বিষয়বস্তুতে চলুন

হাফিজ উদ্দিন আহমদ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

হাফিজ উদ্দিন আহমদ (জন্ম ২৯ অক্টোবর ১৯৪৪) হলেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ফুটবলার, ও মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন। তিনি তারেক রহমান সরকারের মন্ত্রী এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ভোলা-৩ আসন থেকে তিনি পরপর ৬ বার সহ ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

উক্তি

[সম্পাদনা]
  • এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি। আমি যদি তার কথা শুনতাম, তাহলে তারপরেই আমার অবস্থান হতো।
    • ১৮ এপ্রিল ২০২৬ ভোলার সার্কিট হাউসে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেছেন
  • দেশের মানুষ পিআর বোঝে না, আর সেটি চায়ও না। এ দেশের মুক্তিকামী মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে চায়।
    • ভোলার তজুমদ্দিন উপজেলার খাসের হাট এলাকায় শম্ভুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় বলেছেন, ১৬ অক্টোবর ২০২৫
  • মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখার কোনো সুযোগ নেই।
    • ২২ ফেব্রুয়ারি ২০২৬ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বলছেন,২৩ ফেব্রুয়ারি ২০২৬,আরটিভি
  • জামায়াতে ইসলামী ভদ্র দল, সংসদে তারা খুবই ডিসিপ্লিন্ড, সবার সঙ্গে ভালো ব্যবহার করে।
    • ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বলছেন, ১৮ এপ্রিল ২০২৬,ইত্তেফাক
  • গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।
    • বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন। ১৬ এপ্রিল ২০২৬, যুগান্তর

বহিঃসংযোগ

[সম্পাদনা]