২০১৪ ফিফা বিশ্বকাপ
অবয়ব
২০১৪ ফিফা বিশ্বকাপ ছিল ফিফা বিশ্বকাপের ২০তম আসর, যা ফিফা কর্তৃক আয়োজিত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোর একটি চতুর্বার্ষিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ২০০৭ সালে আয়োজক হিসেবে স্বত্ব পাওয়ার পর, ২০১৪ সালের ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি ছিল ব্রাজিলে আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ (প্রথমটি ১৯৫০ সালে) এবং দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত পঞ্চম আসর। অনেক ভক্ত ও পণ্ডিত এই আসরটিকে এ যাবৎকালের অন্যতম সেরা বিশ্বকাপ হিসেবে অভিহিত করেন।
উক্তি
[সম্পাদনা]



















B
[সম্পাদনা]- ভোরের আলো ফুটতেই আতশবাজি ফোটা শুরু হয়ে গিয়েছিল। পুরো শহর জুড়ে পপ ব্যাং শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল; নারী, পুরুষ নির্বিশেষে শিশুরা—যাদের বেশিরভাগেরই পরনে ছিল হলুদ জার্সি—ফ্লেয়ার জ্বালাচ্ছিল আর গাড়ির হর্ন বাজাচ্ছিল। এই দিনটি এক জাদুকরী দিন হওয়ার কথা ছিল। নিজ দেশে খেলতে নামা ব্রাজিলীয় জাতীয় ফুটবল দল বিশ্বকাপ ফাইনাল থেকে আর মাত্র এক ম্যাচ দূরে ছিল। কেউ ভাবতেও পারেনি যে হাফটাইমের আগেই চোখের জল ঝরবে! কেউ কল্পনাও করেনি যে রাতের খাবারের আগেই রাস্তায় পতাকা পোড়ানো হবে! নিশ্চিতভাবেই কেউ ভাবেনি যে কোনো ব্রাজিলীয় ভক্ত তাদের প্রিয় স্টেডিয়ামে সেমিফাইনাল দেখতে এসে খেলা শেষ হওয়ার অনেক আগেই মাঠ ছেড়ে চলে যাওয়ার চিন্তা পর্যন্ত করবে। কিন্তু আসলে এসবই ঘটেছে। ২০১৪ সালের বিশ্বকাপ—যা শুরুতে অর্থায়ন, প্রতিবাদ আর অবকাঠামো নিয়ে নানা প্রশ্নে জর্জরিত ছিল, পরে গোলের বন্যা আর নাটকীয় সমাপ্তিতে যা আনন্দের জোয়ারে ভেসেছিল—শেষ পর্যন্ত এই একটি কারণেই মনে রাখা হবে: ফুটবলের পরাশক্তি হিসেবে বিবেচিত আয়োজক দলটিকে আজ জুনিয়র দলের মতো নাজেহাল হতে হয়েছে।
- স্যাম বোর্ডেন, "গোল: এ ডার্ক ডে ফর ব্রাজিল" (৮ জুলাই ২০১৪), দ্য নিউ ইয়র্ক টাইমস।
D
[সম্পাদনা]- ডেম্পসি, দারুণ শুরু এখান থেকে। ক্লিন্ট ডেম্পসি কি গোল করতে পারবেন? তিনি এবার পেরেছেন! আমেরিকা এগিয়ে গেল! অবিশ্বাস্যভাবে, মাত্র কয়েক সেকেন্ডের মাথায়! এটা স্রেফ স্বপ্নের মতো! ক্লিন্ট ডেম্পসি প্রথম আমেরিকান হিসেবে তিনটি ভিন্ন ফিফা বিশ্বকাপে গোল করার গৌরব অর্জন করলেন!
- ইয়ান ডার্ক, ঘানা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (১৬ জুন ২০১৪)।
- আমেরিকা যদি এই লিড ধরে রাখতে পারে, তবে গ্রুপের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। গিয়ানের চমৎকার একটি পাস। আন্দ্রে আইয়ু—সমতায় ফিরল ঘানা! আমেরিকানদের হৃদয় ভেঙে দেওয়ার মতো এক অনবদ্য গোল! রক্ষণব্যুহ ভেঙেই গেল!
- ইয়ান ডার্ক, ঘানা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (১৬ জুন ২০১৪)।
- জুসি কর্নার নিচ্ছেন, এবং এই তো! গোল! কেমন হলো এটা? জন ব্রুকস! জন ব্রুকস! আমেরিকার জন্য গোলল! তারা কি তবে ম্যাচটি ছিনিয়ে নিল? একেবারে অবিশ্বাস্য, সে হয়তো নিজেও এমন কিছু স্বপ্নেও ভাবেনি।
- ইয়ান ডার্ক, ঘানা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (১৬ জুন ২০১৪)।
- প্রতিশোধ, আমেরিকার জন্য!
- ইয়ান ডার্ক, ঘানা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (১৬ জুন ২০১৪)।
- আমার মনে হয়, রোনালদো যখন ব্রাজিলের হোটেলে পৌঁছান, তখন তাকে একজন টপলেস মডেল এবং ডোনাল্ড ডাকের পোশাক পরা এক ব্যক্তি অভ্যর্থনা জানিয়েছিলেন।
- ইয়ান ডার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পর্তুগাল (২২ জুন ২০১৪)।
- আন্দ্রে আলমেইদা। ভেলোসোর পাস। ওহ, এটা তো ভুল করে নানির পায়ে চলে গেল! হে ঈশ্বর! আমেরিকা এখানে স্রেফ নিজেদের বিপদ নিজেরা ডেকে আনল! ইউএস ডিফেন্সে এক মহাবিপর্যয়।
- ইয়ান ডার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পর্তুগাল (২২ জুন ২০১৪)।
- তিনি একটু দেরিতে আসলেন, কর্নারটি সাদা জার্সি পরা কারো পায়ে পড়ল না। এখন পড়েছে—জার্মেইন জোনস। ওহ, হ্যাঁ! জার্মেইন জোনস, তার পা থেকে কী দুর্দান্ত এক শট! আমেরিকা সমতায়! স্রেফ অসাধারণ এক স্ট্রাইক।
- ইয়ান ডার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পর্তুগাল (২২ জুন ২০১৪)।
- চমৎকার পাস। জোনস থেকে ইয়েডলিন। প্রায় পৌঁছে গিয়েছিল! বল পেলেন ব্র্যাডলি, তারপর জুসি এবং ডেম্পসি! তিনি কি অফসাইড? না, তিনি অনসাইড! ২-১! এগিয়ে গেল আমেরিকা! আবারো সেই 'ক্যাপ্টেন মার্ভেল'!
- ইয়ান ডার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পর্তুগাল (২২ জুন ২০১৪)।
- তারা কি এখানে কিছু করতে পারবে? বল এবার ক্রিস্তিয়ানো রোনালদোর পায়ে। ওয়াও, দারুণ একটা ক্রস! এবং এটি একটি সমতাসূচক গোল, ভারেলার পা থেকেই! খেলার একেবারে শেষ মুহূর্তে এসেই আমেরিকাকে জয় থেকে বঞ্চিত করা হলো! এবং বলতেই হবে, এটি একটি দুর্দান্ত গোল।
- ইয়ান ডার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পর্তুগাল (২২ জুন ২০১৪)।
- বল অনেক দূর গেল, এবং এখানে মার্টেস্যাকারকে রুখে দিলেন হাওয়ার্ড; কিন্তু এবার জার্মানি গোল করে ফেলল, গোলদাতা থমাস মুলার! ১-০ ব্যবধানে এগিয়ে গেল জার্মানি। আবারো তিনি, আর এখন উত্তেজনা চরমে পৌঁছেছে।
- ইয়ান ডার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম জার্মানি (২৬ জুন ২০১৪)।
- আমেরিকার এখন ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যার অর্থ হলো তারা হয়তো আরও দু-একটি পাল্টা আক্রমণের শিকার হতে পারে। মাইকেল ব্র্যাডলি। চিপ করে বল সামনে বাড়ালেন, আর এটা দেখুন! জুলিয়ান গ্রিন! আপনি কি বিশ্বাস করবেন? এই তরুণ আমেরিকার জন্য আশার আলো জ্বালিয়ে দিল! অসাধারণ! ২-১! কিশোর গ্রিন বাজিমাত করলেন!
- ইয়ান ডার্ক, বেলজিয়াম বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (১ জুলাই ২০১৪)।
- আমার মনে হয় তিনি (ক্লিন্সম্যান) বলছেন যে এখানে এক মিনিটের বেশি সময় দেওয়া উচিত ছিল।
- ইয়ান ডার্ক, বেলজিয়াম বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (১ জুলাই ২০১৪)।
- আমেরিকার বীরত্বপূর্ণ প্রচেষ্টা ছিল, তবে এটি কোনো দুর্ভাগ্যের গল্প নয়। অপেক্ষাকৃত ভালো দলটিই জিতেছে। শেষ ১৬ পর্যন্ত পৌঁছানোই আমেরিকার বর্তমান সক্ষমতার প্রমাণ, তবে তারা এখন এক সুপ্রতিষ্ঠিত দল।
- ইয়ান ডার্ক, এক্স (২ জুলাই ২০১৪)।
- এটি যদি টিম হাওয়ার্ডের শেষ বিশ্বকাপ ম্যাচ হয়ে থাকে, তবে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভালো পথ আর হতে পারে না! তিনি ছিলেন অভাবনীয়। গত ৫০ বছরে বিশ্বকাপে একজন গোলরক্ষক হিসেবে তিনি সর্বোচ্চ সেভ করেছেন।
- আমেরিকার এখন দল পুনর্গঠনের দিকে নজর দেওয়া উচিত। ২০১৮ সালের মধ্যে ডেম্পসির বয়স হবে ৩৫; জোনস, বিজলি এবং বেকারম্যানের বয়স হবে ৩৬ এবং হাওয়ার্ডের ৩৯। তারা সবাই মার্কিন ফুটবলের দুর্দান্ত সেবক।
- টেলর টুয়েলম্যানের সাথে আমেরিকার ম্যাচগুলোর কভারেজ নিয়ে আপনাদের সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে সাথেই থাকুন; বিশ্বকাপ এখনও চলছে।
- এই যে টনি ক্রুস। সামি খেদিরা। এবার থমাস মুলার। ফ্রি কিক ব্রাজিলের পক্ষে দেওয়া হবে; খেলা এখন তুঙ্গে রয়েছে।
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- ইয়ান ডার্ক: ক্লোসা কর্নার নিচ্ছেন। বল অনেক দূর গেল এবং গোল! আবারো সেই থমাস মুলার! এটি তার ক্যারিয়ারের দশম বিশ্বকাপ গোল, যা জার্মানিকে এগিয়ে দিল! ব্রাজিল এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয়লাভ করেছিল। কিন্তু এবার কাজটা অনেক বেশি কঠিন হতে পারে। কারণ এবার তাদের তাড়া করতে হচ্ছে জার্মানিকে।
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- ওহ, ক্রুস। এখানে আরও সমস্যা তৈরি হচ্ছে, এই যে ক্লোসা! ইতিহাসের সেই নায়ক, তিনি এটি করে দেখালেন! ২-০! এবং এই গোলটিই তাকে চিরদিনের জন্য রেকর্ড বইয়ে জায়গা করে দিল! ব্রাজিলকে এখন স্রেফ ধুয়েমুছে সাফ করে দেওয়া হচ্ছে। ১৬টি গোল—বিশ্বকাপের সর্বকালের সেরা রেকর্ড। এটি তার ২৩তম বিশ্বকাপ ম্যাচ। ব্রাজিলের কান্না, আর সেই তরুণীটিই কেবল একা নয় যে বর্তমানে এই পুরো দেশ-ই চোখের জল ফেলছে। কিন্তু দাঁড়ান এক মিনিট! এই যে বার্নার্ড! তিনি কি ব্রাজিলকে ম্যাচে ফেরাতে কিছু করতে পারবেন বলে ম্নে হয়?
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- কিন্তু কোনো কাজ-ই হচ্ছে না। তারা দুই গোলে পিছিয়ে। এবার লাম। মুলার বলটি মিস করলেন! এবং এটি তিন নম্বর গোল, টনি ক্রুস! জার্মানি তাণ্ডব চালাচ্ছে! তারা নিজেরাও এটি বিশ্বাস করতে পারছে না! ক্রুসের অনবদ্য এক হিট। জুলিও সিজার বলটি ঠেকাতে পারতেন, কিন্তু পারলেন না। টনি ক্রুস জার্মানির হয়ে তার ৫০তম ম্যাচটিকে একটি গোল দিয়ে স্মরণীয় করে রাখলেন। মাঝেমধ্যে এটি স্রেফ শুটিং গ্যালারির মতো মনে হচ্ছে। ওহ, আর এখন এটি দেখুন। পরিস্থিতি আরও খারাপ হতে পারে; খেদিরা বলটি ভেতরে পাস দিলেন। ওহ! ৪-০! অবিশ্বাস্য! আবারো ক্রুস! ব্রাজিলকে স্রেফ মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে! এটি অত্যন্ত বিস্ময়কর।
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- দুই মিনিটে তার দুটি গোল, আর ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিতভাবেই শেষ। এটিই প্রথমবার যে ব্রাজিল কোনো বিশ্বকাপ ম্যাচে চার গোলে পিছিয়ে রয়েছে। মাত্র ২৬ মিনিটেই ৪-০ ব্যবধান। জার্মানি কি তাহলে এতটাই সেরা? নেইমার-বিহীন ব্রাজিলের চেয়েও এটি থিয়াগো সিলভাহীন ব্রাজিল, যারা তাদের ডিফেন্স গুছিয়েও নিতে পারছে না; আর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। গত গোলে ফার্নান্দিনহোর এক মারাত্মক ভুল ছিল।
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- আবারো দেখুন! খেদিরা বলটি পাস দিলেন ওজিলকে! আবারো খেদিরা! ৫-০! এটি বিশ্বাসের অতীত! এই গোল করার উৎসব কোথায় গিয়ে থামবে? এটি যদি বক্সিং হতো, তবে রেফারি হয়তো খেলা থামিয়ে দিতেন ব্রাজিলকে আরও অপমান থেকে রক্ষা করার জন্য। প্রথম ২৯ মিনিটে অপ্রতিরোধ্য জার্মানির পাঁচটি গোল; ব্রাজিল স্রেফ এলোমেলো হয়ে গেছে। ফ্রেড, এই যে লুইস গুস্তাভো। মার্সেলো। তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কেবল একটি গোল বা কিছু একটা প্রয়োজন, কিন্তু...
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- লাম, খেদিরা। আবারো লাম। নিশ্চিত করার চেষ্টা করছেন, এবং তারা তা করলেন! ৬-০! আপনি অবাক হয়ে ভাবছেন জার্মানির জন্য এই সবকিছু কোথায় গিয়ে শেষ হবে? শুরলেও উৎসবে যোগ দিলেন। দর্শকরা এখন সত্যিই দুয়ো ধ্বনি দিচ্ছে। আন্দ্রে শুরলে। এর মাঝেই ফ্রেড যখন মাঠ ছাড়ছিলেন তখন তাকে দুয়ো দেওয়া হয়েছিল। শুরলে এই টুর্নামেন্টে তার দ্বিতীয় গোলটি পেলেন, আলজেরিয়ার বিপক্ষেও তিনি একটি করেছিলেন। ৬-০। জার্মানি যেন ব্রাজিলের নাকে ঝামা ঘষে দিচ্ছে।
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- আমার মনে হয় ব্রাজিলের ভক্তদের কাছে এটি এখন এক ধরণের করুণ কৌতূহল। তারা টিকিটের জন্য অনেক টাকা দিয়েছেন, তাই ফলাফল যা-ই হোক তারা এটি শেষ পর্যন্ত দেখতে যাচ্ছেন। আমার মনে হয় না বাড়ি ফিরে গিয়ে তারা এই ম্যাচের রিপ্লে আর দেখবেন। এই জার্মান দলটি আসলে কতটা শক্তিশালী?
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- আরও হতে পারে, এই যে শুরলে! আবারো, ওটা সাত নম্বর! ব্রাজিলের জন্য এটা চরম অবমাননা, পরিস্থিতি আরও খারাপ হলো! জার্মানি এখন সপ্তম স্বর্গে! কী দুর্দান্ত এক হিট; জুলিও সিজারের আসলে কিছুই করার ছিল না। ফুটবল যেন শব্দের গতিতে ছুটছিল। যেন এক বিধ্বস্ত জুলিও সিজার। এক বিধ্বস্ত ব্রাজিল আর এক বিধ্বস্ত জাতি! বিশ্বকাপের সেমিফাইনালে এক দলের করা সর্বোচ্চ গোল। মনে হচ্ছে প্রতি সেকেন্ডেই রেকর্ডগুলো ভেঙে পড়ছে। রামিরেজ। আমার মনে হয় এই খেলোয়াড়রা ফ্র্যাঙ্কলি মাঠ থেকে বেরিয়ে টানেলে চলে যেতে চাইছেন, যা হয়তো ট্রিস্টান দা কুনহা বা অন্য কোথাও গিয়ে শেষ হয়েছে। বার্নার্ডের ক্রস, মার্সেলো। ক্যাপশনে আর জায়গা নেই। সব গোলদাতার নাম দেখানোর জন্য এটিকে বারবার স্ক্রল করতে হবে। বদলি হিসেবে নামার পর আন্দ্রে শুরলের এটি দ্বিতীয় গোল।
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- ব্রাজিলের বিখ্যাত ইতিহাসে তারা কেবল আর একবারই সাতটি গোল হজম করেছিল। সেটি ছিল ১৯৩৪ সালে, যখন তারা যুগোস্লাভিয়ার কাছে ৮-৪ ব্যবধানে হেরেছিল। আমরা কি সত্যিই এটা দেখেছি? আমার মনে হয় এখনো উপস্থিত সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। সাত-শূন্য? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ব্রাজিল যতটা খারাপ খেলেছে, জার্মানি ঠিক ততটাই উজ্জ্বল ছিল। শুরলে। গ্যালারিতে এখন 'ওলে' ধ্বনি উঠছে, এবং আমার মনে হয় ব্রাজিলের সমর্থকরাও এখন তাতে যোগ দিচ্ছে। তারা জার্মানদের করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে, এছাড়া তারা আর কী-ই বা করতে পারে? কোচ হিসেবে লুইজ ফেলিপে স্কোলারির জন্য এটি চরম এক লজ্জার বিষয়। এই হারের পর সমর্থকদের প্রতিক্রিয়া কেমন হবে? আমরা তো এই বিশ্বকাপ নিয়ে নানা প্রতিবাদের কথা শুনেছি—মানুষ বলছিল অবকাঠামোতে বিনিয়োগ না করে বিশ্বকাপে এই বিপুল অর্থ অপচয় ঠিক হয়নি। সেই প্রতিবাদগুলো কি আবার ফিরে আসবে? এই বিশ্বকাপের পর নিশ্চিতভাবেই দলে বড় ধরণের রদবদল হবে। ঠিক আছে, তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে, যা ছোট কোনো অর্জন নয়। এই যে লাম, তিনিও উৎসবে যোগ দিতে চাইছেন। শুরলে চাইছেন হ্যাটট্রিক করতে। আপনারা এমন একটি ম্যাচ দেখছেন যা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বিস্ময়কর ম্যাচ হিসেবে লেখা থাকবে।
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- লাইব্রেরির মতোই নিস্তব্ধতা। (ব্রাজিল সমর্থকদের স্তব্ধতা বুঝিয়ে)
- ইয়ান ডার্ক, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- এই যে গোটশে! মারিও গোটশে! 'সুপার মারিও'! তিনি হয়তো জার্মানির জন্য বিশ্বকাপটা জিতে নিলেন!
- ইয়ান ডার্ক, জার্মানি বনাম আর্জেন্টিনা (জুলাই ২০১৪)।
K
[সম্পাদনা]- এক মিনিট? কোন দোযখ থেকে আরো এক মিনিট (অতিরিক্ত সময়) আসলো? (রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে)
- ইয়ুর্গেন ক্লিন্সম্যান, বেলজিয়াম বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (১ জুলাই ২০১৪)।
- আজ রাতে টিম যা খেলেছে তা স্রেফ অবিশ্বাস্য, অনন্য। সে দীর্ঘ সময় আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছিল। তাকে দলে পেয়ে আমরা গর্বিত। ১২০ মিনিটের এই নাটকীয় লড়াই দর্শকদের সবটুকু বিনোদন দিলেও হেরে বিদায় নেওয়াটা আমাদের জন্য কষ্টের। দিনশেষে বেলজিয়ামকে অভিনন্দন, তারা ভালো খেলেছে। তবে আমি আমার দল নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে প্রত্যেক খেলোয়াড় তাদের সামর্থ্যের বাইরে গিয়ে খেলেছে।
- ইয়ুর্গেন ক্লিন্সম্যান, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন (১ জুলাই ২০১৪)।
M
[সম্পাদনা]- খেলার ক্রান্তিকাল প্রায় ১১ মিনিট হলো বলে। অতচ মাঠে এখনই অনেক খালি জায়গা দেখা যাচ্ছে। ব্রাজিলকে আরও ডিফেন্সিভ হতে হবে, ইয়ান। ডিফেন্স থেকে ফরোয়ার্ড পর্যন্ত তারা এত ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে না। নাহলে জার্মানরা এবার তাদের ছিন্নভিন্ন করে দেবে।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- এটি তো স্রেফ রবিবারের ছুটির মেজাজী গোল; আর ডিফেন্সও ঠিক তেমনি উদাসীন। একেবারেই সহজ, অনেক ধন্যবাদ! কী চমৎকার এক উপহার!
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- কতটাই না সহজ। গোলের দৃশ্যটিএকবার দেখুন। টনি ক্রুস সময় নিয়ে বলটি বাড়ালেন। পাসটি দেখুন। অসাধারণ। মুলারের বুদ্ধি। জুলিও সিজার ভালো চেষ্টা করেছিলেন, কিন্তু রিবাউন্ডে ক্লোসা প্রস্তুত ছিলেন। কী সুন্দর গোল, কত সহজ। মাঠজুড়ে দৌড়ানো আর একেকটা নিখুঁত পাস। ব্রাজিলকে সতর্ক হতে হবে; তারা ইতোমধ্যে একবার সতর্কবার্তা পেয়েছে। এভাবে খেলতে থাকলে তারা আরও অনেক গোল হজম করতে হবে। তবে মিরোস্লাভ ক্লোসার জন্য এটি এক অভাবনীয় অর্জন।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- ওই দেখুন জায়গা, ইয়ান! কী পরিমাণ ফাঁকা জায়গা পড়ে আছে! ওহ, দারুণ শট। কিন্তু ইয়ান, এটা কতটা খারাপ ডিফেন্ডিং ছিল? সাধারণ গোল, তাই না? কেউ কি ক্লোজ ডাউন করছে না? কেউ কি বাধা দিচ্ছে না? ব্রাজিল কি আদৌ সুসংগঠিত? কারণ এই মুহূর্তে মনে হচ্ছে ১১ জন খেলোয়াড় মাঠে কোনো পরিকল্পনা ছাড়াই দৌড়াদৌড়ি করছে।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- আবারো! ওহ, আপনি কী বলতে পারেন? ফার্নান্দিনহো, নাকি লুইজ গুস্তাভো? মনে হয় ফার্নান্দিনহো। সামি খেদিরার কী চমৎকার এক পাস! মানসিক শক্তির কথা বললে, এটা স্রেফ বরফের মতো ঠান্ডা। টনি ক্রুসের জন্য দ্বিতীয় গোলটি স্রেফ থালায় সাজিয়ে দিলেন।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- হ্যাঁ, তারা (জার্মানি) স্রেফ অনেক বেশি শক্তিশালী। তবে আমি ব্রাজিলকে কখনও এত খারাপ শুরু করতে দেখিনি। এর আগে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে খুব কমপ্যাক্ট ছিল যাতে জার্মানরা তাদের খেলা খেলতে না পারে। কিন্তু ব্রাজিল মাঠের সবখানে ছড়িয়ে আছে, স্রেফ খোলা মাঠ। আমাদের সবারই ধারণা ছিল জার্মানি জিতবে, কিন্তু এত সহজে জিতবে তা ভাবিনি।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- যখনই তারা ডিফেন্স সামলাতে শুরু করছে, ম্যাটস হুমেলস বল নিয়ে ২০ গজ এগিয়ে আসছেন, আর তারপর? আমার মনে হয় ডেভিড লুইজ তার সাথে চ্যালেঞ্জে না গিয়ে স্রেফ এড়িয়ে যাচ্ছেন। আপনারা ৪-০ গোলে পিছিয়ে আছেন! একটু আক্রমণাত্মক হোন, কাউকে ট্যাকল করুন! এই ম্যাচে প্রভাব ফেলতে অন্তত কিছু একটা তো করুন!
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- আমি আশা করি মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষজন বসে এই খেলাটি বেশ উপভোগ করছেন। কারণ, তারা তাদের বাকি জীবনে বিশ্বকাপের এমন সেমিফাইনাল হয়তো আর কখনোই দেখবেন না। আমি শুধুই স্তব্ধ হয়ে গিয়েছি!
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- ইয়ান, আপনি তো নিজেকে বারবার পুনরাবৃত্তি করছেন, তাই না? কিন্তু এই গোলটির সময় পরিস্থিতি কতটা খারাপ ছিল দেখুন। ওই যে ফাঁকা জায়গা। ফিলিপ লামকে কে মার্ক করছে? কেউ না, কেউ না। দর্শকরা আবারও তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- উইলিয়ানকে দেখে মনে হচ্ছে ৬-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় মাঠে নামতে পেরে তিনি খুশি। আসুন উইলিয়ান, মাঠে নামুন! সাত নম্বর গোলটি করুন, দেশকে গর্বিত করুন! হ্যাঁ, জার্মানি আবারও গোল করবে, তাই না? এখনও ২০ মিনিট বাকি আছে। তারা যদি এভাবে চালিয়ে যায়? দেখুন, মার্সেলোকে দেখে মনে হচ্ছে তিনি আর দৌড়াতে পারছেন না। জার্মানি চাইলে আবারও গোল করবে। মনে হচ্ছে ব্রাজিলের মাত্র ৯ জন খেলোয়াড় মাঠে আছে; খেলাটা যেন ১১ বনাম ৯ জনের।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- রক্ষণাত্মক খেলা তো অনেক হলো, কিন্তু এটি সেই সব ধারণা স্রেফ উড়িয়ে দিল। শূন্য-সাত! আমি জানি! ভাগ্যিস কয়েকজন খেলোয়াড় একাধিকবার গোল করেছেন, তাই স্কোরবোর্ডে তাদের নামের পাশে শুধু সংখ্যা বসিয়ে দেওয়া হয়েছে। নাহলে সব গোলদাতার নাম লেখার জায়গাই হতো না।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- হ্যাঁ। আমরা এক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে আছি, ইয়ান। আমরা আমাদের সময়ে অনেক ফুটবল ম্যাচ দেখেছি। কিন্তু আমি এমন ম্যাচ আর কখনোই দেখিনি, কিংবা এমন কোনো দৃশ্যের অংশ হইনি। আমি আমার বাকি জীবন এটি মনে রাখব। হ্যাঁ, অবশ্যই। ১-০ গোলের রক্ষণাত্মক খেলার চেয়ে ৭ গোলের উৎসব দেখা অনেক ভালো, তাই না? অন্তত দর্শকরা বিনোদন তো পাচ্ছে।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- এই ম্যাচটি ব্যাখ্যা করা কঠিন। এটি জার্মানির পক্ষ থেকে অত্যন্ত ভালো একটি পারফরম্যান্স ছিল। কিন্তু ইয়ান, আপনি আজ ব্রাজিল কতটা খারাপ খেলেছে তা অবমূল্যায়ন করতে পারবেন না। মনে হচ্ছে কোনো অপেশাদার দলের খেলা দেখছি। তাদের মানসিকতা ছিল একেবারেই শোচনীয়। আমি জানি, আমি বারবার 'শোচনীয়' বলছি কারণ আমার শব্দ ফুরিয়ে আসছে। তারা স্রেফ হাল ছেড়ে দিয়েছে। মাঠে দৌড়ানো এবং ফুটবল খেলার যে নূন্যতম চেষ্টা, তারা তা সম্পূর্ণভাবে ত্যাগ করেছে।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- আজ তাদের প্রচেষ্টার অভাব আমাকে অবাক করে দিয়েছে। সত্যি বলছি; আপনি রাস্তা থেকে ১০ জন মানুষকে ধরে আনলে তারাও হয়তো এই খেলোয়াড়দের চেয়ে বেশি পরিশ্রম করত।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- হ্যাঁ। এই ম্যাচটি নিয়ে অনেক, অনেক, অনেক বছর ধরে আলোচিত হবে। আমরা যেমন ১৯৫০ সালের সেই ম্যাচ (মারাকানাজো) নিয়ে কথা বলি, এই ম্যাচটিও সেরকম হতে যাচ্ছে। আজ থেকে ৫০ বছর পরও আমরা এই ম্যাচের কথা বলব।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- তারা স্রেফ তোয়ালে ছুড়ে মেরেছে (হাল ছেড়ে দেওয়া); এই হাল তারা ৪০-৫০ মিনিট আগেই ছেড়ে দিয়েছিল। তারা এমনকি বলের কাছাকাছিও পৌঁছাতে পারছে না।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- দয়া করে আপনাদের টেলিভিশন সেট ঠিক করতে যাবেন না (স্কোরলাইন দেখে বিভ্রান্ত হয়ে)।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- ইয়ান, এটি ছিল পুরুষ বনাম কিশোরদের লড়াই। তাই নয় কি?
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- আমরা যেভাবে খেলাটি শুরু করেছিলাম আর যেভাবে শেষ করতে যাচ্ছি, তা স্রেফ অসাধারণ। একে অপরের থেকে সম্পূর্ণ বিপরীত।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- ইয়ান, আমার মনে হয়—এটিই নিশ্চিতভাবে আমাদের দেখা সর্বকালের সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে। আমরা ভাগ্যবান এবং আমরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্বিত।
- স্টিভ ম্যাকমানামান, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
S
[সম্পাদনা]- দেখছেন? আসল কথাটি হলো—আপনারা আমাদের নিয়ে সন্দেহ করছেন? দারুণ। আমাদের অবমূল্যায়ন করছেন? ঠিক আছে। চ্যালেঞ্জের জন্যই আমরা প্রতিদিন জেগে উঠি। কঠোর পরিশ্রমই আমাদের কাজ, আর এটাই আমাদের পরিচয়।
- কিফার সাদারল্যান্ড, ঘানা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (১৬ জুন ২০১৪)।
T
[সম্পাদনা]- ইয়ুর্গেন ক্লিন্সম্যানের জাদুকরী স্পর্শ অব্যাহত রয়েছে! এই আক্রমণটি কে শুরু করছে? ডিয়ান্দ্রে ইয়েডলিন! বাইলাইনের শেষ প্রান্ত থেকে চমৎকার একটি ক্রস পাঠাচ্ছেন!
- টেলর টুয়েলম্যান, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পর্তুগাল (২২ জুন ২০১৪)।
- আপনারা কি আমার সাথে তামাশাগিরি করছেন? টিম হাওয়ার্ড আর কতবার আমেরিকাকে বাঁচাবেন? আজ রাতে তার পজিশনিং ছিল একদম ত্রুটিহীন। একবারের জন্যও তিনি কোনো ভুল দিকে ঝুঁকে পড়েননি।
- টেলর টুয়েলম্যান, "ওয়ার্ল্ড কাপ ২০১৪: টিম হাওয়ার্ড হিরোইক ইন লস টু বেলজিয়াম", (১ জুলাই ২০১৪)।
W
[সম্পাদনা]- এই বিশ্বকাপে তার পঞ্চম গোল! তাকে কে পাহারা দিচ্ছিল? কেউ তাকে মার্ক-ই করেনি!
- স্টিভ উইলসন, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- তিন নম্বর গোল, টনি ক্রুস! মাত্র ২৫ মিনিটের মধ্যেই ব্রাজিল যেন ভেঙে চুরমার হয়ে গেল! জার্মানি ৩, ব্রাজিল ০!
- স্টিভ উইলসন, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- ফার্নান্দিনহোর কাছ থেকে বল কেড়ে নেওয়া হলো! জার্মানির হাতে ব্রাজিল এখন চরমভাবে লাঞ্ছিত, অপদস্থ এবং ছিন্নভিন্ন!
- স্টিভ উইলসন, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- পাঁচ গোল, শূন্য! পাঁচ-শূন্য! এ এক চূড়ান্ত অবমাননা!
- স্টিভ উইলসন, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
- শুরলে, ওহহ! আন্দ্রে শুরলে, এবার সাত নাম্বার গোল!
- স্টিভ উইলসন, ব্রাজিল বনাম জার্মানি (৮ জুলাই ২০১৪)।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ২০১৪ ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।