বিষয়বস্তুতে চলুন

হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ বাংলাদেশি লেখক হুমায়ুন আজাদ রচিত প্রবচন সংকলন। ফেব্রুয়ারি ১৯৯২ সালে (ফাল্গুন, ১৩৯৮ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই সংকলনে সর্বমোট ২০০টি প্রবচন যুক্ত হয়েছে। আজাদ সংকলনটি হুমায়ুন আজাদ গুস্তাভ ফ্লোবের প্রবচনগুচ্ছের অনুকরণে এ গ্রন্থটি সংকলন প্রণয়ন করেন। লেখক এটি উৎসর্গ করেছেন অধ্যাপক কবির মজুমদারকে।

উক্তি

[সম্পাদনা]
  • বাঙালি আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনো কখনো সফল হয়; এবং সফল হওয়ার পর বাঙালির মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো।
    • হুমায়ুন আজাদহুমায়ুন আজাদের প্রবন্ধগুচ্ছ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: জুলাই ২০০৭, পৃষ্ঠা: ৩৩
  • একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়।
    • হুমায়ুন আজাদহুমায়ুন আজাদের প্রবন্ধগুচ্ছ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: জুলাই ২০০৭, পৃষ্ঠা: ৫০
  • এদেশের মুসলমান এক সময় মুসলমান বাঙালি, তারপর বাঙালি মুসলমান, তারপর বাঙালি হয়েছিলো; এখন আবার তারা বাঙালি থেকে বাঙালি মুসলমান, বাঙালি মুসলমান থেকে মুসলমান বাঙালি, এবং মুসলমান বাঙালি থেকে মুসলমান হচ্ছে। পৌত্রের ঔরষে জন্ম নিচ্ছে পিতামহ।
    • হুমায়ুন আজাদহুমায়ুন আজাদের প্রবন্ধগুচ্ছ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: জুলাই ২০০৭, পৃষ্ঠা: ৩৩-৩৪
  • আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে।
    • হুমায়ুন আজাদহুমায়ুন আজাদের প্রবন্ধগুচ্ছ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: জুলাই ২০০৭, পৃষ্ঠা: ২৬
  • মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দিরও ভাঙে ধার্মিকেরা, তারপরও তারা দাবি করে তারা ধার্মিক, আর যারা ভাঙাভাঙিতে নেই তারা অধার্মিক বা নাস্তিক।
    • হুমায়ুন আজাদহুমায়ুন আজাদের প্রবন্ধগুচ্ছ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: জুলাই ২০০৭, পৃষ্ঠা: ৫৪
  • মসজিদ ও মন্দির ভাঙার সময় একটি সত্য দীপ্ত হয়ে ওঠে যে আল্লা ও ভগবান কতো নিষ্ক্রিয়, কতো অনুপস্থিত!
    • হুমায়ুন আজাদহুমায়ুন আজাদের প্রবন্ধগুচ্ছ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: জুলাই ২০০৭, পৃষ্ঠা: ৫৪
  • ধর্মের কাজ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা; তাই এক ধার্মিকের রক্তে সব সময়ই গোপনে শানানো হ'তে থাকে অন্য ধার্মিককে জবাই করার ছুরিকা।
    • হুমায়ুন আজাদহুমায়ুন আজাদের প্রবন্ধগুচ্ছ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: জুলাই ২০০৭, পৃষ্ঠা: ৫৮
  • বাঙলার প্রতিটি ক্ষমতাধিকারী দল সংখ্যাগরিষ্ঠ দুর্বৃত্তদের সংঘ।
    • হুমায়ুন আজাদহুমায়ুন আজাদের প্রবন্ধগুচ্ছ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: জুলাই ২০০৭, পৃষ্ঠা: ৪৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]