হামাস
অবয়ব
হামাস (আরবি: حماس, প্রতিবর্ণীকৃত: হামাস, অনুবাদ 'উদ্দীপনা', حركة المقاومة الاسلامية হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (ইসলামি প্রতিরোধ আন্দোলন) এর একটি সংক্ষিপ্ত রূপ) হল ফিলিস্তিনের একটি ইসলামি রাজনৈতিক দল যারা গাজা শহর নিয়ন্ত্রণ করে। হামাসের ইজ্ আদ-দীন আল-কাসসাম ব্রিগেড নামে একটি সামরিক শাখা আছে। জানুয়ারী ২০০৬ সালে ফিলিস্তিনি পার্লামেন্টে সংসদীয় নির্বাচনে অধিকাংশ আসন জিতে,জুন ২০০৭ সাল থেকে হামাস ফিলিস্তিন অঞ্চলের গাজা ভূখণ্ড পরিচালিত করছে এবং তারপর সহিংস সংঘাতের মাধ্যমে ফাতাহ রাজনৈতিক প্রতিষ্ঠানকে পরাজিত করেছে। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরায়েল হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে, কিন্তু ইরান, রাশিয়া এবং তুরস্ক , চীন, সিরিয়া হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেনি।
উক্তি
[সম্পাদনা]- আমাদের কাছে হামাস কিংবা প্রতিরোধ যোদ্ধারা কোনো সন্ত্রাসী সংগঠন নয়। এটি একটি রাজনৈতিক মতাদর্শ।
- আপনি যদি ইতিহাসের দিকে ফিরে তাকান, আপনি জানেন যে হয়তো ইয়াসির আরাফাতকে মোকাবেলা করার জন্য ইসরাইল হামাসকে তৈরি করতে চেয়েছিল এবং তারা (ইসরায়েল) হামাসকে তৈরি করতে সহায়তা করেছিল।
- ইসরায়েল ইসলামপন্থীদের নিয়ন্ত্রণ করতে এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রভাব কমানোর জন্য হামাসের উত্থানকে কাজে লাগানোর চেষ্টা করেছিল...কিন্তু ইসরায়েল তাদের ভুল বুঝতে পারে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় হামাস সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।