞানে অন্যদের চেয়ে সেরা হওয়ার যে ব্যবহারিক মূল্য তা খুব সামান্যই। বৈজ্ঞানিক প্রতিযোগিতার ধারণাটি কতটা অবান্তর তার অসংখ্য উদাহরণ রয়েছে।
- হাইনরিখ রোরার, সায়েন্স পার্ট অফ আওয়ার ফিউচার, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স রিভিউস ভলিউম ১৯, ১৯৩, ১৯৯৪।
- আমি অ্যাংস্ট্রমের প্রতি সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলেছি।
- আত্মজীবনী থেকে, নোবেল লেকচার্স, ফিজিক্স ১৯৮১-১৯৯০, প্রধান সম্পাদক টোরে ফ্র্যাংসমির, সম্পাদক গোস্তা এক্সপাং, ওয়ার্ল্ড সায়েন্টিফিক পাবলিশিং কোং, সিঙ্গাপুর, ১৯৯৩
- বিজ্ঞানে আমরা নতুনত্বের ওপর নির্ভর করে বেঁচে থাকি। তাই আপনি যখন নতুন কিছু করেন তখন আপনাকে কিছু নির্দিষ্ট বিশ্বাস জয় করতে হয় যেমন: এটি করা সম্ভব নয় কিংবা এটি গ্রহণযোগ্য হবে না ইত্যাদি।
- ৯ এপ্রিল ২০০৮-এ স্টকহোমের নোবেল ফাউন্ডেশনে হাইনরিখ রোরারের সাথে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণকারী ছিলেন Nobelprize.org-এর প্রধান সম্পাদক অ্যাডাম স্মিথ।
- আমাদের ভুল করার স্বাধীনতা ছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুর্ভাগ্যবশত, বিজ্ঞানীদের এই স্বাধীনতা ক্রমশ হারিয়ে যাচ্ছে। ... অন্যথায়, আপনি কেবল সাধারণ কাজগুলোই করবেন। সবাই যা ভাবে, তার বাইরে গিয়ে কিছু করার সাহস আপনি পাবেন না।
- ৯ এপ্রিল ২০০৮-এ স্টকহোমের নোবেল ফাউন্ডেশনে হাইনরিখ রোরারের সাথে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণকারী ছিলেন Nobelprize.org-এর প্রধান সম্পাদক অ্যাডাম স্মিথ।
- তরুণদের মন এখনও কোনো বিষয়ের পক্ষপাতিত্বে আচ্ছন্ন নয়। তারা বিশেষজ্ঞ মতামতের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেনি। বিশেষজ্ঞ মতামতের জন্য নিজেদের জানার বাইরে যাওয়া বেশ কঠিন। একজন বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি যখন একটি নতুন ক্ষেত্রে কাজ শুরু করেন তখন আপনি নিশ্চিতভাবেই ২০ বছর তরুণ হয়ে যান। কারণ সেই নতুন ক্ষেত্রে আপনি তখনও পক্ষপাতদুষ্ট নন এবং আপনি বিষয়গুলোকে আরও নির্ভার ও মুক্ত মনে দেখতে পারেন।
- ৯ এপ্রিল ২০০৮-এ স্টকহোমের নোবেল ফাউন্ডেশনে হাইনরিখ রোরারের সাথে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণকারী ছিলেন Nobelprize.org-এর প্রধান সম্পাদক অ্যাডাম স্মিথ।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় হেইনরিখ রোরার সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে হেইনরিখ রোরার সংক্রান্ত মিডিয়া রয়েছে।